বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

Share

শিক্ষা, ঐক্য, প্রগতি।

31/07/2018

কোটা সংস্কারের আন্দোলন করছে। সেখানে চলেছে ছাত্রলীগ আর পুলিশের তাণ্ডব। এখন শিক্ষার্থীরা তাদের বন্ধুদের হত্যার বিচার চাইতে মাঠে নেমেছে সেখানেও চলছে পুলিশি তাণ্ডব।

এই সরকার ভয় পায়। সাধারণ জনগণ মাঠে নামলেই তারা তাদেরকে জামাত-বিএনপি ট্যাগ দিয়ে রাস্তায় পিটানো শুরু করে। এ সরকার ভয় পায়, তারা ভয়ে থাকে কখন কে যেন এসে তাদের গদি থেকে নামিয়ে দেয়।

তাই রাস্তায় কেউ নামলেই আতংকে থাকে। এই সন্তান গুলা যারা আজ রাস্তায় নেমেছে তাদের মনে প্রতিশোধের আগুন জ্বলছে নিজের বন্ধুদের হত্যার কিন্তু তাদের মনে ক্ষোভ জ্বলে আছে বিডিআর বিদ্রোহের,তনু হত্যার, রানা প্লাজার নিষ্পাপ মানুষ হত্যার, হলমার্ক কেলেংকারীর, সাগর রুনির হত্যার, মানুষকে গুম করার, কোটা সংস্কারপন্থীদের অত্যাচারের, জাবালে নূর বাসের নৃশংসতা সহ অজস্র নিপীড়নের।

02/01/2018

মঙ্গলবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভাস্থল ইঞ্জিনিয়ার্রস ইনস্টিটিউট মিলনায়তনে তারা দিয়েছিল পুলিশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সভাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে নিয়ে তালা খোলার ব‍্যবস্থা করেন। তারপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথির আসনে বসে তিনি সভায় বক্তব্য রাখেন।

ছবি : বাবুল তালুকদার

01/01/2018

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উপস্থিত সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, নতুন বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্র ফিরিয়ে আনা।

11/12/2017

কার্টেসি - Tarique Rahman

26/11/2017

সেটাই ! নিজেদের সার্থে কথা বললে সবই তাদের ভালো লাগে।

26/11/2017

তারিখ : ২৬ নভেম্বর ২০১৭

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শহীদ ডাঃ মিলন দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাণী

“শহীদ ডাঃ শামসুল আলম খান মিলন সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন স্বৈরাচারী সরকারের লেলিয়ে দেয়া পেটোয়া বাহিনীর গুলিতে শহীদ হন তিনি। তাঁর শাহাদৎ বার্ষিকীতে আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করি।

একনায়কতান্ত্রিক দু:শাসনের শৃঙ্খল থেকে গণতন্ত্রকে উদ্ধার করতে গিয়েই শহীদ হয়েছেন ডাঃ শামসুল আলম খান মিলন। গণতন্ত্রের জন্য তাঁর এই সর্বোচ্চ আত্মদান এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সকল কর্তৃত্ববাদী, স্বৈরাচারী গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ডা: মিলন আমাদের অবিরাম প্রেরণার উৎস।

আমাদের গণতন্ত্র আবারও গভীর খাদের কিনারে গিয়ে পড়েছে। ৫ জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্রকে হত্যা করে একদলীয় দু:শাসনের করাল গ্রাসে গিলে ফেলা হয়েছে বহুদলীয় গণতন্ত্রের পথচলা। গণতন্ত্রের শত্রুরা গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। মানুষের নাগরিক স্বাধীনতা অপহরণ করা হয়েছে। মানুষের জীবন এখন দুর্বিষহ। মানুষের কথা বলা ও ভোটের অধিকার হরণ করে অতীতের বাকশাল এখন নবসংস্করণে ভয়াল রুপ ধারণ করেছে।

গণতন্ত্র ধ্বংসকারী অপশক্তিগুলোর চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রকে মজবুত ভীতের ওপর দাঁড় করাতে হবে। আর তাহলেই ডাঃ মিলনের আত্মত্যাগ সার্থক হবে।

আল্লাহ হাফেজ, বাংলাদশ জিন্দাবাদ।”

(এ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

25/11/2017

বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।

25/11/2017

"তারেক রহমান বাবার যোগ্য সন্তান। যিনি সাধারণ মানুষের কাছে বাবার মতোই ছুটে গিয়েছিলেন। এই নেতাকে ফিরিয়ে আনতে হলে তরুণ প্রজন্মকে উদ্যোগ নিতে হবে।" - ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ

25/11/2017

ছাত্রদল জাগ্রত হউ ! বাংলাদেশ জিন্দাবাদ।

05/06/2017

বাংলাদেশ জিন্দাবাদ

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


28/1 Naya Paltan
Dhaka
1050