04/04/2026
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর উদ্যোগে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়-এ ১২ দিনব্যাপী Comprehensive Training for University Faculties শীর্ষক প্রশিক্ষণ কোর্স ৩১ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে শুরু হয়। দেশের উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং Higher Education Acceleration and Transformation Project (HEAT)-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এই প্রথমবারের মতো ঢাকার বাইরে এ ধরনের প্রশিক্ষণ কোর্সের আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণকে অংশীজনের নিকট নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এর ফলে আঞ্চলিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে, যা তাদেরকে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক এবং মানসম্মত শিক্ষাব্যবস্থা সম্পর্কে আরও দক্ষ ও সচেতন করে তুলবে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন শিক্ষকদের মাঝে মান নিশ্চিতকরণ ও গুণগত শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি যারা বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ঢাকায় অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন না, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজ করছে। এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে আরও দক্ষ একাডেমিক অডিটর ও রিসোর্স পারসন তৈরির পথ সুগম হবে, শিক্ষকগণের মধ্যে একটি কোয়ালিটি মাইন্ড তৈরি করবে এবং বিএসি’র কার্যক্রমে গতি সঞ্চারিত হবে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়-এ আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে চট্টগ্রাম অঞ্চলের ১৪টি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলের সচিব প্রফেসর এ.কে.এম. মুনিরুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান। অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য প্রদান করেন কোর্স পরিচালক এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কিউ এন্ড এনকিউএফ বিভাগের পরিচালক প্রফেসর মোহাম্মদ তাজিব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কিউ এন্ড এনকিউএফ বিভাগের উপপরিচালক জনাব প্রবীর কুমার চক্রবর্ত্তী।
বক্তাগণ উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। আগামী ১২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে কোর্সের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করার পরিকল্পনা রয়েছে।
16/03/2026
গত ১২ মার্চ ২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অ্যাক্রেডিটেশন সনদ প্রদান’ অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চার (০৪) টি বিশ্ববিদ্যালয়ের (AIUB, Daffodil International University, Premier University and BUBT) আটটি ‘অ্যাকাডেমিক প্রোগ্রাম’-এর ‘অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট’ এবং তিনটি ‘অ্যাকাডেমিক প্রোগ্রাম’-এর ‘কনফিডেন্স সার্টিফিকেট’ প্রদান করে।
সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো: গোলাম শাহী আলম, জনাব ইসতিয়াক আহমদ, প্রফেসর ড. গুলশান আরা লতিফা ও প্রফেসর ড. এস এম কবীর। আরো সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়সমূহের মাননীয় ভাইস চ্যান্সেলর, ডিন, আইকিউএসি’র পরিচালক, রেজিস্ট্রার এবং ১১টি ‘অ্যাকাডেমিক প্রোগ্রাম’-সমূহের হেড, প্রোগ্রাম অফারিং এনটিটি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব প্রফেসর এ.কে.এম. মুনিরুল ইসলাম। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস এম কবীর অ্যাক্রেডিটেশন প্রদান সংক্রান্ত কার্যক্রমের দীর্ঘযাত্রার অভিজ্ঞতা বিনিময় করেন এবং তিনি আশা করেন অ্যাক্রেডিটেশন প্রাপ্ত ‘অ্যাকাডেমিক প্রোগ্রাম’ গুলোকে অনুসরণ করে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুণগত শিক্ষার মান বজায় রাখার বিষয়ে উদ্বুদ্ধ হবে। অতিথিবৃন্দের মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রিমিয়ার ইউনিভার্সিটি’র মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর এস.এম. নছরুল কদির, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. আর. কবির ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনলজি’র সম্মানীত ভাইস চ্যান্সেলর(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আলী আহমেদ সনদ গ্রহণ করেন এবং তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। এছাড়া অ্যাক্রেডিটেশন কার্যক্রমের সাথে জড়িত থেকে নিজ নিজ অভিজ্ঞতা শেয়ার করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর প্রকৌশল অনুষদের ডিন, প্রফেসর ড. এ বি এম সিদ্দিক হোসেইন, বাংলাদেশইউনিভার্সিটিঅব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এর প্রকৌশলও ফলিত বিজ্ঞান অনুষদের প্রফেসরড. মুনসী মাহবুবুর রহমান, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার, জনাব মোহাম্মদ ইফতেখার মনির এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও হেড, প্রোগ্রাম অফারিং এনটিটি, ইইই, জনাব মো: দারা আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। তিনি অ্যাক্রেডিটেশন কার্যক্রম সম্পন্ন করার কাজে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে সহযোগিতা করার জন্য সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোকে অভিনন্দিত করেন।
পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাক্রেডিটেশন বিভাগের পরিচালক, প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উপপরিচালক ও চেয়ারম্যানমহোদয়েরএকান্ত সচিব, জনাব স্নিগ্ধা বাউল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলের পরিচালক, উপপরিচালক, প্রোগ্রামার ও সহকারী পরিচালকবৃন্দ।
29/01/2026
অ্যাকাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের অভিপ্রায় ব্যক্ত করায় ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়-এর যৌথ আয়োজনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকায় “Preparation for Accreditation: Documentation and Evidence” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির IQAC এর পরিচালক অধ্যাপক ড. আব্দুল কাদের মুহাম্মদ মাসুম। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ উপাচার্য প্রফেসর ড. এম মোফাজ্জল হোসেন। কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস. এম. কবীর। কাউন্সিলের পক্ষ থেকে কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন বিভাগের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মে্দ, উপপরিচালক ড. ফারজানা শারমিন। কর্মশালার প্রথম পর্ব পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদের ধন্যবাদ প্রস্তাবের মাধ্যমে শেষ হয়। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মহোদয়, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. এস. এম. কবীর। তিনি অ্যাক্রেডিটেশন পদ্ধতি এবং এতদসংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন ডকুমেন্ট এবং প্রমাণক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালার প্রশ্নোত্তর পর্বে ইউনিভার্সিটির উপাচার্য, ডিন, আইকিউএসির পরিচালক এবং শিক্ষকমন্ডলী অ্যাক্রেডিটেশন আবেদনের প্রস্তুতি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান এবং অ্যাক্রেডিটেশন বিভাগের পরিচালক তাদের সকল প্রশ্নের প্রেক্ষিতে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।
27/01/2026
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের অভিপ্রায় ব্যক্ত করায় 26 জানুয়ারি ২০২৬ তারিখ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও ইসলামী বিশ্ববিদ্যালয়-এর যৌথ আয়োজনে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন Higher Education Acceleration and Transformation Project (HEAT)-এর অর্থায়নে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় “Motivational Workshop on Accreditation in Higher Education” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের IQAC-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং উপ-উপাচার্য প্রফেসর ড. এম এয়াকুব আলী। কর্মশালায় সভাপতি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস এম কবীর। কাউন্সিলের পক্ষ থেকে কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব প্রফেসর এ. কে. এম. মুনিরুল ইসলাম, অ্যাক্রেডিটেশন বিভাগের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মে্দ এবং সহকারী পরিচালক জনাব নাসিমা আক্তার। কর্মশালার প্রথম পর্ব পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদের ধন্যবাদ প্রস্তাবের মাধ্যমে শেষ হয়। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, IQAC-এর অতিরিক্ত পরিচালক, সিনিয়র অধ্যাপকগণ, বিভাগীয় ও PSAC প্রধানগণ, হল প্রভোস্ট, পরিচালক (গবেষণা), প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন পরিচালকগণ, কন্ট্রোলার এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রফেসর ড. এস এম কবীর। তিনি অ্যাক্রেডিটেশন পদ্ধতি, অ্যাক্রেডিটেশন সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্ট এবং প্রমাণক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালার প্রশ্নোত্তর পর্বে ইউনিভার্সিটির উপাচার্য, ডিন, IQAC-এর পরিচালক এবং অধ্যাপকগণ অ্যাক্রেডিটেশন আবেদনের প্রস্তুতি বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কাউন্সিলের সচিব প্রফেসর এ. কে. এম. মুনিরুল ইসলাম প্রশ্নের আলোকে পরামর্শ প্রদান করেন।
07/01/2026
অ্যাক্রেডিটেশনের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান/ অ্যাকাডেমিক প্রোগ্রামের বহিঃস্থ গুণগতমান নিরূপণের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ২৮-২৯ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে দুই (০২) দিন ব্যাপী একাডেমিক অডিটরগণের জন্য বহিঃস্থ গুণগতমান নিরূপণ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে। উক্ত প্রশিক্ষণটি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। প্রথম দিন প্রশিক্ষণটির শুভ উদ্বোধন করেন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস. এম. কবীর, অ্যাক্রেডিটেশন বিভাগের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কাউন্সিল সচিব প্রফেসর এ.কে.এম. মুনিরুল ইসলাম এবং পরিচিতি পর্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যাক্রেডিটেশন বিভাগের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন নির্বাচিত ২১ জন একাডেমিক অডিটর, কাউন্সিলের অন্যান্য পরিচালক, উপপরিচালক এবং সহকারী পরিচালকবৃন্দ। কাউন্সিলের পক্ষ থেকে কাউন্সিলের ০২ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অ্যাক্রেডিটেশনের বিভিন্ন বিধি-বিধান বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ । তিনি উচ্চ শিক্ষায় অ্যাক্রেডিটেশনের গুরুত্ব এবং এতদসংশ্লিষ্ট বিষয়ে উচ্চ শিক্ষার গুনগতমান উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এর পর বিএনকিউএফ এর কমপ্লায়েন্স সম্পর্কে বিশদ আলোচনা করেন বিএসি’র অডিটর প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। এছাড়া OBE কারিকুলাম নিয়ে বিস্তারিত তুলে ধরেন বিএসি’র অডিটর প্রফেসর ড. ফারহীন হাসান। প্রশিক্ষণের দ্বিতীয় দিনে EQA রিপোর্ট নিয়ে আলোচনা করেন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস. এম. কবীর এবং বিএসি’র রুব্রিক্স নিয়ে বিস্তারিত তুলে ধরেন বিএসি’র অডিটর প্রফেসর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। এ সম্পর্কে তাঁরা বিভিন্ন ডকুমেন্ট এবং প্রমাণক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণের প্রশ্নোত্তর পর্বে প্রশিক্ষণে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অ্যাক্রেডিটেশন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং প্রশিক্ষণের উপস্থাপক তাদের সকল প্রশ্নের প্রেক্ষিতে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।
07/01/2026
অ্যাকাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের অভিপ্রায় ব্যক্ত করায় ০৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও সোনারগাঁও বিশ্ববিদ্যালয়-এর যৌথ আয়োজনে এবং Higher Education Acceleration and Transformation Project (HEAT)-এর অর্থায়নে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়, ঢাকায় “Preparation for Accreditation: Documentation and Evidence” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির IQAC এর পরিচালক অধ্যাপক মোঃ মোস্তফা হোসেন। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম। কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস. এম. কবীর। কাউন্সিলের পক্ষ থেকে কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব প্রফেসর মুনিরুল ইসলাম, অ্যাক্রেডিটেশন বিভাগের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মে্দ, উপপরিচালক ড. ফারজানা শারমিন এবং সহকারী পরিচালক জনাব সাবরিনা তাজনুর। কর্মশালার প্রথম পর্ব পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদের ধন্যবাদ প্রস্তাবের মাধ্যমে শেষ হয়। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার মহোদয়, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. এস. এম. কবীর। তিনি অ্যাক্রেডিটেশন পদ্ধতি এবং এতদসংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন ডকুমেন্ট এবং প্রমাণক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালার প্রশ্নোত্তর পর্বে ইউনিভার্সিটির উপাচার্য, ডিন, আইকিউএসির পরিচালক এবং শিক্ষকমন্ডলী অ্যাক্রেডিটেশন আবেদনের প্রস্তুতি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান এবং সচিব মহোদয় তাদের সকল প্রশ্নের প্রেক্ষিতে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।
09/12/2025
