15/04/2026
The Institution of Engineers, Bangladesh, Dhaka Centre
IEB is the National Professional Organization of Engineers in the People's Republic of Bangladesh & Dhaka Centre is the largest Centre of IEB.
15/04/2026
09/04/2026
প্রিয় প্রকৌশলী,
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশন, বাংলাদেশ (আইইবি), সদর দফতর ও আইইবি, ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে "বর্ষবরণ উৎসব-১৪৩৩" আগামী ১৪ এপ্রিল ২০২৬ ইং, সকাল ০৮:৩০ - দুপুর ১২:৩০ পর্যন্ত আইইবি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
আপনি স্বপরিবারে সাদরে আমন্ত্রিত।
১. বর্ষবরণ-১৪৩৩ এ অংশগ্রহণে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
২. রেজিস্ট্রেশনের লিংক: https://shorturl.at/ywS8x
৩. রেজিস্ট্রেশন ফি:
(ক) প্রকৌশলী- ১০০ টাকা
(খ) প্রকৌশলীর স্ত্রী/স্বামী- ১০০ টাকা।
৪. প্রকৌশলীর সন্তানদের রেজিস্ট্রেশন ফি নেই।
৫. নিবন্ধনের শেষ তারিখ: ১২ এপ্রিল ২০২৬ ইং।।
৬. বিকাশ নম্বর: 01680098432 (personal bKash)
28/03/2026
মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে আইইবি ঢাকা কেন্দ্র নিম্নোক্ত কর্মসূচী পালন করে-
সকাল ০৮:৩০ মিনিট: জাতীয় পতাকা ও আইইবি'র পতাকা উত্তোলন।
সকাল ০৮:৪৫ মিনিট: বৃক্ষরোপন।
সকাল ০৯:৩০ মিনিট: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন।
সকাল ১১:০০ মিনিট: সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
25/03/2026
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সহ
মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
20/03/2026
প্রিয় প্রকৌশলী,
আপনার ও আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ এর শুভেচ্ছা।
ঈদ মুবারক।
16/03/2026
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতর, ঢাকা কেন্দ্র এবং ইআরসি, ঢাকা'র যৌথ উদ্যোগে 'দোয়া ও ইফতার মাহফিল' ১৪ মার্চ ২০২৬ ইং, শনিবার, বিকাল ০৪:০০ মিনিটে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি:
জনাব জাকারিয়া তাহের, এমপি
মাননীয় মন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
বিশেষ অতিথিবৃন্দ:
জনাব মীর শাহে আলম, এমপি
মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি
মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল
মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৫ (রায়পুরা)।
প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন
আহবায়ক, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।
সভাপতি:
প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)
প্রেসিডেন্ট, আইইবি।
সঞ্চালক:
প্রকৌশলী কে এম আসাদুজ্জামান
সম্মানী সম্পাদক, আইইবি, ঢাকা কেন্দ্র।
12/03/2026
আইইবি, ঢাকা কেন্দ্রের ৪৬৭তম (জরুরী) কাউন্সিল সভা অনুষ্ঠিত
23/02/2026
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আইইবি, ঢাকা কেন্দ্রের শ্রদ্ধা নিবেদন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র মাননীয় প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)- এর নেতৃত্বে ২১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রি. এর মধ্যরাতে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, আইইবি'র সম্মানী সাধারণ সম্পাদক, ভাইস-প্রেসিডেন্টবৃন্দ, ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচ আর ডি) প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) প্রকৌশলী কামরুল হাসান (উজ্জ্বল), সম্মানী সহকারী সাধারণ সম্পাদকবৃন্দ, আইইবি ডিভিশনাল কমিটির নির্বাহী ও সদস্যবৃন্দ, সেন্ট্রাল কাউন্সিল সদস্যবৃন্দ, ঢাকা কেন্দ্রের কাউন্সিল সদস্যবৃন্দ সহ ঢাকা কেন্দ্রের সম্মানিত প্রকৌশলী সদস্যবৃন্দ ৷
20/02/2026
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ এ সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
01/01/2026
Wishing you and your family a very Happy New Year-2026
30/12/2025
আইইবি, ঢাকা কেন্দ্রের শোকবার্তা
27/12/2025
প্রকৌশলী পরিবারের কৃতি সন্তানদের সংবর্ধনা-২০২৫
প্রধান অতিথি : প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), প্রেসিডেন্ট, আইইবি ও চেয়ারম্যান, রাজউক।
বিশেষ অতিথিবৃন্দ :
প্রকৌশলী মো : খালেকুজ্জামান চৌধুরী, প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর।
প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, সম্মানী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), আইইবি।
প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ঢাকা ওয়াসা ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, আইইবি।
সভাপতি : প্রকৌশলী মো : হেলাল উদ্দিন তালুকদার, চেয়ারম্যান, আইইবি, ঢাকা কেন্দ্র।
সঞ্চালক : প্রকৌশলী কে এম আসাদুজ্জামান, সম্মানী সম্পাদক, আইইবি, ঢাকা কেন্দ্র।
স্বাগত বক্তব্য : প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচ আর ডি), আইইবি, ঢাকা কেন্দ্র।
ধন্যবাদ জ্ঞাপন : প্রকৌশলী কামরুল হাসান (উজ্জ্বল), ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) , আইইবি, ঢাকা কেন্দ্র।
আয়োজনে : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ। আইইবি, ঢাকা কেন্দ্র
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Website
Address
Ramna
Dhaka
1000
Opening Hours
| Monday | 14:00 - 21:00 |
| Tuesday | 14:00 - 21:00 |
| Wednesday | 14:00 - 21:00 |
| Thursday | 14:00 - 21:00 |
| Saturday | 14:00 - 21:00 |
| Sunday | 14:00 - 21:00 |
