বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা মহানগর

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা মহানগর

Share

পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই।

12/02/2026

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জোনায়েদ সাকি জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা মহানগর's post 07/08/2025

জুলাই অভ্যুত্থানে শহীদ ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকীতে ইউডা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তাঁর স্মৃতির প্রতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন'র শ্রদ্ধা নিবেদন।

21/06/2025

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২১ জুন ২০২৫

ইআইইউ শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ ও শিক্ষার্থীদের ৫ দফা দাবির প্রতি সংহতি

আজ ২১ জুন ২০২৫, শনিবার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সভাপতি আল-আমীন রহমান ও সাধারণ সম্পাদক নুসরাত হক এক যৌথ বিবৃতিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, "শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষার বদলে UIU প্রশাসন ও রাষ্ট্রীয় বাহিনী দমননীতির আশ্রয় নিয়ে শিক্ষাঙ্গনের পরিবেশকে আরও সংকটময় করে তুলেছে। বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রশাসনের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ আমরা বিগত ফ্যাসিস্ট আমলে দেখেছি। জুলাই অভ্যুথানের মধ্যে দিয়ে এদেশের ছাত্র-জনতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোন ধরণের স্বৈরতন্ত্রের জায়গা এদেশে হবে না। আমরা
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পুলিশের হামলার নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। একইসাথে শিক্ষার্থীদের ৫ দফা দাবি মেনে নেবার আহ্বান জানান।"

বার্তা প্রেরক
লালমিরাং বম
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা মহানগর's post 20/05/2025

আজ ২০ মে ২০২৫, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের শিক্ষা সংস্কার প্রস্তাবনা নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও গণস্বাক্ষর কর্মসূচি করা হয় হয়।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সহসভাপতি তুহিন ফরাজি, সদস্য রিয়াজ হোসেন, ঢাকা কলেজ শাখার সংগঠক রিফাত হাসান, সদস্য আরাফাত মৃধাসহ নেতৃবৃন্দ।

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা মহানগর's post 19/05/2025

আজ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের শিক্ষা সংস্কার সংক্রান্ত প্রস্তাবনা তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দিন আহমদ'র হাতে তুলে দেয়া হয়। সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি আল আমীন রহমানসহ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের সহ-সভাপতি তুহিন ফরাজি, তিতুমীর কলেজ শাখা আহবায়ক লালরিথাং বম, সদস্য সচিব ইয়াসিন খান। সন্মানিত অধ্যক্ষ ছাত্র ফেডারেশন নেতৃবৃন্দের কথা মনযোগ দিয়ে শুনেন এবং সর্বাত্তক সহযোগিতার আশ্বাস দেন।

29/04/2025

ছবির মানুষটির নাম আল আমীন রহমান। ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি। আল-আমিন বর্তমানে ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি। দ্রবূমুল্যের উর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও বিদেশে টাকা পাচারের প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ হামলা করে তার মাথা ফাটিয়ে দেয়।

আওয়ামী আমলের দিনলিপি।

24/04/2025

হিমালয় হিমুর আত্মহুতির ৬ষ্ঠ বছরে আমরা স্মরণ করি এক সাহসী সংগঠক, এক মানবিক যোদ্ধাকে— যিনি রানা প্লাজার ধ্বংসস্তূপে জীবনের খোঁজে নিজেকে নিঃশেষ করেছিলেন।

তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা মহানগর's post 24/04/2025

প্রেস রিলিজ তারিখ:২৪ এপ্রিল ২০২৫

রানা প্লাজা ধসে নিহত শহিদদের স্মরণ ও রানা প্লাজার হিরো ও উদ্ধারকর্মী ছাত্রনেতা হিমালয় হিমুর ৬ষ্ঠ তম আত্মাহুতি দিবসে শ্রদ্ধা নিবেদন

আজ ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, রানা প্লাজা ধসে নিহত শহিদদের স্মরণে ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মানবিক ছাত্রনেতা হিমালয় হিমুর ৬ষ্ঠ তম আত্মহুতি দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার শ্রদ্ধা নিবেদন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, “২০১৩ সালে ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে রানা প্লাজায় রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে ১১৭৫ টি জীবন চলে গিয়েছিল। আহত হয়েছিল প্রায় চার হাজারের বেশি মানুষ। পঙ্গুত্ব বরণ করতে হয়েছে শতাধিক মানুষকে। বিগত ফ্যাসিস্ট সরকার এই হত্যাকান্ডের কোন বিচার কর নাই। কিন্তু অভ্যুত্থানের পর যে অন্তবর্তী সরকার গঠিত হয়েছে তার কাছে সোহেল রানাসহ দোষীদের সর্বোচ্চ শাস্তি ও মর্যাদাপূর্ণ ক্ষতিপূরনের দাবি জানাই। ১১৭৫ কোন সংখ্যা নয় প্রত্যেকটা একেকটা প্রাণ, একেকটা স্বপ্ন।

রানা প্লাজার হিরো বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মানবিক হৃদয়ের সংবেদনশীল ছাত্রনেতা হিমালয় হিমু
যিনি রানা প্লাজায় উদ্ধারকর্মী হিসেবে নিবেদিত প্রাণ ছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকদের উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। মানুষের লাশ, শরীরে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কেটে উদ্ধার, মানুষের চিৎকার এগুলো তাকে আমৃত্যু মানষিক পীড়া দিয়েছে। ২৪ এপ্রিল রানা প্লাজা ধস, হাজরো প্রাণ ও স্বপ্ন হত্যার বার্ষিকীকেই হিমু বেছে নিয়েছেন বিদায়ের দিন হিসেবে। নিজের স্বপ্ন হত্যার দিন হিসেবে। নিজের মৃত্যুকে এভাবেই সবার মনে মহীয়ান করেছে হিমু। হিমুর কাছে আমরা ঋণী, ঋণী রানা প্লাজার নিহত-আহত শ্রমিকেরা, পোশাকশ্রমিকেরা। বাংলাদেশ ছাত্র ফেডারেশন শ্রদ্ধাভরে স্মরণ করে এই বীরকে।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা মহানগর শাখার সভাপতি আল-আমীন রহমান, সহসভাপতি তুহিন ফরাজি, সরকারি তিতুমীর কলেজের আহ্বায়ক লালরিথাং মিরাম বমসহ নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
লালরিথাং মিরাম (বম)
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ফেডারেশন
ঢাকা মহানগর

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা মহানগর's post 19/04/2025

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা মহানগরের সাংগঠনিক পদক্ষেপ সম্পর্কে বৈঠক।

১৯ এপ্রিল ২০২৫

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা মহানগর's post 11/04/2025

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা নিবেদন।

09/04/2025

সকল এস.এস.সি, দাখিল ও সমমনা পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো।

29/03/2025

মহানগরের সকল নেতা-কর্মী, সাবেক নেতৃবৃন্দ ও সমর্থক-শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদ মোবারক।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


306-307 Rose View Plaza, 185 Bir Uttam C R Dutta Road, Hatirpul, Dhanmondi
Dhaka
1205