বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন

Share

Competition Commission is to create equality in the market by creating sustainable competition.

08/02/2026

মামলা নং ১০/২০২২(বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বনাম এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড): এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডকে ৪২.৮৪ কোটি (বিয়াল্লিশ কোটি চুরাশি লক্ষ) টাকা প্রশাসনিক আর্থিক জরিমানার আদেশ

ccb.gov.bd

21/01/2026
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন 21/10/2025

“বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন জোটবদ্ধতা প্রবিধানমালা, ২০২৫” এর খসড়া প্রবিধানমালার ওপর জনগণের মতামত আহবান

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন প্রকাশন তারিখ : 2025-10-21 “বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন জোটবদ্ধতা প্রবিধানমালা, ২০২৫” এর খসড়া প্রস্তুত করা হয়েছে। উক্ত .....

21/08/2025

সহকারী পরিচালক (৯ম গ্রড) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল

Photos from বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন's post 31/07/2025

গত ২৯ জুলাই ২০২৫ তারিখ সিরডাপ মিলনায়তন ঢাকায়, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এর উদ্যোগে “প্রতিযোগিতা আইন, ২০১২ এর সংশোধন বিষয়ক অংশীজন সভা” আয়োজন করা হয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব এ এইচ এম আহসান এঁর সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় জনাব মোঃ এনামুল হক, সদস্য (যুগ্ম সচিব), বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন, ড. এ.এফ.এম আমীর হোসেন, যুগ্ম সচিব, শিল্প মন্ত্রণালয়, বিশ্ব ব্যাংক এর প্রতিনিধি মারজিনা মাহফুজ নন্দিতা ও জনাব মোতাকাব্বীর আহমেদ, উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয় উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থার প্রতিনিধিবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, চেম্বার অফ কমার্স ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, আইনজীবীবৃন্দ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ। সভায় প্রতিযোগিতা আইন, ২০১২ এর প্রস্তাবিত খসড়া সংশোধনীর উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ড. ঊর্মি বিনতে সালাম, পরিচালক (উপসচিব) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। অত:পর অংশীজনগণ প্রস্তাবিত খসড়া সংশোধনীর উপর তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এর সদস্য (আইন) ড. আফরোজা বিলকিস এর আলোচনার সারসংক্ষেপ উপস্থাপনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

31/07/2025

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং কোরিয়া ফেয়ার ট্রেড কমিশনের মধ্যে সহযোগিতা স্মারক (MoU) স্বাক্ষরের লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত ।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (BCC) এবং কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন (KFTC) এর মধ্যে সহযোগিতা স্মারক (MoU) স্বাক্ষরের লক্ষ্যে অংশীজনের অংশগ্রহণে অংশীজন সভা বিগত ৩১/০৭/২০২৩ তারিখ কমিশনের চেয়ারপার্সন জনাব এ এইচ এম আহসান এর সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. আখতারুজ্জামান তালুকদার, জনাব ওয়াজেদ হাসান শাহ, ড. আফরোজা বিলকিস । কমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পাশাপাশি সভায় লেজিসলেটিভ বিভাগ, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন এবং মেট্রোপলিটন চেম্বার এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অংশীজনবৃন্দ সহযোগিতা স্মারক (MoU) এর ধারাসমূহ সম্পর্কে সুচিন্তিত মতামত প্রদান করেন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


37/3/A, Eskaton Garden Road , Ramna
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00