09/10/2026
সচেতনতাই পারে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে, সময়মতো রোগ নির্ণয়ে জীবন বাঁচাতে। গত ৬ অক্টোবর ২০২৬ তারিখে শান্তি ক্যান্সার ফাউন্ডেশন, লায়ন্স ক্লাব ঢাকা ইমপেরিয়াল ও উত্তরা লেডিজ ক্লাবের যৌথ উদ্যোগে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সার্বিক সহযোগিতায় উত্তরা লেডিজ ক্লাবে অনুষ্ঠিত হয় ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচি।
অনুষ্ঠানে শান্তি ক্যান্সার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকসহ বেশ কয়েকজন চিকিৎসক এবং স্বেচ্ছাসেবী কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ নাজমা আজীম ডেইজী। শুরুতে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে একটি তথ্যবহুল ও সচেতনতামূলক উপস্থাপনা প্রদান করা হয়। এরপর অংশগ্রহণকারী নারীদের জন্য ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। এরসাথে ছিলো আলট্রাসাউন্ড করার সুবিধা।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এই আয়োজন। নারীদের সক্রিয় অংশগ্রহণ, আগ্রহ ও সচেতন হওয়ার আন্তরিক প্রচেষ্টা অনুষ্ঠানটিকে সফল করে তোলে।
এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য উত্তরা লেডিজ ক্লাব, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস, অংশগ্রহণকারী চিকিৎসকবৃন্দ, স্বেচ্ছাসেবী কর্মী এবং অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ব্রেস্ট ক্যান্সার সচেতনতা শুধু অক্টোবর মাসের জন্য নয়, সারা বছরের জন্য।
শান্তি ক্যান্সার ফাউন্ডেশনে সারা বছর নিয়মিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্ক্রিনিংয়ের সময়: শনিবার থেকে বৃহস্পতিবার
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
আমাদের লক্ষ্য—ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং নারীদের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করতে সহায়তা করা।
নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন। ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ে এগিয়ে আসুন।
#ব্রেস্টক্যান্সারসচেতনতা