05/04/2026
আলহামদুলিল্লাহ
বসুন্ধরা কিংস এরিনা মাঠে বিআরটিসি স্পোর্টস ক্লাব বনাম লিটল ফ্রেন্ডস ক্লাব এর মধ্যে ফুটবল খেলায় আজ বিআরটিসি ১-০ গোলে জয়লাভ করে।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মহোদয় আব্দুল লতিফ মোল্লা (অতিরিক্ত সচিব), পরিচালক (প্রশাসন ও অপারেশন) স্যার, পরিচালক (অর্থ ও হিসাব) স্যার, ডিজিএম (পি এন্ড এস) স্যার সহ ঢাকাস্থ ম্যানেজার গণ। সম্মানিত সকলের উপস্থিতি আমাদের খেলোয়াড়দের অনেক উৎসাহিত করে এবং খেলার আনন্দ বহুগুণে বাড়িয়ে দেয়।
বিআরটিসি
21/03/2026
বিআরটিসি পরিবারের সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।
আল্লাহ তায়ালা সকলের নেক আমল কবুল করুন। আমিন।
07/02/2026
নিজস্ব কারখানায় বাস তৈরি করতে পারছে বিআরটিসি — দেশের পরিবহন খাতে এটা বড় সম্ভাবনার খবর।
যদি পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে খরচ কমবে, নির্ভরতা কমবে এবং গণপরিবহন আরও আধুনিক ও নিয়ন্ত্রিত হবে।
👇
বিআরটিসি নিজস্ব ব্যবস্থাপনায় বাস তৈরিতে সক্ষম | আমার দেশ
বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, বিআরটিসি কেবল একটি পরিবহন সংস্থা নয় এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় স....
14/01/2026
বাণিজ্য মেলায় যাতায়াতে বিআরটিসি বাস একটি সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মাধ্যম। মাত্র ৭০ টাকার মতো কম ভাড়ায় খামার বাড়ি থেকে এবং ৪০ টাকায় কুড়িল বিশ্বরোড থেকে সরাসরি মেলা প্রাঙ্গণে পৌঁছানো যায়। নিয়মিত শাটল সার্ভিস, নির্ধারিত সময়ে বাস চলাচল এবং সরকারি ব্যবস্থাপনায় নিরাপদ যাত্রা দর্শনার্থীদের জন্য মেলায় যাতায়াতকে সহজ ,নিরাপদ ও স্বস্তিদায়ক করেছে।
@বাণিজ্য মেলা
Bangladesh Road Transport Corporation BRTC
মাত্র ৭০ টাকায় ৩৫ মিনিটে বাণিজ্যমেলা | Protidiner Bangladesh
মাত্র ৭০ টাকায় ৩৫ মিনিটে বাণিজ্যমেলা | Protidiner Bangladesh ...
16/12/2025
মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
10/11/2025
আজকের প্রথম আলো
পৃষ্ঠা নং ১৪
জনসেবায় বিআরটিসি
ভালোবাসার বিআরটিসি ❤️💚
19/08/2025
বিআরটিসি’র ২৯৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার (১৯ আগষ্ট, ২০২৫) সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে ‘বিআরটিসি ভবন’ এর সভাকক্ষে বিআরটিসি’র ২৯৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিআরটিসি চেয়ারম্যান, জনাব আব্দুল লতিফ মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কর্পোরেশনের উর্দ্ধতন কর্মকর্তারা এবং সম্মানিত পর্ষদ সদস্যগণ: কর্পোরেশনের পরিচালক (অর্থ ও হিসাব), ড. অনুপম সাহা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব ড. মো: মোকছেদ আলী, এনডিসি, বিআরটিসি’র পরিচালক (প্রশাসন ও অপারেশন) জনাব মো: রাহেনুল ইসলাম, বিআরটিএ’র পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, বিআরটিসি’র পরিচালক (কারিগরি) কর্নেল কাজী আইয়ুব আলী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব, জনাব মো: মামুন, অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ আশফাকুল নুমান, স্থানীয় সরকার বিভাগের উপসচিব জনাব মো: আকবর হোসেন, জননিরাপত্তা বিভাগের উপসচিব জনাব মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব জনাব মো: আতাহার মিয়া, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) জনাব মো: মোস্তাফিজুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব গোলাম রব্বানী, পরিবহন ব্যবসায়ী জনাব মীর শাহে আলম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ.টি.এম মোজাম্মেল হোসেন তপন, জনাব মির্জা ফারহানা রহমান, জনাব মো: হারুন-অর-রশিদ, এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি এবং পরিবহন ব্যবসায়ী জনাব বিলকিস আরা নিপা।
#বিআরটিসি #পর্ষদসভা২০২৫
05/08/2025
"জুলাই গণঅভ্যুত্থান দিবস" উপলক্ষ্যে আজ ৫ আগষ্ট, ২০২৫ রাজধানী ঢাকার তেজগাঁও এ সড়ক ও জনপথ অধিদপ্তর প্রাঙ্গণে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আয়োজিত দোয়া, রক্তদান এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) চেয়ারম্যান, জনাব আব্দুল লতিফ মোল্লা ও বিআরটিসির বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়) ড. শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো: এহছানুল হক, মন্ত্রনালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংস্থার প্রধান এবং কর্মকর্তাগণ।
সওজ এর অনুষ্ঠান শেষে বিআরটিসি চেয়ারম্যান মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত "৩৬ জুলাই উদ্যাপন" অনুষ্ঠানে গমন করেন।
#জুলাইগণঅভ্যুত্থান #৩৬জুলাই #বিআরটিসি
05/08/2025
ছত্রিশ জুলাই ছিলো এক অভূতপূর্ব জাগরণ। সেদিন কোটি কন্ঠে আওয়াজ উঠেছিল— ‘শোন মহাজন… আমরা অনেকজ
ছত্রিশ জুলাই ছিলো এক অভূতপূর্ব জাগরণ।সেদিন কোটি কন্ঠে আওয়াজ উঠেছিল— ‘শোন মহাজন… আমরা অনেকজন।’ সেই ফ্যাসিবাদী...
04/08/2025
হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী সকল শিক্ষার্থীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের ...