"স্বৈরাচারী হাসিনার পতন এত সহজে হয়নি। এই পরিবর্তনের পেছনে রয়েছে অসংখ্য মানুষের রক্ত ও ত্যাগ। আজ তোমরা সরকার ও বিরোধী দলে বিভক্ত, কিন্তু শহীদদের রক্তের মূল্য কোথায়?
সংস্কার ও পরিবর্তনের নামে তামাশা নয়, জনগণ চায় প্রকৃত পরিবর্তন ও জবাবদিহিতা। শহীদদের রক্তের হিসাব একদিন দিতেই হবে।"
#জুলাইআহত #জুলাইশহীদ #তারুণ্যের_জুলাই
তারুণ্যের জুলাই
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তারুণ্যের জুলাই, Social service, 147/C, তারুণ্যের জুলাই ফাউন্ডেশন, Green Road, Dhaka.
তারুণ্যের জুলাই –আমাদের কণ্ঠ,আমাদের চেতনা।
একটি সম্পূর্ণ অরাজনৈতিক, আদর্শনিষ্ঠ ও সমাজসচেতন তরুণদের প্ল্যাটফর্ম।আমরা বিশ্বাস করি—জুলাইয়ের ত্যাগ শুধুই অতীত নয়, বরং ভবিষ্যতের প্রেরণা।
সচেতন নেতৃত্ব গড়তে, ন্যায়ের পক্ষে কথা বলতে এবং পরিবর্তনের সূচনা ঘটাবে ।
03/06/2026
আজকের বিনোদন মেলা 🙂🙂
03/06/2026
কি রাগ করলা ?
02/06/2026
▪️১৯৬৬ এর ছয় দফা আন্দোলনে সক্রিয় নেতা,
▪️১৯৬৭ এর DUCSU ভিপি, ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে আইয়ুব খান বিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা,
▪️১১ দফা আন্দোলনের নেতা, ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য,
▪️১৯৭১ এর মুজিব বাহিনীর হয়ে মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা
এবং............
▪️রক্ষীবাহিনীর হয়ে মুক্তিযোদ্ধা হ"ত্যাকারী,
▪️ভোট ডাকাতির মাধ্যমে তিন বারের অবৈধ সংসদ সদস্য,
▪️ভোলায় নিজের ইচ্ছেমতো ভোট ডাকাতি করে একচ্ছত্র আধিপত্য ও ত্রাসের রাজত্ব কায়েম করে ভোট কারচুপি ও নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী,
▪️স্বাধীনতার পর দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের সম্পদ লুট করে অবৈধ সম্পদের পাহার তৈরী কারী ,
▪️গু"ম-খু"ন-বিচার বহির্ভূত হত্যার সরাসরি পক্ষাবলম্বন কারী,
▪️অবৈধ ক্ষমতা দখলের মাধ্যমে স্বৈরাচার সরকার প্রতিষ্ঠা কারী,
▪️ভোলায় রাজনৈতিক বিরোধী দল এবং সাধারন সমালোচকদের ওপর হামলা, মিথ্যা মামলা, গুম ও হত্যার মদদদাতা,
▪️ভোলাকে "বিরোধীদল-শূন্য" করতে প্রত্যক্ষ মদদদাতা, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর নির্যাতনকারী, ▪️ভোলায় সমস্ত সরকারি উন্নয়ন প্রকল্প, টেন্ডার এবং চাঁদাবাজির একক নিয়ন্ত্রণকারী,
▪️মেঘনা নদীর অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণ, সরকারি খাসজমি ও চর দখল এবং নদীভাঙন রোধে বরাদ্দকৃত কোটি কোটি টাকা আত্মসাৎ কারী 'তোফায়েল সিন্ডিকেট' এর প্রতিষ্ঠাতা,
▪️দুর্নীতি ও লুটপাটের খবর প্রকাশকারী সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর নির্যাতন করে এলাকা ও দেশত্যাগে বাধ্য কারী,
▪️দেশের বানিজ্য মন্ত্রী হয়ে ভারতীয় বানিজ্য মন্ত্রীর দায়িত্ব পালনকারী,
▪️শাপলা ও জুলাই গ"ণহত্যার পক্ষাবলম্বনকারী ও জুলাই হত্যা মামলার আসামী
----------------------
তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
#জুলাই #জুলাইআহত #জুলাইশহীদ #তারুণ্যের_জুলাই
(সংগ্রহকৃত)
01/06/2026
জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
Tofail Ahmed, Mushtaq Sagar এবং জুলাই আন্দোলনের সময়কার সকল দায়িত্বশীল ব্যক্তি ও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে জনগণের যে প্রশ্ন ও প্রত্যাশা রয়েছে, তার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং আইনের মাধ্যমে বিচার হওয়া প্রয়োজন।
ক্ষমতা, পদমর্যাদা ও প্রভাব চিরস্থায়ী নয়; মানুষের কর্মই শেষ পর্যন্ত ইতিহাসে মূল্যায়িত হয়। আমরা প্রতিশোধ নয়, সত্য উদ্ঘাটন, ন্যায়বিচার ও জবাবদিহিতা দেখতে চাই।
আল্লাহ শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আহতদের সুস্থতা দান করুন এবং আমাদের সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করুন।
#জুলাইআহত #জুলাইশহীদ #জুলাই #তারুণ্যের_জুলাই
01/06/2026
১৪ বছরে প্রায় তিন হাজার কোটি টাকা খরচা, এখন বিআরটি বাতিলের আলোচনা ।🥲🥲
শেখ হাসিনা ২০২৪ এর গণঅভ্যুত্থানের হ/ত্যা/র দায় স্বীকার করে নিলেন
#জুলাইআহত #জুলাইশহীদ #জুলাই #তারুণ্যের_জুলাই
01/06/2026
দিল্লী থেকে পলাতক ছাত্রলীগ নেতা মুশতাক সাগরের লাশ ফিরছে কফিন বন্দী হয়ে!
-Context গার্লফ্রেন্ড হাতবদল হাওয়ায় শোক সইতে না পেরে আত্মহত্যা করেছে।সে দীর্ঘদিন যাবত ভারতে রয়েছে। হয়তো স্বপ্ন দেখতো, কোন একদিন সিনেমাটিক স্টাইলে আপার সাথে দেশে কাম ব্যাক করবে।
উল্লেখ্য যে, সে কিছুদিন পূর্বেও হাদীকে নিয়ে ট্রল করেছিল। জুলাই যোদ্ধাদের ঝোলানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। কিন্তু দিন শেষে নিজেই ঝুলে গেল।
দুঃখজনক।
গার্লফ্রেন্ড হয়তো বুঝতে পেরেছিল। ইহজনমে আর পার ফিরে আসার সম্ভাবনাও নাই।তাই মোস্তাকের কোন ভবিষ্যতও নাই।
মোস্তাকের গার্লফ্রেন্ড সঠিক সিদ্ধান্ত নিলেও, মোস্তাক ভুল সিদ্ধান্ত নিল।
দুনিয়া তো আগেই গেছে। এবার আখেরাতও গেল।
ব্যাপারটা আবারও দুঃখজনক।
#জুলাই #জুলাইআহত #জুলাইশহীদ #তারুণ্যের_জুলাই
31/05/2026
স্ত্রী অন্তঃসত্ত্বা। বাচ্চা প্রসব করবার সময় ঘনিয়ে আসছে। তাকে ইমেডিয়েট হসপিটালে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু ঘরে কোন টাকা পয়সা নাই। এমনকি চাল কিনবার পয়সাটুকুও নেই।
দিন এনে দিন খাওয়া রিকশাচালক স্বামীর টাকা ধার করারও কোন ফুরসত নাই।
ঠিক তার ২দিন আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে পুলিশলীগ কর্তৃক হত্যা করা হয়েছে। এমন পরিস্থিতিতে স্ত্রীর বারন স্বত্তেও শহিদ আরিফ হোসেনকে পেটের দায়ে রিকশা নিয়ে বের হতে হয়েছে৷
সেই যে বের হওয়া, আর কোনদিন তার বস্তির ঝুপড়ি ঘরে ফেরা হয়নি। যেই প্রিয় সন্তানের মুখ দেখার জন্য এতো আয়োজন, সেই মুখ আর দেখা হয়নি।
২০ জুলাই যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
মৃত্যুর ২৮ দিন পর শহিদ আরিফ হোসেনের স্ত্রী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন।
ওর মা ওর নামে রেখেছে স্বাধীন।
শুনেছি ৪৭ এবং ৭১ এর ঐতিহাসিক আজাদির পরে দেশপ্রেমিক জনতা অনেকেই তাদের সন্তানদের নাম রেখেছিলো স্বাধীন, মুক্ত, আজাদ।
শহিদ আরিফ হোসেনের স্ত্রীও সম্ভবত ২৪ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরে তারা স্বাধীন হয়েছেন এমনটা ভেবেই তাদের সন্তানের নাম রেখেছিলো স্বাধীন।
বিচারের কথা জিজ্ঞেস করলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। বলেন- দু'বেলা দুমুঠো ভাতের জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছি । অসুস্থ মা ও সন্তান নিয়ে দারিদ্র্য আর অভাবের মধ্যেই দিন কাটছে। আল্লাহ ওদের বিচার করবেন।
একটা দেশে কত লোক শহিদ হইলে সেই দেশটা স্বাধীন হয়, স্বাধীনদের হয়!
( সংগ্রহকৃত)
#জুলাইআহত #জুলাইশহীদ #তারুণ্যের_জুলাই
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
147/C, তারুণ্যের জুলাই ফাউন্ডেশন, Green Road
Dhaka
1215
