27/05/2026
"কোর্ব্বাণীর পশুর রক্ত কিম্বা মাংস ঈশ্বরের নিকট পৌঁছায় না, কেবল তোমাদের মনের ‘তাকওয়া’ (ধর্মভাব) তাঁহার নিকট পৌঁছিয়া থাকে।"
- মীর মশাররফ আলী
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা।
27/05/2026
ঢাকার আদ-দ্বীন হাসপাতালে ছয়জন নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গভীর ক্ষোভ ও মর্মবেদনা প্রকাশ করেছে। এই পরিস্থিতি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনারই ফলশ্রুতিতেই সৃষ্টি হয়েছে। নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং এজন্য দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।
প্রতিটি মানুষের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিজেদের কাজ যথাযথ গুরুত্বসহকারে সম্পাদনের আহ্বান জানায়।
27/05/2026
এর আগেও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই ধরণের দঙ্গলবাজির ঘটনা ঘটলেও কোনো বিচার হয় নাই। বরং পরবর্তীতে 'ছাত্রলীগ' পরিচয়ে তাদের এই সন্ত্রাসী হামলাকে বৈধতা দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্টত বলতে চাই, কেউ অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে শাস্তি পেতে হবে। জগন্নাথ হলেও ইতিপূর্বে এমন ঘটনা ঘটেছে। এগুলোর কোনো দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি বাড়ছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা অবিলম্বে এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর আহ্বান জানাচ্ছে।
22/05/2026
ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে ঢাবিতে ছাত্র ফেডারেশনের মশালমিছিল
বিচারহীনতা ও ধর্ষণের প্রতিবাদে মশালমিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশন।
22/05/2026
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর শাখার যৌথ উদ্যোগে সারাদেশে চলমান তীব্র নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যাকাণ্ড এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে মশাল মিছিল।
মশাল মিছিলের আগে পাশবিক ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া শিশু রামিসার বাবার সেই আকুল ও ক্ষুব্ধ আর্তনাদ "আমি বিচার চাই না, আপনাদের বিচার করার রেকর্ড নাই", বক্তব্যটি মাইকে প্রচার করা হয়। বক্তারা বলেন,‘একজন ভাগ্যাহত পিতার এই একটি বাক্যই প্রমাণ করে দেশের বিচার ব্যবস্থা আজ কতটা দেউলিয়া হয়ে পড়েছে।’
ছবি : হিমু ভাই এবং মেহেদি হাসান নাঈম
22/05/2026
সারাদেশে চলমান নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যাকান্ড ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে "মশাল মিছিল"
২২ মে ২০২৬, শুক্রবার
সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়