30/12/2025
শোকবার্তা
Joint Anti-corruption Students Forum -JACSF–এর পক্ষ থেকে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে Joint Anti-corruption Students Forum –JACSF গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতৃত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি দৃঢ় অবস্থান তৈরি করেছিলেন। তাঁর জীবন ও কর্ম দেশের রাজনীতিতে একটি বিশেষ অধ্যায় হয়ে থাকবে।
আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে মহান আল্লাহ যেন সবাইকে ধৈর্য ও শক্তি দান করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Joint Anti-corruption Students Forum JACSF
বার্তা প্রেরক
দাউদ ইব্রাহিম
সহ-মুখ্যপাত্র
Joint Anti-corruption Students Forum -JACSF
17/11/2025
আজ বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ
আজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে Joint Anti-Corruption Students Forum – JACSF এর পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করি। আলোচনায় আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করি—
১।ট্রাস্টি বোর্ডের আওতায় ভিকটিম সাপোর্ট কার্যক্রম আরও সম্প্রসারণ ও সহজীকরণ।
২।বিআরটিএ–কে পূর্ণ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে রূপান্তরের পরিকল্পনা বিষয়ে মতামত।
৩।জনবল সংকটজনিত কারণে বিআরটিএ–এর সেবা বিঘ্নতা দূর করতে জরুরি উদ্যোগের প্রয়োজনীয়তা।
এ ছাড়া বিআরটিএ–এর চলমান অনিয়ম, সেবার মান উন্নয়ন এবং জনবান্ধব সেবা নিশ্চিতকরণ নিয়েও বিস্তৃত আলোচনা হয়।
সাক্ষাতের সময় ভিকটিম সাপোর্টকে সহজ ও মানবিক করার জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয়ের উদ্যোগকে সম্মান জানিয়ে JACSF-এর পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এটি গ্রহণ করার মাধ্যমে তিনি যে উৎসাহ ও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন, তা আমাদের অনুপ্রাণিত করেছে।
আমরা আশা করি আলোচিত বিষয়গুলো ভবিষ্যতে সড়ক নিরাপত্তা ও জনসেবার মানোন্নয়নে বাস্তব পরিবর্তন আনবে।
স্বচ্ছতার পথে, জনস্বার্থের পক্ষে — JACSF
12/11/2025
হাসু আপার এই নির্দেশ সবাইকে পালন করার অনুরোধ জানানো হল।
10/11/2025
আজ JACSF এর প্রতিনিধি দল
মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
(প্রতিমন্ত্রীর পদমর্যাদা)
শেখ মইনউদ্দিন মহোদয়ের সাথে
বিআরটিএ–এর সেবায় অনিয়ম, দালালতন্ত্র, জনবল সংকট
ও কাঠামোগত উন্নয়ন বিষয়ে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেছে।
তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের বক্তব্য ও প্রস্তাবনা শুনেছেন
এবং বিষয়গুলো মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে অবগত করার আশ্বাস প্রদান করেছেন।
আলোচনা শেষে
জনস্বার্থে তার ইতিবাচক ভূমিকার প্রতি সম্মান জানিয়ে
আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আমরা বিশ্বাস করি—
সুশাসন ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে
এ উদ্যোগ একটি ইতিবাচক অগ্রগতি।
ধন্যবাদ, শেখ মইনউদ্দিন মহোদয়।
সময় ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।
Joint Anti-Corruption Students Forum -JACSF)
29/08/2025
ফেনীতে সহকারী পরিচালক শূন্যপদে জনভোগান্তি: দ্রুত পদক্ষেপের দাবি JACSF-এর
চেয়ারম্যানের কাছে লিখিত প্রস্তাবনা পেশ
ফেনী, ২৮ আগস্ট ২০২৫:
ফেনী জেলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক শূন্যপদ থাকায় সেবায় মারাত্মক বিঘ্ন ঘটছে। এ পরিস্থিতি নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে
Joint Anti-Corruption Students Forum-JACSF
সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী জামাল উদ্দিন স্বাক্ষরিত লিখিত প্রস্তাবনা বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিআরটিএ চেয়ারম্যান জনাব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ-এর নিকট পেশ করা হয়।
ভোগান্তিতে হাজারো সেবাগ্রহীতা
প্রস্তাবনায় বলা হয়, ফেনী জেলা শুধুমাত্র ফেনীবাসীর জন্য নয়, বরং চট্টগ্রাম, নোয়াখালীসহ আশেপাশের জেলার অসংখ্য মানুষ বিআরটিএ সেবার জন্য এখানে আসেন। দেশের গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে ফেনী বিআরটিএ একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। কিন্তু সহকারী পরিচালক শূন্য থাকায় লাইসেন্স, রেজিস্ট্রেশন ও মালিকানা হস্তান্তরের মতো মৌলিক সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে বিদেশগামী লাইসেন্স প্রত্যাশীরা চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন।
অস্থায়ী নিয়োগের আইন বাস্তবায়নের দাবি
JACSF তাদের প্রস্তাবনায় উল্লেখ করেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শূন্যপদ পূরণ না হওয়া পর্যন্ত অভ্যন্তরীণভাবে যোগ্য কর্মকর্তা/কর্মচারীকে অস্থায়ী দায়িত্ব দেওয়ার সুযোগ রয়েছে। এই আইন বাস্তবায়ন করা হলে দ্রুত সেবা স্বাভাবিক করা সম্ভব।
প্রস্তাবিত সুপারিশ
শূন্যপদ দ্রুত পূরণ বা অস্থায়ীভাবে অভ্যন্তরীণ কর্মকর্তাকে দায়িত্ব প্রদান
ফেনী জেলায় পূর্ণকালীন সহকারী পরিচালক নিয়োগ
জনসেবায় “ননস্টপ সার্ভিস” কার্যকর করা
শূন্যপদকে দুর্নীতির সুযোগ হিসেবে ব্যবহার রোধে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ
JACSF-এর মন্তব্য
JACSF-এর কেন্দ্রীয় নেতা জামাল উদ্দিন বলেন,
“ফেনী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিআরটিএ অফিস। এখানে সেবা বিঘ্নিত হওয়া মানে পুরো অঞ্চলের মানুষকে ভোগান্তিতে ফেলা। আমরা আশা করি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
26/07/2025
তারিখ: ২৬ জুলাই ২০২৫
Joint Anti-corruption Students Forum-JACSF)
সাংগঠনিকঘোষণা
সদস্য সাময়িক বরখাস্ত প্রসঙ্গে
এই মর্মে জানানো যাচ্ছে যে, সম্মিলিত দুর্নীতিবিরোধী ছাত্র ফোরাম -JACSF) এর তদন্ত ইউনিটের দুই সদস্য:
🔸 কাউছার হামিদ
🔸 মোঃ জুনায়েদ আহমেদ খান
এর বিরুদ্ধে গুরুতর নৈতিক অবক্ষয় এবং অপেশাদার আচরণের অভিযোগ উত্থাপিত হওয়ায় তাদেরকে সংগঠন থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
JACSF-এর আদর্শ ও নীতিনিষ্ঠতা রক্ষা করতে আমরা কখনোই কারো ব্যক্তিগত অপেশাদার আচরণকে প্রশ্রয় দিই না। আমাদের আন্দোলন সত্য, স্বচ্ছতা এবং দায়বদ্ধতার ভিত্তিতে পরিচালিত — এবং যে কোনো সদস্য যদি সেই মানদণ্ড ভঙ্গ করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বরখাস্ত সিদ্ধান্ত সাময়িক; সংগঠন গঠনতন্ত্র অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধান পরিচালিত হবে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
আমরা প্রত্যাশা করি, সকল সদস্য এই সিদ্ধান্তকে সংগঠনের গৌরব ও আদর্শ রক্ষার অংশ হিসেবে দেখবেন এবং ভবিষ্যতে আরও সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করবেন।
জয় হোক ন্যায়ের, জয় হোক সততার।
হাবিবুর রাহমান (পাবেল)
সংগঠক(দপ্তর)
কেন্দ্রীয় নির্বাহী কমিটি
সম্মিলিত দুর্নীতিবিরোধী ছাত্র ফোরাম -JACSF)
@followers
21/07/2025
📢 শোকবার্তা
তারিখ: ২১ জুলাই ২০২৫
প্রেরক: Joint Anti-Corruption Students Forum -JACSF)
বিষয়: দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ বিমান বাহিনির প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিশু ও শিক্ষার্থীর প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ
Joint Anti-Corruption Students Forum -JACSF) গভীর শোক ও ব্যথাভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছে যে, ঢাকার দিয়াবাড়ী এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাংলাদেশ বিমান বাহিনির একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় বহু কোমলমতি শিশু ও শিক্ষার্থী নিহত ও গুরুতরভাবে আহত হয়েছে—যা গোটা জাতিকে স্তব্ধ ও শোকাহত করে দিয়েছে।
আমরা নিহত শিশু ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছি।
এই ভয়াবহ দুর্ঘটনা আমাদের জাতীয় নিরাপত্তা, বিমান চলাচল নীতিমালা এবং জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনার যৌক্তিকতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। আমরা দৃঢ়ভাবে দাবি জানাই—ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত হোক এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।
এই শোকাবহ মুহূর্তে আমরা জাতির প্রতিটি বিবেকবান মানুষকে আহ্বান জানাই—আসুন, আমরা যেন আর কোনো নিষ্পাপ শিশুর জীবন এমন মর্মান্তিক দুর্ঘটনায় ঝরে যেতে না দিই। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় জবাবদিহির প্রশ্নে Joint Anti-Corruption Students Forum -JACSF) সবসময় অগ্রণী ভূমিকা পালন করে যাবে।
শ্রদ্ধা ও সংহতিতে,
রবিউল ইসলাম
মুখ্যপাত্র
Joint Anti-Corruption Students Forum -JACSF)