02/06/2026
Shaheed Mir Mugdho Moncho - শহীদ মীর মুগ্ধ মঞ্চ
In the memory and honor of Mir Mahfuzur Rahman Mugdho, who sacrificed himself for the motherland in July'24
Mir Mahfuzur Rahman Mugdho (9 October 1998 – 18 July 2024) was a Bangladeshi student, freelancer, and activist, who was shot dead while distributing food, water and biscuits during the protest in the 2024 quota reform movement, eventually elevated to July Movement against the fascist regime of Sheikh Hasina and Awami League. His death is widely recognized as a pivotal point in the July Revolution,
02/06/2026
25/05/2026
বিশিষ্ট লোকশিল্পী আব্দুল কুদ্দুস বয়াতীর নেতৃত্বে
উত্তরা শহীদ মীর মুগ্ধমঞ্চে সফলভাবে সম্পন্ন হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত লোকজ সঙ্গীত ও কথনভিত্তিক বিশেষ পরিবেশনা।
গান, কথন ও লোকজ সংস্কৃতির মাধ্যমে তুলে ধরা হয়েছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধা ও শহীদদের আত্মত্যাগ, সংগ্রাম এবং স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা। এই আয়োজন শুধু একটি সাংস্কৃতিক পরিবেশনা ছিল না, বরং ছিল স্মৃতি, আবেগ ও শ্রদ্ধার এক গভীর বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, সুবিধাবঞ্চিত কর্মকর্তাবৃন্দ এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের সত্যিই আনন্দিত ও অনুপ্রাণিত করেছে। সকলের ভালোবাসা, সমর্থন ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
যারা এই আয়োজনকে সফল করতে পাশে ছিলেন, উপস্থিত ছিলেন এবং হৃদয়ে শহীদদের স্মৃতি ও আত্মত্যাগকে ধারণ করে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন—সবার প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
আয়োজনে: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
24/05/2026
“খারাপের জয়ের জন্য কেবল এটুকুই প্রয়োজন যে , ভালোরা পদক্ষেপ নেয়া বন্ধকরে দি ক”
---এডমন্ড বার্ক, রাষ্ট্রচিন্তাবিদ, লেখক ও দার্শনিক।
আসুন, সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে আওয়াজ তুলি, নারী ও শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়ি।
চলে আসুন শহীদ মীর মুগ্ধ মঞ্চে
২৪ মে রবিবার, বিকাল ৫:৩০
22/05/2026
আমরা তোমাদের ভুলবো না।
জন্মদিনে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আমিন
19/05/2026
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর উদ্যোগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাগণের আত্মত্যাগের স্মৃতি পুনর্জাগরণের লক্ষ্যে আয়োজন করা হয়েছে এক বিশেষ লোকজ সঙ্গীত ও কথনভিত্তিক অনুষ্ঠান।
বিশিষ্ট লোকশিল্পী আব্দুল কুদ্দুস বয়াতীর তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে গান ও কথনের মাধ্যমে স্মরণ করা হবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ, শহীদ পরিবার এবং আহত যোদ্ধাগণের আত্মত্যাগ, সংগ্রাম ও স্মৃতিময় দিনগুলো।
