অনির্বাণ পাঠাগার - Anirban Pathagar

অনির্বাণ পাঠাগার - Anirban Pathagar

Share

Anirban Pathagar is a non-profit, non-government public Library. Alongside book-reading activities, it involves in various social activities too.

Photos from অনির্বাণ পাঠাগার - Anirban Pathagar's post 02/07/2024

মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে "আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ" কার্যক্রমে কলেজ পর্যায়ে সেরা দশে স্থান পাওয়ায় আনির্বাণ পাঠাগারের পাঠক মায়িশা বিনতে কালাম-কে অনির্বাণ পাঠাগারের পক্ষ থেকে অভিনন্দন👏।

এছাড়াও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের অংশগ্রহণকারী ৫০০'র অধিক পাঠকের জন্য শুভেচ্ছা।

২৯/০৬/২০২৪
মুক্তিযুদ্ধ জাদুঘর

16/02/2024

অভিনন্দন !

ভাষা ও সাহিত্যে বিশেষ অবদান স্বরুপ একুশে পদক ২০২৪ -এ ভূষিত হওয়ায় বিশিষ্ট কবি-সাংবাদিক ও জাতীয় গ্রন্থকেন্দ্র'র পরিচালক জনাব মিনার মনসুর (Minar Monsur) -কে অনির্বাণ পাঠাগারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন!

#অনির্বাণপাঠাগার #মিনারমনসুর #একুশেপদক২০২৪ #সাহিত্য

Photos from অনির্বাণ পাঠাগার - Anirban Pathagar's post 28/12/2023

লেখক থেকে পাওয়া উপহার -
জীবন দর্শনভিত্তিক উপন্যাস "কেয়াফুলের রয়ানি"।

অনির্বাণ পাঠাগারের ঠিকানায় কুরিয়ার যোগে আমাদের এই বইটি প্রেরণ করেছেন জীবন দর্শনভিত্তিক এই উপন্যাসের লেখক Faijun Nahar Sifat।

ধন্যবাদ। আপনার উপহারটি অনির্বাণ পাঠাগার -এর নিকট অমূল্য।
পাঠকদের জন্যে নতুন সংযোগ হিসেবে বইটি শেলফে যুক্ত হবে শীঘ্রই ইনশাআল্লাহ!

শুভেচ্ছা নিরন্তর।

21/11/2023

পেশাগত উৎকর্ষ অর্জন ও প্রাতিষ্ঠানিক শিক্ষার পরিপূর্ণ প্রস্তুতির জন্যে অনির্বাণ পাঠাগার - Anirban Pathagar- এর পাঠকক্ষ দিচ্ছে নিরিবিলি পরিবেশে নিবিড় অনুশীলনের সুযোগ !

সেবা সমূহঃ
- দিনব্যাপী পাঠকক্ষ সুবিধা
- কম্পিউটার ও ইন্টারনেট সেবা
- ৩০০০+ পত্রিকা, সাময়িকী ও রেফারেন্স বইয়ের সংগ্রহ
- সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ইত্যাদি।

বিস্তারিত জানতে যোগাযোগঃ
অনির্বাণ পাঠাগার
বাড়ি - ৪১/১২, লেন - ৬/২ জিয়া সরণি (পলাশপুর জামে মসজিদ রোড),
পূর্ব দনিয়া, কদমতলী, ঢাকা-১২৩৬।
www.anirbanpathagar.org
মোবাইলঃ 01575 345 273

google map link: https://maps.app.goo.gl/cSam3HiaZMh5nydW8

29/06/2023

ঈদ মুবারাক !
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম !

অনির্বাণ পাঠাগারের সকল পাঠক, সদস্য ও শুভানুধ্যায়ীদের পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা।

ত্যাগের মহিমায় ভাস্বর এই ঈদ সকলের জীবনে নিয়ে আসুক তাক্বওয়ার পবিত্রতা, অনাবিল সুখ, সমৃদ্ধি ও ভালোবাসা।

#ঈদ #উদযাপন #ঈদুলআযহা #পাঠাগার #অনির্বাণ_পাঠাগার

Photos from অনির্বাণ পাঠাগার - Anirban Pathagar's post 23/06/2023

Liberation War Museum - মুক্তিযুদ্ধ জাদুঘর এর আয়োজনে “আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ” শীর্ষক পাঠপ্রতিক্রিয়ায় অংশগ্রহণকারী অনির্বাণ পাঠাগারের ৩ জন সেরা পাঠক সহ সনদপ্রাপ্ত সকল পাঠককে আন্তরিক অভিনন্দন।

উল্লেখ্য, ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী উপজেলা সমূহের ৫০ টি পাঠাগার এর চার শতাধিক পাঠক এ পাঠ কার্যক্রমে তিনটি বিভাগ (স্কুল, কলেজ ও বিষ্ববিদ্যালয়) এর অধীনে অংশগ্রহণ করে। তন্মধ্যে প্রতি বিভাগে পাঠ প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে সেরা দশজন নির্বাচিত করে।

মুক্তিযুদ্ধ জাদুঘর সহ ও এই আয়োজন সফল করার ক্ষেত্রে যারা নিরলস শ্রম দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা।

Photos from অনির্বাণ পাঠাগার - Anirban Pathagar's post 27/05/2023
Photos from অনির্বাণ পাঠাগার - Anirban Pathagar's post 27/05/2023

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনির্বাণ পাঠাগার প্রতি বছরের মতো এবারও “নজরুল উৎসব – ২০২৩” আয়োজন করেছে।

“বল বীর- বল উন্নত মম শির’’ স্লোগানকে ধারণ করে কথায়, গানে, কবিতায় ও পাঠে স্মরণ করা হয় আমাদের বিদ্রোহী কবিকে। ২০ থেকে ২৫ মে পর্যন্ত শিক্ষার্থীরা বিষয় ভিত্তিক আয়োজনে অংশ নেয় এবং ২৬ মে, ২০২৩ তারিখে সেরাদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

নজরুল উৎসব ২০২৩ এর 'সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান - ২০২৩' এ প্রধান অতিথির পদ অলংকৃত করেন কবি মিনার মনসুর - পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র। এছাড়াও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব আবু আজাদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ শাহনেয়াজ- প্রতিনিধি, বেসরকারি গণ-গ্রন্থাগার ও সভাপতি, দনিয়া পাঠাগার।

সভায় সভাপতিত্ব করেন অনির্বাণ পাঠাগার এর সহ-সভাপতি মোঃ হানিফ।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


House/41/12, Lane/6/2 Zia Sarani(Polashpur Jame Masjid Road), East Dania, Kadomtoli
Dhaka
1236

Opening Hours

Monday 10:00 - 13:00
16:00 - 18:30
Tuesday 10:00 - 13:00
16:00 - 18:30
Wednesday 10:00 - 13:00
16:00 - 18:30
Friday 10:00 - 12:30
16:00 - 18:30
Saturday 10:00 - 13:00
16:00 - 18:30
Sunday 10:00 - 13:00
16:00 - 18:30