Sonagazi Upozila Chattroleague

Sonagazi Upozila Chattroleague

Share

সোনাগাজী উপজেলা ছাত্রলীগ

28/12/2023

নৌকা ❤️❤️❤️"৭ জানুয়ারি সারাদিন
নৌকা মার্কায় ভোট দিন "

Photos from Nizam uddin's post 28/12/2023
28/12/2023

নৌকা সারাজীবন উজান ঠেলেই এগিয়েছে,
উজান ঠেলেই এগিয়ে যাবে..!!

Photos from Sonagazi Upozila Chattroleague's post 10/10/2023

ঢাকা-ভাঙ্গা রেল সার্ভিস
উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
---
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু হয়ে ঢাকা ও যশোরের মধ্যে রেল যোগাযোগের ঢাকা-ভাঙ্গা অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
শেখ হাসিনা আজ সকালে মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশনে এক সময় নাগরিক সমাবেশে বোতাম চেপে ডিজিটল প
রেল সার্ভিসের উদ্ধোধনের পর তিনি বলেন, ‘ট্রেনে পদ্মা সেতু অতিক্রম করার স্বপ্ন আজ পূরণ হয়েছে।’
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ রেলওয়েকে আন্ত:এশীয় রেলওয়ের সঙ্গে যুক্ত করার লক্ষ্য আমাদের রয়েছে।
তিনি আরো বলেন, ‘এ লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।’
সুত্র জানায়, খুব অল্প সময়ের মধ্যে এই রেলরুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হবে।
রেল সংযোগটি সম্পূর্ণ চালু হয়ে গেলে এটি ঢাকা থেকে যশোরের মধ্যে যাতায়াতের সময় অর্ধেক সাশ্রয় হবে এবং দেশের রেল যোগাযোগকে জোরদার করতে বড় ধরনের সহায়তা করবে।
পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলাকে রেলওয়ে নেটওর্য়াকের আওতায় আনা হলে রেল যোগাযোগ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
গত ৭ সেপ্টেম্বর পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রুটে বিশেষ ট্রেনের ট্রায়াল সম্পন্ন হয়।
রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদ, স্থানীয় সংসদ সদস্য (মুন্সিগঞ্জ-২) সাগুফতা ইয়াসমীন এমিলি ও বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির স্বাগত বক্তব্য রাখেন।
রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা ও যশোরের মধ্যে রেল যোগাযোগের ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
মুন্সিগঞ্জের মাওয়ায় নাগরিক সভায় যোগদান করেন। নাগরিক সভাটি পরে জনসমুদ্রে পরিণত হয়। পরে প্রধানমন্ত্রী টিকিট কেটে বিশেষ ট্রেনে চড়ে পদ্মা সেতু হয়ে ১২টা ৫৯ মিনিটে ভাঙ্গায় পৌঁছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নেতা এবং সরকারি কর্মকর্তারা ভাঙ্গা স্টেশনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় জনগণ আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন শ্লোগান দেন।
পরে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাসভবনের উদ্দেশে ভাঙ্গা ত্যাগ করবেন। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।
প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার বাসভবনে এক রাত কাটানোর পর বুধবার দুপুরে ঢাকার উদ্দেশে গোপালগঞ্জ ত্যাগ করবেন এবং বিকেলে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত মহা সমাবেশে যোগ দেন।
প্রকল্পের বিবরণে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অধীনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেল ট্র্যাক নির্মাণ করছে। এর ৮২ কিলোমিটার অংশ ঢাকা ও ভাঙ্গাকে সংযুক্ত করেছে এবং আজই খুলে দেওয়া হয়েছে। যশোরকে সংযোগকারী অবশিষ্ট অংশ আগামী বছরের জুনে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বছরের জুনে যুগান্তকারী পদ্মা সেতু উদ্বোধনের এক বছর দুই মাস পর পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেল সার্ভিস আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
গত বছরের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী ‘পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্পের’ আওতায় ঢাকা ও যশোরের মধ্যে রেল সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৯,২৪৬.৮০ কোটি টাকা। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক ঋণ হিসেবে দিচ্ছে ২১,০৩৬.৭০ কোটি টাকা।
সমাপ্ত হওয়ার পর রেল যোগাযোগ পদ্মা সেতুর মাধ্যমে দেশের মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানী শহরের যোগাযোগ উন্নত হবে এবং মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এবং নড়াইল জেলার নতুন এলাকাকে যুক্ত করবে।
প্রকল্পটি ঢাকা-যশোর-খুলনাকে ২১২.০৫ কিলোমিটার সংক্ষিপ্ত রুট দিয়ে বিকল্প রেলপথ সংযোগ স্থাপন করবে।
এটি বাংলাদেশে ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওর্য়াকের আরেকটি উপ-রুট স্থাপন করবে এবং জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক মালবাহী এবং বিজি কন্টেইনার ট্রেন পরিষেবা চালু করবে। কারণ, এই রুটটি কন্টেইনার বহনের জন্য গতি এবং লোড সীমাবদ্ধতা থেকে মুক্ত হবে।
---

