09/10/2026
বায়তুল মোকাররমসহ দেশের কোনো স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্য বিনষ্ট করে জামায়াত-শিবিরের রাজনৈতিক অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের সাধারণ মানুষের শান্তি ও শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয়তাবাদী প্রযুক্তি দল এবং সাধারণ জনগণ সতর্ক রয়েছে। রাজপথে বা অনলাইনে কোনো প্রকার অপপ্রচার ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।
প্রচারণায়:
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল