Gas Transmission Company Limited - GTCL

Gas Transmission Company Limited - GTCL

Share

Gas Transmission Company Limited (GTCL) is a government owned company responsible for transmission of natural gas all over Bangladesh.

It is a government owned company for gas transmission under Bangladesh Oil, Gas & Mineral Corporation.

Photos from Gas Transmission Company Limited - GTCL's post 10/11/2024

০৭ নভেম্বর ২০২৪ তারিখে জিটিসিএল প্রধান কার্যালয়স্থ কনফারেন্স রুমে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. রুখসানা নাজমা ইছহাক মহোদয়ের সভাপতিত্বে জনাব মিনা রানী রায়, মহাব্যবস্থাপক (প্রশাসন), এর অবসর-উত্তর ছুটিতে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে অনেকেই বক্তব্য প্রদান করেন। এছাড়াও জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও জিটিসিএল কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-২০০০), সিবিএ এর পক্ষ হতেও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

Photos from Gas Transmission Company Limited - GTCL's post 09/11/2024

০৬-১১-২০২৪ তারিখ জিটিসিএল প্রধান কার্যালয়স্থ সম্মেলন কক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. রুখসানা নাজমা ইছহাক মহোদয়ের সভাপতিত্বে বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের অধীন "Procurement of 01(one) 300 MMSCFD Capacity Metering Station at Gazaria, 01(one) 600 MMSCFD Capacity Metering Station at Meghnaghat and 01(one) 300 MMSCFD Capacity Metering Station at Haripur on Design, Supply and Installation Services (Turn-Key/EPC) Basis’ শীর্ষক কাজ সম্পাদনের লক্ষ্যে Gas Transmission Company Ltd. এবং China Petroleum Pipeline Engineering Company Limited (CPP) এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জিটিসিএল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এ এইচ এম নুরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে CPP International এর Vice President Mr. Sun Bijun উপস্থিত ছিলেন। কোম্পানির মহাব্যবস্থাপকগণ, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক এবং অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Photos from Gas Transmission Company Limited - GTCL's post 03/07/2024

০৩-০৭-২০২৪ তারিখ রোজ বুধবার সকাল ১০:৩০ ঘটিকায় জিটিসিএল প্রধান কার্যালয় ভবনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং ইন্টিগ্রেটেড সার্ভিসেস এন্ড টেকনোলজি পি.এল.সি. এর সার্বিক সহযোগিতায় মহাব্যবস্থাপক, প্রকল্প পরিচালক ও উপ-মহাব্যবস্থাপকসহ সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহণে ফায়ার মক ড্রিল অনুষ্ঠিত হয়। উক্ত মক ড্রিল অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের Safety Awareness প্রেজেন্টেশন প্রদান, Emergency Exit সিঁড়ি ব্যবহার করে Evacuation সম্পন্ন করা, ভবনের নীচে এসেম্বলী পয়েন্টে জড়ো হওয়া, হেড কাউন্ট, উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক সেবা প্রদানসহ অগ্নি-নির্বাপনের বিভিন্ন কৌশল ও ফায়ার এক্সটিংগুইসার ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়।

Photos from Gas Transmission Company Limited - GTCL's post 04/04/2024

২০২৩-২৪ অর্থবছরের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং)

২০২৩-২৪ অর্থবছরের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার কর্মসম্পাদন সূচক-[৩.১.১] অনুযায়ী অদ্য ০৩ এপ্রিল ২০২৪ সকাল ১১.০০ ঘটিকায় জিটিসিএল প্রধান কার্যালয়স্থ অডিটোরিয়ামে কোম্পানির ইনোভেশন টিম কর্তৃক একটি ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) আয়োজন করা হয়। উক্ত ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) এ কোম্পানির সকল মহাব্যবস্থাপক, প্রকল্প পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক এবং প্রতিটি সেকশন হতে ন্যূনতম ০২ (দুই) জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

18/03/2024

Live view of Successful Completion of installation of Menikhal River by HDD method under BMH project of GTCL

Photos from Gas Transmission Company Limited - GTCL's post 04/03/2024

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) এর ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ০১ মার্চ ২০২৪, রোজ শুক্রবার ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল ৮:৩০ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অতঃপর জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি জিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহনেওয়াজ পারভেজ মহোদয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনকালে কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ এবং প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কোম্পানির প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়সমূহে কর্মরত সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগিতায় মহিলা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১০০ মিটার দৌড়, ভারসাম্য দৌড়, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, চোখ বেঁধে হাড়িভাঙ্গা, ঝুড়িতে বল নিক্ষেপ এবং পুরুষ কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪X১০০ মিটার রিলে দৌড়, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, শুটিং, লং জাম্প, হাই জাম্প, ফুটসাল/পেনাল্টি শর্ট, স্ট্যাম্পে বল নিক্ষেপ, দ্রুত হাটা ইত্যাদি ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। প্রতিযোগিতা শেষে জিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মহোদয় ও মহাব্যবস্থাপকগণ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

15/02/2024
Photos from Gas Transmission Company Limited - GTCL's post 08/02/2024

জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইনডোর গেমস-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও পিঠা উৎসব-২০২৪ জিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজ মহোদয় ০৬-০২-২০২৪ তারিখ বিকাল ২.৩০ ঘটিকায় কোম্পানির প্রধান কার্যালয়স্থ অডিটোরিয়ামে শুভ উদ্বোধন করেন। তৎপূর্বে তিনি জিটিসিএল প্রধান কার্যালয় ভবনের ছাদ বাগানে বৃক্ষরোপন করেন। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও পিঠা উৎসবে কোম্পানির মহাব্যবস্থাপকগণ, উপ-মহাব্যবস্থাপকগণ এবং সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Photos from Gas Transmission Company Limited - GTCL's post 26/01/2024

অদ্য ২৬-১-২০২৪ তারিখ মেঘনাঘাট রিলায়েন্স গ্রুপ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য জিটিসিএল ৩০” ব্যাসের বি-এস পাইপলাইনে On Stream Hot Tapping কার্য্যক্রম সম্পন্ন করা হয়। জিটিসিএল-এর ব্যবস্হাপনা পরিচালক, মহাব্যবস্হাপক ( পরিকল্পনা, ট্র্যান্সমিশন-ইস্ট, ইন্জিনিয়ারিং সার্ভিসেস ও অপারেশন) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্হিত ছিলেন।

24/01/2024

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর পরিচালক (অর্থ) পদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব মো: রেজাউল আলম মহোদয় যোগদান করায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহনেওয়াজ পারভেজ তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

Photos from Gas Transmission Company Limited - GTCL's post 05/10/2023

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে
‘‘বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২৩”

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে ০৩ অক্টোবর ২০২৩, ১৭ রবিউল আউয়াল ১৪৪৫, রোজ মঙ্গলবার বেলা ২:০০ ঘটিকায় জিটিসিএল প্রধান কার্যালয় ভবনের অডিটোরিয়ামে কোম্পানির ‘‘বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২৩” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. রুখসানা নাজমা ইছহাক এবং প্রধান আলোচক পশ্চিম আগারগাঁও কেন্দ্রীয় মসজিদ-এর ইমাম ও খতিব, হাফেজ মাওলানা সাঈদ আহমাদ। উক্ত মিলাদ মাহফিলে কোম্পানির সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পিআরএল ভোগরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে জিটিসিএল এর পরলোকগত কর্মকর্তা ও কর্মচারীদের রুহের মাগফিরাত এবং কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের সুস্থতা ও সমৃদ্ধ জীবন কামনা করা হয়। এছাড়াও জিটিসিএল এর বর্তমান চ্যালেঞ্জসমূহ হতে উত্তরণ ও বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের সফল বাস্তবায়নসহ কোম্পানির সার্বিক কার্যক্রমের সফলতার জন্য দোয়া করা হয়।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


GTCL Bhaban, F-18A, Sher-e-Bangla Nagar Administrative Area
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00