03/06/2026
আজ ০৩ জুন, ২০২৬ তারিখে ডিএমপি'র উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন কর্তৃক তাদের অন্যতম সহযোগী এনজিও সংস্থা আহছানিয়া মিশন (Ahsania Mission) পরিদর্শন করা হয়।এসময় অত্র ডিভিশনের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার জনাব মোছাঃ মাকসুদা আকতার সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভিকটিমদের আইনি সহায়তা, নিরাপত্তা, পুর্নবাসন এবং সামাজিক সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিএমপি'র এই ইউনিটটি।পরিদর্শনকালে অত্র ডিভিশনের কর্মকর্তা ও অফিসারবৃন্দ সেখানে অবস্থানরত শিশুদের সার্বিক অবস্থা ও জীবনযাত্রার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি ভিকটিমদের নিয়মিত কাউন্সিলিং ও চিকিৎসার ব্যবস্থা, আশ্রিত শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, খেলাধুলা ও মানসিক বিকাশের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এসময় অত্র ডিভিশনের কর্মকর্তাগণ শিশুদের সাথে অত্যন্ত আনন্দঘন সময় কাটান। সহযোগী সংস্থাগুলোর সাথে এই সমন্বিত প্রচেষ্টা ভিকটিমদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে এবং তাদের একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
28/05/2026
উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের অবস্থানরত ভিকটিমদের ইদ-উল আযহা উদযাপন।
28/05/2026
আজ ২৮ মে, ২০২৬ খ্রি: ডিএমপি'র উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল আযহা উদযাপিত হয়।এ উপলক্ষে অত্র ডিভিশনে অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রীতিভোজের আয়োজন করা হয়।উক্ত প্রীতিভোজে অত্র ডিভিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং সকল পুলিশ সদস্যের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
26/05/2026
হারানো শিশু ইয়াছিনকে পরিবারের কাছে হস্তান্তর
ডিএমপি'র উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উদ্যোগে হারানো শিশু ইয়াসিনকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার সাধারণ ডায়েরি মূলে নাবালক শিশু ইয়াছিনকে নিরাপদ হেফাজতের জন্য অত্র ডিভিশনের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়।
পরিবর্তিতে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম যাত্রাবাড়ীর বিভিন্ন একালায় খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির পরিবারের সন্ধান পায়।সকল আইনগত প্রক্রিয়া ও সনাক্তকরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর, ২৬ মে ২০২৬ খ্রিঃ তারিখে শিশু ইয়াছিনকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
26/05/2026
শিশু সানজিদা খুঁজে পেল তার পরিবারকে
ডিএমপি'র উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উদ্যোগে হারানো শিশুকে তার প্রকৃত বাবা-মায়ের নিকট হস্তান্তর করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার সাধারণ ডায়েরি মূলে নাবালক শিশু ভিকটিম সানজিদাকে নিরাপদ হেফাজতের জন্য অত্র ডিভিশনের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। শিশুটির নিরাপত্তার স্বার্থে এবং তার সঠিক পরিচয় নিশ্চিত করতে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পক্ষ থেকে ছবিসহ একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। উক্ত পোস্টটি শিশুটির পিতার বন্ধু মো: সাখাওয়াত হোসেনের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে শিশুটির পরিবারকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে শিশুটির পিতা-মাতা অত্র ডিভিশনে সশরীরে উপস্থিত হন। সকল আইনগত প্রক্রিয়া ও সনাক্তকরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর, ২৫ মে ২০২৬ খ্রিঃ তারিখে শিশু সানজিদাকে তার বাবা-মায়ের নিকট হস্তান্তর করা হয়।
26/05/2026
https://www.facebook.com/share/p/1bcMhdw1fc/
ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা পরামর্শ
25/05/2026
২৫/০৫/২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮.০০ টার দিকে পথচারীদের মাধ্যমে জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে শিশুটিকে (আনুমানিক ৭ বছর) যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকা হতে থানা পুলিশ উদ্ধার করে।থানা পুলিশ নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে নিজের নাম ইয়াছিন বলে জানায়।
নাম: ইয়াসিন
বাবার নাম: রাসেল
মায়ের নাম: আকাশী
শিশুটি বর্তমানে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
কোন সহৃদয় ব্যক্তি শিশুটির পরিবারের সন্ধান পেলে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ডিউটি অফিসারের নাম্বার ০১৩২০০৪২০৮৫ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
25/05/2026
অজ্ঞাত এক শিশু পাওয়া গেছে।
২৫/০৫/২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮.০০ টার দিকে জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে কল পেয়ে অজ্ঞাত শিশুটিকে (বয়স আনুমানিক ২ বছর ৬ মাস) যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকা হতে থানা পুলিশ উদ্ধার করে।থানা পুলিশ নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে কিছুই বলতে পারেনা।
শিশুটি বর্তমানে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
কোন সহৃদয় ব্যক্তি শিশুটির পরিবারের সন্ধান পেলে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ডিউটি অফিসারের নাম্বার ০১৩২০০৪২০৮৫ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।