📍 আয়োজনের সময়সূচি:
🗓️ ২০শে মে, ২০২৬ (বুধবার)
🕞 সন্ধ্যা ৬ টা
📌 শহীদ মীর মুগ্ধ মঞ্চ
রবীন্দ্র স্মরণী, উত্তরা, ঢাকা।
🎙️ পরিবেশনায় থাকছেন:
• বিশিষ্ট লোকশিল্পী আব্দুল কুদ্দুস বয়াতী ও তাঁর দল
• হারমোনিয়াম মাস্টার ফকির মোকলেস
• অক্টোপ্যাডে মোঃ সাগর হাসান বাবু
• বাংলা ঢোলে মোঃ রফিক
• বাঁশিতে মামুন আহমেদ
বিশেষভাবে জানানো যাচ্ছে, আগামীকালের আয়োজনে যদি কোনো জুলাই আহত যোদ্ধা স্বতঃস্ফূর্তভাবে গান পরিবেশন করতে ইচ্ছুক হন, তবে তাঁদের জন্য মঞ্চ উন্মুক্ত থাকবে। তাঁদের আন্তরিকভাবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে।
উক্ত আয়োজনে সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হলো।
আয়োজনে: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
19/05/2026
“শেখ মুজিব ঘোড়ার ডিম
জাতির পিতা ইব্রাহিম”
আজ জুলাই আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহিমের জন্মদিন।
শহীদের বিস্তারিত জীবনী:
শহীদ শিশু জাবির ইব্রাহিম ২০১৮ সালের ১৯ মে সোমবার ঢাকার দক্ষিণখান থানার পশ্চিম মোল্লারটেক এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা কবির হোসাইন বেসরকারি মোবাইল রিটেইলার প্রতিষ্ঠানে কর্মরত এবং মাতা রোকেয়া বেগম একজন গৃহিণী। পরিবারের ৪ সদস্য নিয়ে শহীদের পিতা জনাব কবির হোসাইন পশ্চিম মোল্লারটেকে পৈতৃক সূত্রে প্রাপ্ত একটি ফ্লাটে বসবাস করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে শহীদ জাবির সর্বকনিষ্ঠ ছিলেন। শহীদ জাবিরের বড় বোন জুমাইনা কবির নেহা এবং বড় ভাই জুহায়ের মাহতাব আবদুল্লাহ উভয়ই লেখাপড়া করছেন। শহীদ জাবির কেসি মডেল স্কুল ও কলেজ-এর ইংরেজি ভার্সনের নার্সারীতে অধ্যয়নরত মেধাবী ছাত্র ছিলেন।
শিশু জাবির শান্ত স্বভাবের ছিলেন, খেলনার জন্য কখনো কান্নাকাটি করতেন না বরং বাসায় ফেলে দেওয়া জিনিস দিয়ে হ্যান্ড ক্রাফট ও খেলনা বানাতে বিশেষ পারদর্শী ছিলেন। জাবির সৎ, ধার্মিক ও নামাজী শিশু ছিলেন। ছোটবেলা থেকেই আর্মি অফিসার হবার স্বপ্ন দেখতেন।
সামগ্রিক ঘটনার বিবরণ
বৈষম্যবিরোধী তথা কোটা সংস্কার আন্দোলনে শিশু জাবির শুরু থেকেই আন্দোলনে অংশ নিতে পিড়াপীড়ি করতো, বারবার বলত “আম্মু আমি আন্দোলনে যাব।” আন্দোলনের শুরু থেকেই পুলিশ বাহিনী ও স্বৈরাচারী সরকারের ক্যা-ডা-র বাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে অত্যা*চার চালাতে থাকে। আন্দোলনরত শিক্ষার্থীদের মৃ*ত্যু*র ঘটনাগুলো জাবিরের পরিবার সহ্য করতে পারছিল না। জাবিবের মা সিদ্ধান্ত নেন পরিবারে সবাই মিলে শিক্ষার্থীদের লং মার্চে অংশ নেবেন। কিছুক্ষণ পর জানতে পারেন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভাroতে পালিয়ে গিয়েছে। রাস্তায় স্বৈরাচারী সরকার পতন ও স্বাধীনতার আনন্দে সবাই বিজয় মিছিল বের করে।
মিছিল দেখতে জাবির এর মা শিশু জাবিরকে সঙ্গে নিতে চাননি। কিন্তু শিশু জাবির এর জেদ এর কাছে হার মেনে অনেকটা বাধ্য হয়েই জাবিরকে নিয়ে উত্তরায় জসীমউদ্দীন সড়কে মিছিল দেখতে যান। বিজয় মিছিল হচ্ছে এ খবর জানিয়ে জাবিবের মা সন্তানদের বাবাকেও ফোনে জসীমউদ্দীন সড়কে আসতে বলেন। জাবির এর বাবাও সেখানে আসেন। এক পর্যায়ে জাবিরকে নিয়ে বাসায় ফিরে যেতে চাইলে আরও কিছুক্ষণ থাকার বায়না করে সে। ঐদিন পরিবারের সদস্যদের সঙ্গে জসীমউদ্দীন সড়কে বিজয় মিছিল দেখতে আরও গিয়েছিলেন জাবির এর চাচা আইনজীবি নাজমুল হোসেন।
তিনি বলেন ৫ আগস্ট বিকালে উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের ঘটনা ঘটলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এক পর্যায়ে পুলিশও পাল্টা গু*লি বর্ষণ শুরু করে।"
জাবির এর মা জানান, ৪.৩০ এর সময় ৪নং সেক্টর এব বাইতুস সালাম মাদ্রাসার গেইট থেকে স্বৈরাচারী সরকারের উত্তরা পূর্ব থানার পুলিশ এপিবিএন অফিসের দিক থেকে তাদের দিকে গু*লি ছুড়তে শুরু করে। তখন জাবিরের বাবা-মা শিশু জাবির এর হাত ধরে সামনের দিকে দৌড় দেন। দৌড়াতে গিয়ে রাস্তায় জাবির পড়ে যায়। তখনো জাবিরের হাত ধরে ছিলো ওর বাবা, দৌড়ে এসে দেখেন রাস্তায় র*ক্তা*ক্ত অবস্থার পড়ে আছে জাবির। ওর উরুতে গু*লি লেগেছে, র*ক্তে প্যান্টসহ শরীর ভেসে যাচ্ছে।
র*ক্তা*ক্ত জাবিরকে কোলে করে দ্রুতই কুয়েত-মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক র*ক্ত দিতে বলেন। র*ক্ত জোগাড় হলেও ক্রস ম্যাচের অভাবে ৫ আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩০ মিনিটে কুয়েত-মৈত্রী হাসপাতালে মাত্র ৬ বছর বয়সে শাহাদাত বরণ করেন শহীদ জাবির।
৪ নং সেক্টর সংলগ্ন কবরস্থানে শহীদ জাবির ইব্রাহিমকে দাফন করা হয়।
শহীদ শিশু জাবির এর গর্বিত মা-
শহীদের গর্বিত মা তার আদরের কলিজার টুকরোকে হারিয়ে মর্মাহত। আল্লাহর কাছে জান্নাত লাভের জন্য দু'আ করেন।
শহীদ জাবির এর মা বলেন,“ওর বাবা ওকে র*ক্তা*ক্ত অবস্থায় কোলে নিয়ে দৌড়াতে লাগলেন। পরে আমি জাবিরকে কোলে তুলে নেই। কয়েকটি হাসপাতাল ঘুরেও জাবিরকে বাঁচাতে পারিনি।”
কুরআনের আয়াত
তারা আল্লাহর পক্ষ থেকে রহমত ও সন্তুষ্টি লাভ করবে এবং তাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত। (সুরা আল-ইমরান ৩:১৫)
হাদীস শরীফ
হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ হতে চায়, আল্লাহ তাকে শহীদের সাওয়াব দেন।” (সহীহ মুসলিম ১৮৮৮)
18/05/2026
গ্রাম থেকে শহরের প্রতিটা অলিতে গলিতে জুলাই গ্রাফিতি পুনরায় করা হোক।
জুলাই চলমান ✊
18/05/2026
জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের প্রশাসনের?
চট্টগ্রামে আবার ফিরে এসেছে পুলিশ লীগ
জুলাই আবার দারপ্রান্তে
বিপ্লব চলমান ✊
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rabindra Sarani, Azampur, Uttara
Dhaka
1230