08/10/2023

পরমানু যুগে বাংলাদেশ !

বিশ্বের ৩৩ তম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবে বাংলাদেশ !!

22/09/2023

শেখ হাসিনা সরকার বারবার দরকার 🇧🇩

22/08/2023
20/08/2023

সাবেক💟💟💟

08/06/2023

আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় না গেলে
কিচ্ছু যায় আসে না :
প্রধানমন্ত্রী।

কারও মুখাপেক্ষী হয়ে নয়, বাংলাদেশ নিজের পায়ে চলবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা নিজের পায়ে চলবো। নিজের দেশকে গড়ে তুলবো। কে আমাদের ভিসা দেবে না, নিষেধাজ্ঞা দেবে— ও নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই। ৩০ ঘণ্টা প্লেনে জার্নি করে, আটলান্টিক পার হয়ে ওই আমেরিকায় না গেলে কিচ্ছু আসে যায় না। পৃথিবীতে আরও অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে। সেখানেই আমরা যাতায়াত করবো। তাদের সঙ্গে বন্ধুত্ব করবো। আমাদের অর্থনীতি আরও উন্নত হবে, মজবুত হবে, আরও চাঙা হবে।’

আজ শনিবার (৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে সরকারপ্রধান বলেন, ‘ভোট যারা চুরি করে, ভোট নিয়ে যারা চিরদিন খেলছে, জনগণের ভাগ্য নিয়ে যারা খেলছে, আমি তাদের (আমেরিকা) বলবো— ওই সন্ত্রাসী দলের দিকে নজর দিন। কানাডার হাইকোর্ট বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়েছে। সন্ত্রাসী ও দুর্নীতির দায়ে আমেরিকা তারেক জিয়াকে ভিসা দেয় নাই। তারা (বিএনপি) আবার তাদের (আমেরিকা) কাছে ধরণা দেয়। এতকিছু বলতে চাই না। শুধু এটাই বলবো— যারা অর্থনীতিবিদ, জ্ঞানী-গুণী আছেন… আমরা তো লেখাপড়া এত বেশি জানি না। শুধু দেশের মাটি মানুষকে চিনি। বাংলাদেশ, নদী-নালা, খাল-বিল চিনি। বাংলাদেশের মানুষের কল্যাণ কোথায়, কী করলে ভালো হবে সেটা জানি। সেটাই মাথায় রেখে দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়েছি।’

জনগণের প্রতি আস্থা-বিশ্বাস আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ জানে একমাত্র নৌকায় ভোট দিলেই তাদের ভাগ্যের পরিবর্তন হয়। নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে, উন্নয়ন পেয়েছে। নৌকায় ভোট দিয়ে ডিজিটাল বাংলাদেশ পেয়েছে।’

আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশে দলীয় সভাপতি বলেন, ‘জনগণের সঙ্গে, জনগণের কল্যাণে ত্যাগ স্বীকার করলে— জনগণ কিন্তু সেটার মর্যাদা দেয়। এই কথাটাই মনে রাখতে হবে। আওয়ামী লীগ ত্যাগ করতে এসেছে, ভোগে বিশ্বাস করে না। সেই কথাটা মাথায় রেখে জনগণের সেবক হিসেবে আমি কাজ করে যাচ্ছি। সংগঠনকে শক্তিশালী করতে হবে। অশুভ শক্তি বাংলাদেশের ভাগ্য নিয়ে যেন ছিনিমিনি খেলতে না পারে, এদের করাল গ্রাস থেকে দেশের মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব।’

ঢাকা জেলা আওয়ামী লীগের ভবনের উদ্বোধন ঘোষণা করে শেখ হাসিনা বলেন, ‘এখানে অধিকার সবারই থাকবে।’ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ও এখানে হবে বলে জানান তিনি।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য সালমান ফজলুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Sonagazi, Feni
Dhaka