৯ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মেলন কক্ষে নিয়োগকারী কর্তৃপক্ষের সাথে অ্যাক্রেডিটেশন কার্যক্রম অবহিতকরণ বিষয়ক একটি মতবিনিময় কর্মশালা ‘Consultation Workshop on Accreditation in Higher Education’ অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। কর্মশালায় ‘BAC Accreditation and Higher Education’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস এম কবীর। কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো: গোলাম শাহী আলম, পূর্ণকালীন সদস্য জনাব ইসতিয়াক আহমদ ও প্রফেসর ড. গুলশান আরা লতিফা। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক ড. দূর্গা রানী সরকার ও অতিরিক্ত পরিচালক জনাব আকরাম আলী খান। কর্মশালায় বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠানের Chairman, Managing Director, Director, Head of HR, Senior Manager, General Manager, Senior Assistant Vice President, Deputy Manager ও Senior Principal Officer আলোচনায় অংশগ্রহণ করেন ও মূল্যবান পরামর্শ প্রদান করেন। উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন কাউন্সিলের সচিব প্রফেসর এ.কে.এম. মুনিরুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ, পরিচালক (অ্যাক্রেডিটেশন)। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলের পরিচালক প্রফেসর গৌতম চন্দ্র রায়, পরিচালক জনাব মোহাম্মদ তাজিব উদ্দিন ও সহকারী পরিচালক (অ্যাক্রেডিটেশন) জনাব সাবরিনা তাজনুর। কর্মশালায় র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন উপপরিচালক ও একান্ত সচিব (চেয়ারম্যান মহোদয়ের দপ্তর) জনাব স্নিগ্ধা বাউল ও সহকারী পরিচালক (অ্যাক্রেডিটেশন) জনাব নাছিমা আক্তার। কর্মশালাটি সঞ্চালনা করেন ড. ফারজানা শারমিন, উপপরিচালক (অ্যাক্রেডিটেশন)। কর্মশালায় উপস্থিত সম্মানিত অতিথিগণ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কার্যক্রম সম্পর্কে ধারণা অর্জন করেন এবং কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অংশগ্রহণকারীগণ উচ্চশিক্ষার মান উন্নয়নে আ্যাকাডেমি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন সুসংহত করা প্রয়োজন মর্মে তাঁদের অভিমত ব্যক্ত করেন।
16/10/2025
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) এর উদ্যোগে ১৬ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে “বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (BNQF) বাস্তবায়ন, অগ্রগতি ও পর্যালোচনা”বিষয়ে একটি মতবিনিময় সভা কাউন্সিলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্য ও ট্রেজারারসহ মোট ২৯ জন অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। BNQF বাস্তবায়নের মাধ্যমে উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ে তথ্য উপস্থাপন করেন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস. এম. কবীর। সভায় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলের পূর্ণকালীন সদস্যবৃন্দ এবং কাউন্সিলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভায় অংশগ্রহণকারী উপাচার্য ও প্রো-উপাচার্যগণ BNQF বাস্তবায়নের বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে তাঁদের মতামত উপস্থাপন করেন। তাঁরা শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কার্যক্রমের প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়সমূহে ফ্রেমওয়ার্ক বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
07/10/2025
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) উদ্যোগে “Workshop on Artificial Intelligence (AI) Tools to Enhance the Higher Education Quality Assurance towards Accreditation Process” শীর্ষক একটি কর্মশালা ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কাউন্সিলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণ করেন কাউন্সিলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. গুলশান আরা লতিফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. এস. এম. জাহাঙ্গীর আলম, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAUST), সৈয়দপুর। তাঁর প্রবন্ধে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করতে কৃত্রিম বুদ্ধিমত্তার বহুমাত্রিক ব্যবহারিক দিক তুলে ধরা হয়। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ, মূল্যায়ন ও সিদ্ধান্তগ্রহণে AI টুলস ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও মানোন্নয়নে প্রযুক্তির ভূমিকা সম্পর্কেও আলোকপাত করেন।
পরবর্তীতে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা AI-নির্ভর মাননির্ধারণ পদ্ধতি বাস্তবায়নের বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন ড. রীতা পারভীন, সহযোগী অধ্যাপক ও উপপরিচালক (বহিঃসম্পর্ক, গবেষণা ও প্রকাশনা), বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল।
কর্মশালাটি উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সম্পর্কে কাউন্সিলের কর্মকর্তা কর্মচারীদের গভীর জ্ঞান অর্জনে ও দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
30/09/2025
৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রশিক্ষণ কক্ষে সকাল ০৯:০০ ঘটিকা থেকে ০৫:০০ ঘটিকা পর্যন্ত ‘Training on Compliance Management for Accreditation’ বিষয়ক একটি একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করতে আগ্রহী বিশ্ববিদ্যালয়সমূহের Program Self-Assessment Committee (PSAC) -এর বিভিন্ন পদ মর্যাদার ৩০ জন সম্মানিত Professor, Associate Professor, Assistant Professor, Lecturer etc. প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ও কীনোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। প্রশিক্ষণে মাননীয় চেয়ারম্যান ‘অ্যাক্রেডিটেশন বিধিমালা, ২০২২’ বিষয়ে সেশন পরিচালনা করেন ও প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের ওপর আলোকপাত করেন। প্রশিক্ষণে কীনোট স্পীকার হিসেবে ‘Compliance management’ বিষয়ে সেশন পরিচালনা করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস এম কবীর। প্রশিক্ষণে কীনোট স্পীকার হিসেবে আরও উপস্থিত ছিলেন
Professor Dr. Farheen Hasan, Director, IQAC, American International University-Bangladesh (AIUB). তিনি ‘Compliance Assessment using BAC rubrics and assessment’ বিষয়ে সেশন পরিচালনা করেন এবং প্রশিক্ষণার্থীদের rubrics’ বিষয়ে অনুশীলন করতে দেন। উক্ত প্রশিক্ষণে স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যাক্রেডিটেশন বিভাগের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ। প্রশিক্ষণ শেষে অ্যাক্রেডিটেশন বিভাগের উপপরিচালক ড. ফারজানা শারমিন প্রশিক্ষণে আগত সম্মানিত অতিথিগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রশিক্ষণটি সুষ্ঠুভাবে সম্পাদনে সহযোগিতা করেন অ্যাক্রেডিটেশন বিভাগের সহকারী পরিচালক জনাব নাছিমা আক্তার এবং জনাব সাবরিনা তাজনুর।
29/09/2025
২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ০৯:০০ ঘটিকা থেকে ০৫:০০ ঘটিকা পর্যন্ত ‘Training on Compliance Management for Accreditation’ বিষয়ক একটি একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে অ্যাক্রেডিটেশনের আবেদন করতে আগ্রহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের Program Self-Assessment Committee (PSAC) এর বিভিন্ন পদ মর্যাদার ৩০ জন (Professor, Associate Professor, Assistant Professor, Lecturer etc.) প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ও কীনোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। প্রশিক্ষণে মাননীয় চেয়ারম্যান ‘অ্যাক্রেডিটেশন বিধিমালা, ২০২২’ বিষয়ে সেশন পরিচালনা করেন ও প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের ওপর আলোকপাত করেন। প্রশিক্ষণে কীনোট স্পীকার হিসেবে ‘Compliance management’ বিষয়ে সেশন পরিচালনা করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস এম কবীর। প্রশিক্ষণে কীনোট স্পীকার হিসেবে আরও উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ -এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। তিনি ‘Compliance Assessment using BAC rubrics’ বিষয়ে সেশন পরিচালনা করেন এবং প্রশিক্ষণার্থীদের rubrics’ বিষয়ে অনুশীলন করতে দেন। উক্ত প্রশিক্ষণে স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যাক্রেডিটেশন বিভাগের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ। প্রশিক্ষণ শেষে অ্যাক্রেডিটেশন বিভাগের উপপরিচালক ড. ফারজানা শারমিন কর্মশালায় আগত সম্মানিত অতিথিগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
20/08/2025
Daffodil International University proudly honored 255 meritorious students from Fall 2024 & Spring 2025 with the 𝗗𝗲𝗮𝗻’𝘀 𝗟𝗶𝘀𝘁 𝗔𝘄𝗮𝗿𝗱 for their outstanding achievements in academics, co-curricular, and extracurricular activities. The purpose of this award is to recognize and inspire students to excel in their academic and personal development, preparing them to become future leaders.
The ceremony was graced by Professor Dr. Mesbahuddin Ahmed, Chairman of Bangladesh Accreditation Council (BAC), as the Chief Guest, and presided over by Prof. Dr. M. R. Kabir Vice-Chancellor of DIU.
Congratulations to all the award winners!