বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস Bangladesh Khelafat Chhatra Majlis

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস Bangladesh Khelafat Chhatra Majlis

Share

“আধুনিক যুগের সাথে সামঞ্জস্যশীল অতিবৃহৎ পরিসরের উন্নত একটি শিক্ষাপ্রতিষ্ঠান"

মহান আল্লাহ জাল্লা শানুহু তার মহান দ্বীনকে নবীগণের (আ.) মাধ্যমে আদর্শগত ও প্রমাণগতভাবে শ্রেষ্ঠত্ব দিয়ে প্রেরণ করেছেন। সেই সাথে ব্যবহারিক জীবনেও আল্লাহর সুমহান দ্বীনকে বিজয়ী করার জন্য নবীদেরকে দায়িত্ব দিয়েছেন। আখেরি নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বীনের পূর্ণাঙ্গ বিজয়ের লক্ষ্যে জগতে খেলাফত প্রতিষ্ঠা করে গেছেন। তারপর চার খলিফা খেলাফতে রাশেদার মাধ্যমে দ্বীনের বিজয়কে আরো সম্প্রসারিত কর

01/06/2026

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চর আড়ালিয়া ইউনিয়ন শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ এর ডকুমেন্টারি

Photos from বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস Bangladesh Khelafat Chhatra Majlis's post 31/05/2026

ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চর আড়ালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল ৩০ মে'২৬ রোজ শনিবার বটতলী খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী উপলক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

31/05/2026

#প্রীতি_ভ্রমণ

#দরগাহ্_এ_হযরত_শাহ্জালাল_(র.)
#সিলেট
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, নারায়ণগঞ্জ জেলা

29/05/2026

ঢাবিকে ঘিরে বিতর্কিত মন্তব্য: ববি হাজ্জাজের বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভ ও প্রতিবাদ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে দেওয়া বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (২৯ মে ’২৬) সন্ধ্যায় টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিকেসিএম ঢাবি শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম এবং সঞ্চালনা করেন বাইতুল মাল সম্পাদক আলী হোসেন তন্ময়।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন ও বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম কেন্দ্র। এমন একটি প্রতিষ্ঠান সম্পর্কে দায়িত্বশীল অবস্থানে থাকা কারও অসচেতন ও অসম্মানজনক মন্তব্য শিক্ষার্থীদের ব্যথিত করেছে।

তারা আরও বলেন, সীমিত সুযোগ-সুবিধা, আবাসন সংকট ও গবেষণার নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাই বাস্তবতা বিবেচনা না করে পুরো বিশ্ববিদ্যালয়কে হেয় প্রতিপন্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা উচ্চশিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের সংকটের কথাও তুলে ধরেন। তাদের ভাষ্য, নীতিগত দুর্বলতা, অপর্যাপ্ত বরাদ্দ ও প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নানা সমস্যার মুখোমুখি। এসব সংকট সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের পরিবর্তে শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত।

সমাবেশ থেকে বক্তারা বলেন, বক্তব্য প্রত্যাহার ইতিবাচক পদক্ষেপ হলেও ভবিষ্যতে দায়িত্বশীল ব্যক্তিদের আরও সতর্কতার সঙ্গে কথা বলা উচিত। একই সঙ্গে তারা শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ওয়াসির আল মাসতুর
মিডিয়া সমন্বয়ক, বিকেসিএম ঢাবি
ও পাঠকক্ষ বিষয়ক সম্পাদক, স্যার এ এফ রহমান হল, ডাকসু

Photos from বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেত্রকোনা জেলা 's post 29/05/2026
28/05/2026

কুরবানীর আনন্দকে দ্বিগুণ করতে
০৯টি কাজকে হ্যাঁ বলুন
এবং ০৯টি কাজকে না বলুন

পবিত্র ঈদুল আযহা শুধু আনন্দের নয়, বরং ত্যাগ, তাকওয়া, পরিচ্ছন্নতা, মানবিকতা ও সচেতনতার শিক্ষা দেয়।
আসুন, সুন্নতসম্মত ও পরিবেশবান্ধব উপায়ে কুরবানী সম্পন্ন করি।

নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।

১. পশুর প্রতি সদয় আচরণ করুন
২. নির্ধারিত ও নিরাপদ স্থানে কুরবানী করুন
৩. বাড়ির আঙ্গিনা জীবাণুমুক্ত করুন
৪. পশুর বর্জ্য ও উচ্ছিষ্ট মাটিচাপা দিন
৫. চামড়ার যথাযথ সংরক্ষণ করুন
৬. পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করুন
৭. পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করুন
৮. গরিব ও অসহায়দের হক আদায় করুন
৯. সুন্নত সম্মত ও সাদাসিধাভাবে ঈদ উদযাপন করুন

❌ বর্জনীয় ❌

১০. অপচয় ও লোকদেখানো থেকে বিরত থাকুন
১১. বর্জ্য রাস্তা ও ড্রেনে ফেলবেন না
১২. জলাশয় ও পানি দূষিত করবেন না
১৩. কুরবানির স্থানে পানি জমিয়ে রাখবেন না
১৪. পশুর মলমূত্র যত্রতত্র ছড়াবেন না
১৫. শক্ত হাড় ও ক্ষুর যত্রতত্র ফেলবেন না
১৬. প্রতিবেশীর সীমানায় ময়লা ঠেলে দেবেন না
১৭. গরিব ও প্রতিবেশীদের হক থেকে বঞ্চিত করবেন না
১৮. কুসংস্কার ও অনৈসলামিক সংস্কৃতি পরিহার করুন

পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক ঈদ হোক সবার প্রত্যাশা।

#কুরবানীর_আনন্দ
#ঈদুল_আযহা
#পরিচ্ছন্ন_পরিবেশ
#সচেতনতা
#মানবিকতা
#সুন্নত_সম্মত_কুরবানী
#পরিবেশ_সচেতনতা
#বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস

28/05/2026

কুরবানীর আনন্দকে দ্বিগুণ করতে
০৯টি কাজকে না বলুন ❌
০৯. কুসংস্কার ও অনৈসলামিক সংস্কৃতি পরিহার করুন

গান-বাজনা, অশ্লীলতা, বেপর্দা পরিবেশ ও কুসংস্কার থেকে দূরে থাকুন।
ঈদের আনন্দ হোক ইবাদত, তাকওয়া ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে।

#কুরবানীর_আনন্দ
#ইসলামিক_সংস্কৃতি
#তাকওয়া
#সুন্নত_সম্মত_ঈদ
#ঈদুল_আযহা
#কুরবানী
#বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস

28/05/2026

কুরবানীর আনন্দকে দ্বিগুণ করতে
০৯টি কাজকে না বলুন ❌

০৮. গরিব ও প্রতিবেশীদের হক থেকে বঞ্চিত করবেন না

কুরবানির মাংস শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে দরিদ্র, অসহায় ও প্রতিবেশীদের হক যথাযথভাবে আদায় করুন।

ভাগাভাগির আনন্দই ঈদের প্রকৃত সৌন্দর্য।

#কুরবানীর_আনন্দ
#মানবিকতা
#অসহায়ের_পাশে
ায়
#ঈদুল_আযহা
#কুরবানী
#বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস

28/05/2026

কুরবানীর আনন্দকে দ্বিগুণ করতে
০৯টি কাজকে না বলুন ❌

০৭. প্রতিবেশীর সীমানায় ময়লা ঠেলে দেবেন না

নিজের বাড়ি পরিষ্কার রেখে অন্যের জায়গায় ময়লা ফেলে দেওয়া দায়িত্বহীনতার পরিচয়।

প্রতিবেশীর অধিকার রক্ষা করুন এবং পরিচ্ছন্ন সমাজ গঠনে ভূমিকা রাখুন।

#কুরবানীর_আনন্দ
#প্রতিবেশীর_অধিকার
#পরিচ্ছন্নতা
#সচেতন_নাগরিক
#ঈদুল_আযহা
#কুরবানী
#বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস

28/05/2026

কুরবানীর আনন্দকে দ্বিগুণ করতে
০৯টি কাজকে না বলুন ❌

০৬. শক্ত হাড় ও ক্ষুর যত্রতত্র ফেলবেন না

পশুর শক্ত হাড় ও ক্ষুর ড্রেন কিংবা রাস্তায় ফেলবেন না।
এগুলো ড্রেনেজ ব্যবস্থা জ্যাম করে এবং পথচারীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।

#কুরবানীর_আনন্দ
#সচেতনতা
#ড্রেনেজ_ব্যবস্থা
#পরিচ্ছন্ন_পরিবেশ
#ঈদুল_আযহা
#কুরবানী
#বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


৫৯/৩/৩ পুরানা পল্টন
Dhaka
১০০০