School Of Islam →ইসলামের পাঠশালা

School Of Islam →ইসলামের পাঠশালা

Share

School Of Islam→ইসলামের পাঠশালা
Best way of best Lifestyle.

Photos from School Of Islam →ইসলামের পাঠশালা's post 02/02/2026

চাঁদা আদায় সারাদিন ও রাতের অর্ধাংশ পর্যন্ত করে থাকে তারমানে রাতে বাসায় ফেরার আগপর্যন্ত তারা ঈমানহীন, নাউজুবিল্লাহ।। পরাক্রমশালী আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক।
মহান দয়াময় আল্লাহ হাদীসে বর্নিত সকল অপকর্ম হতে সকলকে বিরত থাকার তাওফিক দান করুক। আমীন ইয়া রব্বুল আলামীন।।
#হাদীস #আলহাদীস #ভাইরালপোষ্ট #সচেতন #চাদাবাজি #চুরি #ছিনতাই #ধর্ষণ

02/07/2025

আপনি কি বিনা হিসাবে জান্নাতে যেতে চান.? একটি দোয়া যা পড়লে জান্নাত গ্যারান্টি। ভিডিওটি দেখুন।
#দোয়া #জান্নাত #আমল #হাদীস #ওয়াজ
#সকালসন্ধ্যারদোয়া

22/03/2025

প্রশ্ন : একটি জামে মসজিদে অন্তত একজনকে ই‘তিকাফে বসতে হবে। একথা কি ঠিক?

উত্তর : অন্তত একজনকে ই‘তিকাফে বসতে হবে নইলে মহল্লার লোকেরা গোনাহগার হবে একথা ঠিক নয়। কারণ ই‘তিকাফ যেমন কোন ফরয ইবাদত নয়, তেমনি মহল্লার মসজিদে একজনকে বসতেই হবে একথাও ঠিক নয়।
ই‘তিকাফ একটি সুন্নাত ইবাদত, যা ছিয়াম অবস্থায় জুম‘আ মসজিদে করতে হয় (আবুদাঊদ, মিশকাত হা/২১০৬ ‘ই‘তিকাফ’ অনুচ্ছেদ)।

◾প্রশ্নোত্তর বিভাগ, মাসিক আত-তাহরীক।
◾সেপ্টেম্বর ২০১০ সংখ্যা।

09/03/2025

প্রশ্ন : রামাযান মাসে রাতে স্ত্রী মিলন করে নাপাক অবস্থায় সাহারী খেলে ছিয়াম হবে কী?

উত্তর : নাপাক অবস্থায় সাহারী খেলে ছিয়ামের কোন ক্ষতি হবে না। আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) অপবিত্র অবস্থায় গোসল না করেই ঘুমিয়ে যেতেন, অতঃপর উঠে গোসল করতেন’ (ইবনু মাজাহ হা/৫৮১; তিরমিযী হা/১১৮, সনদ ছহীহ)। এছাড়া কখনও জুনুবী অবস্থায় রাসূল (ছাঃ)-এর ফজরের সময় হয়ে যেত। তখন তিনি গোসল করতেন এবং ছিয়াম পালন করতেন (বুখারী হা/১৯২৬)। তবে এক্ষেত্রে ওযূ করে নেওয়া ভালো (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১০/৩০৭; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১/৩১০-৩১১)।

◾প্রশ্নোত্তর বিভাগ, মাসিক আত-তাহরীক।
◾মে ২০২২ সংখ্যা। প্রশ্ন নং: ৪/২৮৪।

◾প্রশ্নকারী : ফেরদৌস, নওদাপাড়া, রাজশাহী।
#রোজা #রমজান #সিয়াম #ছিয়াম #স্ত্রীমিলন #সহবাস #গোসল #ফতোয়া

08/03/2025

প্রশ্ন : ছিয়াম ভঙ্গের কারণ সমূহ কী কী? ছিয়াম অবস্থায় কী কী কাজ করা মাকরূহ।

উত্তর : নিম্নোক্ত কারণে ছিয়াম ভঙ্গ হয়-
১. স্ত্রী সহবাসে। ২. ইচ্ছাকৃতভাবে খেলে।
৩. ইচ্ছাকৃতভাবে পান করলে।
৪. ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে।
৫. এমন জিনিস ব্যবহার করা যাতে আর পানাহারের প্রয়োজন থাকে না।
৬. ইচ্ছাকৃতভাবে বমি করলে।
৭. হায়েয বা নিফাস শুরু হ’লে।

📍ছিয়ামাবস্থায় যে যে কাজ করা মাকরূহ-
১. মিথ্যা কথা বলা। ২. গালি-গালাজ করা।
৩. ধোঁকা দেয়া, প্রতারণা করা। ৪. আত্মসাৎ করা।
৫. হারাম বস্ত্ত দেখা বা শুনা।

◾প্রশ্নোত্তর বিভাগ, মাসিক আত-তাহরীক।
◾সেপ্টেম্বর ২০১১ সংখ্যা।
#রোজা #রোজাভঙ্গেরকারন #সিয়াম #ছিয়াম #ফতোয়া #মাসিকআততাহরীক

08/03/2025

প্রশ্ন : কোন কোন কারণে ছিয়াম ভঙ্গ হ’লে শুধু ক্বাযা ওয়াজিব হয়?

উত্তর : যে সকল কারণে ছিয়াম ছেড়ে দিলে কেবল ক্বাযা ওয়াজিব হয় সেগুলো হ’ল- ১. কোন ওযরের কারণে ছিয়াম ছাড়লে। যেমন অসুস্থ বা মুসাফির ব্যক্তির ছিয়াম, ঋতুবতী ও নিফাসওয়ালী নারীর ছিয়াম, গর্ভবতী বা দুগ্ধদান কারীণী মায়ের ছিয়াম। ২. কোন কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে ছিয়াম ছেড়ে দেওয়া। যেমন কারো ছিয়ামের নিয়ত না করা, কারো দিনের বেলা ছিয়াম ছেড়ে দেওয়া অথবা বীর্যস্খলন করা ইত্যাদি।
উল্লেখ্য যে, কেউ স্বেচ্ছায় রামাযানের দিনে স্ত্রী মিলন করলে ক্বাযা আদায়ের পাশাপাশি কাফফারা আদায় করতে হবে। আর তা হ’ল টানা দুই মাস ছিয়াম পালন করা কিংবা ৬০ জন মিসকীনকে খাওয়ানো (নববী, আল-মাজমূ‘ ৬/২৭৩; ইবনু কুদামাহ, মুগনী ৩/৩৭, ৪/৩৬৫)।
◾প্রশ্নোত্তর বিভাগ, মাসিক আত-তাহরীক।
◾মার্চ ২০২৪ সংখ্যা। প্রশ্ন নং: ২৮/২২৮।

◾প্রশ্নকারী : আব্দুল হাই, কারমাইকেল কলেজ, রংপুর।
#ছিয়াম #সিয়াম #রোজা #কাযা #স্ত্রীসহবাস #ঋতুবর্তী #নিফাস #মাসিকআততাহরীক #প্রশ্নোত্তর

07/03/2025

প্রশ্ন : আমি পাঁচ সন্তানের জননী। কয়েক বছরে গ্রহণযোগ্য শারঈ কারণে অনেকগুলো ফরয ছিয়াম ক্বাযা হয়ে গেছে। বর্তমানে আগের সেসব ছিয়াম পালন করার মত শারীরিক সক্ষমতা আমার নেই। এক্ষণে আমার করণীয় কী?

উত্তর : শারঈ কারণে ছুটে যাওয়া বিগত বছরের ছিয়ামগুলোর ক্বাযা আদায় করতে হবে (মুসলিম হা/৩৩৫; মিশকাত হা/২০৩২; ওছায়মীন, ফাতাওয়া আরকানিল ইসলাম ৪৫৫পৃ.)। এক্ষণে নারীর বার্ধক্যের কারণে বা অসুস্থতার কারণে যদি ছিয়ামগুলোর ক্বাযা আদায়ে সক্ষমতা না থাকে, তাহ’লে প্রতিটি ছিয়ামের বিনিময়ে ফিদিয়া প্রদান করতে হবে কিংবা একজন করে মিসকীনকে খাদ্য খাওয়াবে (ফাতাওয়াছ ছিয়াম ১২১ পৃ.)।

◾প্রশ্নোত্তর বিভাগ, মাসিক আত-তাহরীক।
◾আগস্ট ২০২৩ সংখ্যা। প্রশ্ন নং: ১৬/৪১৬।

◾প্রশ্নকারী : মাশকূরা ছিদ্দীকা, পশ্চিমবঙ্গ, ভারত।
#রোজা #সিয়াম #ছিয়াম #কাযা #ফিদিয়া

07/03/2025

প্রশ্ন : জনৈক আলেম বলেন, ছিয়ামরত অবস্থায় কেউ ভুলে অল্প কিছু খেলে ছিয়াম ভঙ্গ হবে না। তবে বেশী পরিমাণে খেয়ে ফেললে ছিয়াম ভঙ্গ হয়ে যাবে। উক্ত কথার সত্যতা জানতে চাই?

উত্তর : কতিপয় শাফেঈ বিদ্বান এমন মন্তব্য করেছেন। কিন্তু তাদের পক্ষে কোন দলীল নেই। কারণ হাদীছে কম বা বেশী খাওয়ার কথা বলা হয়নি। বরং সাধারণভাবে ভুলে খাওয়ার কথা বলা হয়েছে। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ছায়েম ভুলে কিছু খায় সে যেন তার ছিয়াম পূর্ণ করে। কেননা আল্লাহ তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন’ (বুখারী হা/১৯৩৩; মিশকাত হা/২০০৩)। ইমাম নববী (রহঃ) বলেন, ছিয়ামরত অবস্থায় কেউ ভুল করে অল্প কিছু খেয়ে ফেললে সর্বসম্মতিক্রমে তার ছিয়াম ভঙ্গ হবে না। কিন্তু বেশী কিছু খেয়ে ফেললে মতপার্থক্য রয়েছে। তবে বিশুদ্ধ মতে বেশী কিছু খেলেও ছিয়াম ভঙ্গ হবে না (রওযাতুল ত্বালেবীন ২/৩৬৩)। অতএব ফরয ছিয়াম হৌক বা নফল ছিয়াম হৌক, অল্প পরিমাণে হৌক বা বেশী পরিমাণে হৌক, ছায়েম ভুলে কিছু খেয়ে ফেললে তার ছিয়াম ভঙ্গ হবে না। বরং যখন স্মরণ হবে তখনই খাবার বন্ধ করে কুলি করে মুখ পরিষ্কার করে নিবে।

◾প্রশ্নোত্তর বিভাগ মাসিক আত-তাহরীক।
◾মার্চ ২০২৩ সংখ্যা।

◾প্রশ্নকারী : আব্দুল আহাদ, রাজশাহী।
#সিয়াম #ছিয়াম #রোজা

05/03/2025

প্রশ্ন : অমুসলিমদের প্রদত্ত ইফতার খাওয়া জায়েয হবে কি?

উত্তর : অমুসলিমদের প্রদত্ত ইফতার খাওয়া জায়েয। রাসূল (ছাঃ) অমুসলিমদের দাওয়াত খেয়েছেন এবং তাদের উপহার গ্রহণ করেছেন (বুখারী হা/২৬১৫-১৮, ‘মুশরিকদের নিকট থেকে হাদিয়া গ্রহণ’ অনুচ্ছেদ, আবুদাঊদ, মিশকাত হা/৫৯৩১)।
তবে তাদের যবহ কৃত পশুর গোশত খাওয়া যাবে না (সূরাহ বাক্বারাহ ২/১৭৩)।

◾প্রশ্নোত্তর বিভাগ, মাসিক আত-তাহরীক।
◾ফেব্রুয়ারী ২০২৫ সংখ্যা।

◾প্রশ্নকারী : রূহুল আমীন, বাগমারা, রাজশাহী।
#ইফতার #হাদিয়া #হাদিস

24/02/2025

প্রশ্ন : প্রাপ্তবয়স্ক মাহরাম যেমন ভাই-বোন, ছেলে-মা এক বিছানায় বা একই ঘরে একত্রে থাকা জায়েয হবে কি?

উত্তর : প্রাপ্ত বয়স্ক ভাই-বোন ও মা-ছেলে এক বিছানায় শুতে পারবে না। এমনকি একই ঘরে একাকী বোন বা মায়ের সাথে আলাদা বিছানায় ঘুমানো যাবে না। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যখন তোমাদের সন্তানদের বয়স সাত বছর হবে তখন তোমরা তাদেরকে ছালাতের আদেশ দাও। আর যখন দশ বছর হবে তখন তাদেরকে (প্রয়োজনে) বেত্রাঘাত কর এবং বিছানাপত্র আলাদা করে দাও’ (আবুদাঊদ, মিশকাত হা/৫৭২; ইরওয়া হা/২১০৯, সনদ ছহীহ)। তবে জায়গার সংকট বা অন্য কোন বাধ্যগত কারণে একই ঘরে আলাদা বিছানায় মা-বাবা ও একাধিক ছেলে-মেয়ে ঘুমাতে পারে (ইবনু মুফলেহ, আল-আদাবুশ শারঈয়া ৩/৫৩৮; যাকারিয়া, আসনাইল মাতালিব ৩/১১৩)।
অতএব বয়স দশ বছর হ’লে সন্তানদের বিছানা আলাদা করতে হবে (দারাকুৎনী হা/৮৮৬; ছহীহুল জামে‘ হা/৪১৮)।

◾প্রশ্নোত্তর বিভাগ, মাসিক আত-তাহরীক।
◾ফেব্রুয়ারী ২০২৫ সংখ্যা।

◾প্রশ্নকারী : আব্দুল্লাহ, পাবনা।
#মাহরাম #বিছানা #সন্তান #ভাইবোন

08/02/2025

প্রশ্ন : গোসলের সময় বিসমিল্লাহ বলে গোসল করলে ছালাতের জন্য ওযূ করতে হবে কি?

উত্তর : গোসলের পূর্বে ওযূ করলে এবং ওযূ ভঙ্গের কারণ না ঘটলে গোসলের পর আর ওযূ করতে হবে না। আর পূর্বে ওযূ না করলে গোসলের পরে ওযূ করতে হবে। কারণ ওযূ ব্যতীত ছালাত হবে না’ (আবূদাঊদ হা/৬১; শায়খ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১০/১৭৫-৭৬; ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১/৪২৩)।

◾প্রশ্নোত্তর বিভাগ, মাসিক আত-তাহরীক।
◾ফেব্রুয়ারী ২০২৫ সংখ্যা।

◾প্রশ্নকারী : লতীফুল ইসলাম, আমচত্ত্বর, রাজশাহী।
#গোসল #অযু

06/02/2025

প্রশ্ন : কোন মুসলিম অপর কোন মুসলিমের সাথে তিন দিনের বেশী সম্পর্ক ছেদ করতে পারে কি? কারো অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে এড়িয়ে চললে কি তা উক্ত বিধানের অন্তর্ভুক্ত হবে?

উত্তর : দম্ভভরে কারো সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। কারণ সম্পর্ক ছিন্ন করা জাহান্নামে যাওয়ার কারণ। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘কোন মুসলিমের জন্য এ কাজ বৈধ নয় যে, তার কোন মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের ঊর্ধ্বে কথাবার্তা বন্ধ রাখবে। সুতরাং যে ব্যক্তি তিন দিনের ঊর্ধ্বে কথাবার্তা বন্ধ রাখবে এবং সেই অবস্থায় মারা যাবে, সে জাহান্নামে প্রবেশ করবে’ (আবুদাউদ হা/৪৯১৪; মিশকাত হা/৫০৩৫, সনদ ছহীহ)। তবে শারঈ কারণে বা কারো অনিষ্ট থেকে বাঁচার জন্য কারো সাথে কথা বলা থেকে বিরত থাকলে গুনাহ হবে না। যেমন রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম শারঈ কারণে কা‘ব বিন মালেক ও তার দুই সাথীর সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন (ইবনু মাজাহ হা/২০৬১,সনদ ছহীহ)। রাসূল (ছাঃ) তার কতিপয় স্ত্রীর সাথে এক মাস সম্পর্ক ছিন্ন রেখেছিলেন। আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) একটি মাসআলার ভুল ব্যাখ্যার কারণে মৃত্যু অবধি তার ছেলের সাথে কথা বলেননি (আহমাদ হা/৪৯৩৩; মিশকাত হা/১০৮৪, সনদ ছহীহ)। সেজন্য বিদ্বানগণ মনে করেন, শারঈ কারণে কোন ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করা যায় (ইবনু হাজার, ফাৎহুল বারী ১০/৪৯৭; ইবনু তায়মিয়াহ, ২৮/২০৪-০৫)।

◾প্রশ্নোত্তর বিভাগ, মাসিক আত-তাহরীক
◾জানুয়ারী ২০২৫ সংখ্যা।

◾প্রশ্নকারী : মুরতাযা, সাতক্ষীরা।
#মুসলিম #ভাই #সম্পর্ক

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka