04/06/2026
Dhaka Range, Bangladesh Police
This is the Official page of the office of DIG Dhaka Range, Dhaka.
04/06/2026
19/05/2026
# মাসিক অপরাধ পর্যালোচনা এবং আসন্ন পবিত্র ঈদ উল আযহা ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্তে সভা অনুষ্ঠিত #
মিডিয়া সেল, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ঢাকা।
১৯ মে ২০২৬ খ্রি:
আজ ১৯ মে ২০২৬ খ্রি:, মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো মার্চ এবং এপ্রিল/২৬ খ্রি: মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয়।
সভায় ডিআইজি মহোদয় ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাসমূহে মার্চ এবং এপ্রিল/২৬ মাসের সংঘটিত বিভিন্ন অপরাধ পর্যালোচনা করেন এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ইউনিট প্রধানদের আরো কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
উক্ত সভায় এসময় উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) জনাব রুমানা আক্তার, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব মোঃ সিদ্দিকুর রহমান, কমান্ড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার টাঙ্গাইল মোহাঃ ইমামুর রশীদ, পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপারগণ ।
সভায় রেঞ্জের সার্বিক অপরাধ চিত্র উন্নয়ন, দ্রুত সেবা প্রদান, ডিজিটাল পর্যবেক্ষণ বৃদ্ধি এবং সমন্বিত অভিযানে আরও গতি আনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Office Of The DIG Dhaka Range, Segunbagicha
Dhaka
1000
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |
