Pakundia Upazila BNP

Pakundia Upazila BNP

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pakundia Upazila BNP, Political Party, Dhaka.

19/11/2025
05/11/2025

যাদের কথায় প্রতিদিন বি এন পিকে গালি দাও, তাদের কাছে আর না হয় জনগণের কাছে যাও!বি এন পির কাছে চাইতেছো কেন?প্রথমে ক্ষমতার লোভে আমাদের দিকের ও কয়েকটা গেছিলো ncp তে এখন প্রতিদিন ঘুরে বি এন পির প্রোগ্রামে নিয়ে যেতে।

05/11/2025

আসসালামু আলাইকুম।
আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা ও প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা ও প্রস্তুতি সভায় পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীদের কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি।
স্থান: পাকুন্দিয়া বড়বাড়ি রোড, বাউন্ডারি চত্বর।
সময়: সকাল ১১ টা।
তারিখ: ০৬-১১-২০২৫ রোজ বৃহস্পতিবার।

শুভেচ্ছান্তে,
ভিপি কামাল উদ্দিন।
সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম-আহবায়ক,
পাকুন্দিয়া উপজেলা বিএনপি।

05/11/2025

প্রেস বিজ্ঞপ্তি

আমি নিম্ন স্বাক্ষরকারী বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে আজ ০৫ নভেম্বর ২০২৫ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তি দুটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ভুয়া প্রেস বিজ্ঞপ্তি দুটি নিম্নে উল্লেখ করা হলো-

উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি দুটি আমার স্বাক্ষরে বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া।
আজ ০৫ নভেম্বর ২০২৫ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তি দুটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

05/11/2025
30/10/2025

বিএনপির লক্ষ্য স্পষ্ট ও সহজ — এমন এক আধুনিক ও গণমুখী বাংলাদেশ গড়া, যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে কোনো একটিকে বেছে নিতে না হয়।


তারেক রহমান

অক্টোবর ৩০, ২০২৫

30/10/2025

আসুন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ি -
যেখানে কর্মজীবী মা ও ছাত্রীরা যেন নিজের সাফল্যের স্বাধীনতা পায়।

তারেক রহমান
৩০ অক্টোবর ২০২৫

30/10/2025

ঐকমত্য কমিশনের সুপারিশ জাতির ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। জাতির সঙ্গে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অক্টোবর ৩০,২০২৫

30/10/2025

২০২৬ এর ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট সম্ভব নয়। সময় স্বল্পতা ও নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ ব্যাপক লোকবল নিয়োগ এবং জাতীয় সংসদ নির্বাচনের মত বিশাল আয়োজনের বিবেচনার পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত।

একই আয়োজনে এবং একই ব্যয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয়।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অক্টোবর ৩০, ২০২৫

30/10/2025

আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, জাতীয় ঐকমত্য কমিশনের কিছু সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে। মনগড়া যেকোনো সংস্কার প্রস্তাব গ্রহন করলে জাতীয় জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে।

30/10/2025

ষড়যন্ত্র কারি দের রুখে দিতে হলে না বলছি না

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka