Hazribagh,Companighat, BhagulpureLane

Hazribagh,Companighat, BhagulpureLane

Share

Our Home Land

10/12/2025
18/09/2025

টাইফয়েড একটি প্রাণঘাতী সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু এই রোগে আক্রান্ত হয়, যার বেশিরভাগই ১৫ বছরের কম বয়সী।

কিন্তু ১ ডোজ টিকা নিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

আপনার শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন 👉 https://vaxepi.gov.bd/

18/09/2025
06/09/2025

শিশুদের টাইফয়েডের টিকা দেবে সরকার, রেজিস্ট্রেশন করবেন যেভাবে
টাইফয়েড রোগ প্রতিরোধে দেশব্যাপী একটি বড় উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ১ আগস্ট থেকে এই টিকাদান কর্মসূচির জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় শিশুদের কীভাবে নিবন্ধন করতে হবে, তা নিয়ে একটি বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

কারা এই টিকা পাবে?
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত পাঁচ কোটি শিশু বিনামূল্যে এই টিকা পাবে। এই বয়সের সব শিশু-কিশোরকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

রেজিস্ট্রেশন করবেন যেভাবেঃ
টিকা পেতে হলে প্রতিটি শিশুকে প্রথমে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিচে ধাপে ধাপে নিবন্ধন প্রক্রিয়া বর্ণনা করা হলোঃ—
ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন লিংক কমেন্টে দেওয়া হলো।

রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে জন্মতারিখ দিতে হবে। দিন, মাস ও বছরের ঘর পূরণ করতে হবে। এরপর প্রয়োজন হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদ। জন্ম নিবন্ধন সনদের নম্বর ইংরেজিতে লিখতে হবে। কারও জন্ম নিবন্ধন সনদ না থাকলেও বাবা-মায়ের মোবাইল নম্বর ব্যবহার করেও নিবন্ধন করা যাবে।

এরপর নারী না পুরুষ ঘরটি পূরণ করতে হবে। তারপর একটি ক্যাপচা কোড পূরণের মাধ্যমে আবেদনকারীর সব তথ্য যাচাইয়ের মাধ্যমে পরের ধাপে যাওয়া যাবে। পরের ধাপে গিয়ে আবেদনকারী মা-বাবার মোবাইল নম্বর, ই-মেইল, পাসপোর্ট নম্বর, বর্তমান ঠিকানার ঘর পূরণ করে ‘সাবমিট’ করতে হবে। ‘সাবমিট’ করার পর মোবাইল ফোনে আসা একটি ‘ওটিপি’ দেওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রাথমিক প্রক্রিয়া শেষ হবে।

দ্বিতীয় ধাপে টাইফয়েড অথবা মেনিনজাইটিসের মধ্য থেকে একটি বাছাই করতে হবে। টাইফয়েড অংশে ক্লিক করলে দুটি অপশন আসবে- শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণি ও সমমান পর্যন্ত সব শিক্ষার্থী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু।

সারাদেশে বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু ১ সেপ্টেম্বর
এখান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের অপশনে গেলে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, পুরো ঠিকানা, কোন শ্রেণিতে অধ্যয়নরত তা পূরণ করতে হবে। এরপর সাবমিট করলে টিকাদান কেন্দ্রের তথ্য আসবে। যে স্কুলে শিক্ষার্থী টিকা নিতে চায়, সেটা সিলেক্ট করতে হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত অপশনে গেলেও নিকটস্থ টিকাদান কেন্দ্র বাছাই করে নিতে হবে। এরপর ‘সাবমিট’ করতে হবে। সাবমিট করার পর ভ্যাকসিন কার্ড আসবে। সেখানে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। এ কার্ড নিয়ে নির্ধারিত দিনে টিকাদান কেন্দ্রে যেতে হবে।

কোথায় এবং কখন টিকা দেওয়া হবে?
নিবন্ধন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে। এই টিকা কার্যক্রম শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এক ডোজের এই ইনজেকটেবল টিকাটি ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।

এই কর্মসূচির মাধ্যমে দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং টাইফয়েডের মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করতে সরকার বদ্ধপরিকর। প্রতিটি অভিভাবককে তাদের শিশুদের সুরক্ষার জন্য দ্রুত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

04/09/2025

একটি শোক সংবাদ, আমাদের এলাকার বিশিষ্ট মুরুব্বী বীর মুক্তিযোদ্ধা জনাব মুজিবুর রহমান মজু ভাই, দীর্ঘদিন অসুস্থতার পর আজ, ইন্তেকাল করিয়াছেন "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন "। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন। দুনিয়াতে সকল ভালো কাজের উত্তম বদলা দান করুন।

27/08/2025

কোম্পানীঘাট থেকে বেরীবাধ, এই রাস্তায় কাজ করা হয়েছে, জ্যাম এড়াতে বিকল্প পথ ব্যবহার করুন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Vagolpur Lane, Companighat
Dhaka
1205