বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ

Share

Official page of Bangladesh Students' Union, Private University Unit.

24/03/2026

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই।
গণহত্যার বিচার চাই।

24/03/2026

২৫ মার্চ ভয়াল কালরাত্রি স্মরণে আলোর মিছিল

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেইট থেকে শিখা চিরন্তন
২৫ মার্চ ২০২৬, ৬.৩০ মিনিট

সকলকে আমন্ত্রণ।

20/03/2026

ঈদ মোবারক

13/03/2026

শহীদ রাজু দিবসের সন্ত্রাস বিরোধী সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা।

Photos from বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ's post 13/03/2026

১৩ মার্চ ১৯৯২, গণতান্ত্রিক ছাত্র ঐক্যের সন্ত্রাসবিরোধী মিছিলে সন্ত্রাসীদের গুলিতে শহীদ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মঈন হোসেন রাজুর স্মৃতিফলকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের শ্রদ্ধা নিবেদন।

শহীদ রাজু, অমর রহে।

13/03/2026

সরাসরি :: শহীদ রাজু দিবসে শ্রদ্ধা নিবেদন ও সন্ত্রাসবিরোধী সমাবেশ

13/03/2026

আজ ১৩ই মার্চ, শহীদ মঈন হোসেন রাজুর ৩৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৯২ সালের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে মিছিল বের করে গণতান্ত্রিক ছাত্র ঐক্য। মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মঈন হোসেন রাজু। মিছিলটি টিএসসির সড়কদ্বীপ এলাকায় পৌঁছালে ছাত্রদলের সন্ত্রাসীদের ছোঁড়া বুলেটে শহীদ হন মঈন হোসেন রাজু।

শহিদ রাজুর আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়—সাম্প্রদায়িকতা, মৌলবাদ, সন্ত্রাসবাদ বিরুদ্ধে সংগ্রাম এবং শিক্ষার অধিকার নিশ্চিতই একটি মানবিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার একমাত্র পথ।

শহিদ মঈন হোসেন রাজুর স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।

12/03/2026

১৩ মার্চ, সন্ত্রাসবিরোধী রাজু দিবস।

শহীদ মঈন হোসেন রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ছিলেন, থাকতেন শহীদুল্লাহ হলে। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

১৯৯২ সালের ১৩ মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারের জন্য গোলাগুলি করা শুরু করে। বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের প্রতিবাদে মিছিল বের করে তৎকালীন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র ঐক্য। মিছিলটি টিএসসির সড়কদ্বীপ এলাকায় পৌঁছালে হাকিম চত্বর থেকে ছোঁড়া ছাত্রদলের সন্ত্রাসীদের গুলি মঈন হোসেন রাজুর কপালভেদ করে চলে যায়। রাজু মৃত্যুর কোলে ঢলে পড়েন।

রাজু সন্ত্রাসবিরোধিতার প্রতীক, রাজু আমাদের প্রমিথিউস।

আগামীকাল ১৩ মার্চ, ২০২৬ সন্ত্রাসবিরোধী রাজু দিবসে সকাল ৯টায় শ্রদ্ধা নিবেদন ও সন্ত্রাসবিরোধী সমাবেশের আয়োজন করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

08/03/2026

আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি নিপীড়ন, সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও।

#৮মার্চ #আন্তর্জাতিকনারীদিবস
#বাংলাদেশছাত্রইউনিয়ন
#বেসরকারিবিশ্ববিদ্যালয়সংসদ

28/02/2026

১লা মার্চ স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও মানবমুক্তির সংগ্রামে নিবেদিত প্রাণ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা শহীদ কমরেড তাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী। ১৯৮৪ সালের এই দিনে এরশাদের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে এবং শ্রমিক-কর্মচারীদের ৫ দফা দাবিতে ১৫ দল, ৭ দল ও ১১টি শ্রমিক ফেডারেশনের ঐক্যবদ্ধ গণআন্দোলনের মুখে এরশাদ সরকারের লেলিয়ে দেয়া গুন্ডাবাহিনীর হাতে তাজুল শহীদ হন।

শহীদ তাজুল ইসলাম
লাল সালাম

Photos from বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ's post 28/02/2026

নরসিংদীর মাধবীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা, রাজধানী ঢাকার হাতিরঝিল ও হাজারীবাগে শিশু ও কিশোরীতে হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী নিপীড়ন ও সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলা প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

28/02/2026

মার্কিন সাম্রাজ্যবাদ - ধ্বংস হোক, নিপাত যাক!

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


২, কমরেড মনি সিংহ রোড, মুক্তি ভবন, পুরানো পল্টন
Dhaka