বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ

Share

শ্রমিক অধিকার পরিষদ
ঢাকা জেলা উত্তর ARMAN FASHION HOUSE for men's & women:
Self-confident, individual and simply classy

24/12/2025
21/12/2025

অনেক অফিসের বেতন বাড়ানো লাগবে কর্মীদের তাই কিছু অফিস তাদের অফিসের কাজ কাম ডাউন করে রেখেছে ইচ্ছে করেই?! বছর শেষ! বেতন যাতে কাজকাম কম দেখিয়ে বাড়ানো না যায় সেই চেষ্টায়!! দেখবেন আবার এদেরই ফেব্রুয়ারী মার্চে ভরপুর কাজ!!

এসব প্রতিহত করেন।

09/10/2025

শ্রমিকদের ন্যায্যতা নিয়ে যেসকল দল আওয়াজ তুলবে ? শ্রমিকরা ওই দলের পক্ষেই থাকবে এবং তাদেরকেই আগামীতে ভোট দিবে।
নাহলে শ্রমিকদের কোনো দলকেই ভোট দেয়া উচিত না.!!
বাংলাদেশের শ্রমিকদের ন্যায্যতা পাওয়া নিয়ে সঠিকভাবে দায়িত্ব নিয়ে কাজ করার কথা বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এবং বিজিএমইএ !!!
কিন্তু দুঃখের বিষয় হলো ? এরা টাকার কাছে বিকৃত !!
শিল্পকলকারখানার গার্মেন্টসের মালিকদের থেকে এরা টাকা খেয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেন !!
গার্মেন্টস বা বড় বড় ব্যবসায়ীরা অনেকেই কোনো নিয়মি মানে না !!! তারা তাদের ব্যবসা খারাপ দেখায় !! অথচ তারা বিদেশ থেকে মালামাল নগদ টাকায় কুটি কুটি টাকার আনেন !!! আর বাংলাদেশের ব্যবসার অবস্থা খারাপ দেখান ! শ্রমিকদের তার রেগুলার সঠিক বেতনটাও অনেক গার্মেন্টস শিল্পকলকারখানা ধরেন না !!
আবার অনেক বড় বড় শিল্পকলকারখানা গার্মেন্টস শ্রমিকদের ২/৩/৫ বছর কাজ করে চাকুরী ছাড়ার পরেও তাদের বিজিএমইএর রুলসে যা যা পাবার কথা ? তার কিছুই তারা পায়না!!
একেকটা গার্মেন্টস শিল্পকলকারখানায় বিজিএমইএর যেসকল ইন্সফেকটর তদন্তকারীরা তদন্তে যায়? তারা একেকজন সব কিছুই ওকে লিখে নিয়ে যায় বা লিখে দিয়ে আসে !!! অথচ কিছুই ঠিক নেই বা ওকে নেই !!! এইসব তদন্ত কর্মকর্তারা ২০০০/৩০০০/৫০০০/১০০০০ টাকা প্রতি একদুইমাস পর পর গার্মেন্টস শিল্পকলকারখানা গুলোতে গিয়ে নিয়ে আসে !! এই রকম প্রতিটি এরিয়াতে হচ্ছে !!!! এই কারণে শ্রমিকরা বিজিএমইতে অভিযোগ করলেও এই লোক গুলো ঐসব গার্মেন্টস বা শিল্পকলকারখানা গুলোকে জানিয়ে দেন !! পরবর্তীতে ওই শ্রমিক বিপদগামী হন !! একজন ইন্সফেক্টের তদন্তকারী প্রতি মাসে যদি ২০০০ টাকা করে ৫০ টা গার্মেন্টস শিল্পকলকারখানা থেকে নেয় ? তাহলে ১ লক্ষ টাকা !! এইটা তো তার বেতনের ২/৩ গুন বেশি ওই ইন্সপেক্টর বা তদন্তকারীর!!!
শ্রমিকদের অনেক অনিয়ম ভাবে কাজ করানো ! শ্রমিকদের অনেকের শারীরিক ভাবে ভুল নিয়মে কাজ করিয়ে ক্ষতি করা ! তার সঠিক ডাক্তারি চিকিৎসা না করা ?! অনিয়মিতভাবে কাজ করানো ইত্যাদি !! এসবি শ্রমিকের বিরুদ্ধাচার !!
শ্রমিক ফেডারেশন গুলোর ও একই অবস্থা !!! তারাও কোনো অভিযোগ পেলে মালিক পক্ষকে জানায় , তার পরে মালিক পক্ষ তাদেরকে কিছু টাকা দিলেই শেষ !!! শ্রনিক তার ৫ বছর কাজ করে সব মিলিয়ে যদি কোম্পানি থেকে বিজিএমইএর নিয়ম অনুযায়ী পাওনা থাকেন ১ লক্ষ্য বা দেড় লক্ষ্য টাকা? শ্রমিক ফেডারেশনকে গার্মেন্টস শিল্পকলকারখানার মালিকরা ২০/৫০ হাজার টাকা দিয়েই সব কিছু ধামাচাপা দিয়ে দেন !!!
তাহলে শ্রমিকদের ন্যায্যতা নিয়ে এসব ফেডারেশন কি ভাবে কাজ করবে বা করছে ? ?
মামলা করবে পুলিশের কাছে যাবে ! সেইম ভাবেই সব কিছু মালিকরা মিটিয়ে নেন !! মাঝখান থেকে শ্রমিক নিজেই বঞ্চিত !!! শ্রমকিদের ন্যায্যতা নিয়ে কাজ করা এসব প্রতিষ্ঠান গুলোকে কখনো কি দুদক জবাবদিহিতার আওতায় এনেছে ? আনে নাই !! কেন বা কারণ কি জানা নেই ?!! তবে এইসব প্রথিষ্ঠানকেও দুদুকের আওতায় আনা জরুরি !! তারা বছরে কয়টা শ্রমিক নিয়ে কাজ করেছে ? কয়জনের সঠিক ন্যায্যতা তারা পেয়েছে ? তা শ্রমিক সহ মালিক সবাইকেই নিয়েই তদন্তের একটা মাধ্যম হওয়া জরুরি !!!
তাতে প্রতিটি শ্রমিক তার সঠিক ন্যায্যতা নিয়ে চিন্তা মুক্ত থাকবে ! আর এসব ফেডারেশন এবং বিজিএমইএর কর্মকর্তারাও সঠিক ভাবে নিয়ম মেনে কাজ করবে !!
আমরা সকল সেক্টকে সংস্কার করতে চাই !! এটিও একটা সংস্কারের আওতায় !! গার্মেন্টস শিল্পকলকারখানা সহ সকল পেশার শ্রমিকদের ন্যায্যতা নিয়ে যেসকল দল আওয়াজ তুলবে ? শ্রমিকরা তাদের পক্ষেই থাকবে এবং তাদেরকেই আগামীতে ভোট দিবেন ইনশাল্লাহ।
শ্রমিকের ন্যায্যতা শ্রমিক যেন সঠিকভাবে পান ? সেই রকম কঠোর আইন পাস করা হোক।
আর কোনো শ্রমিক যেন তার ন্যায্যতা থেকে বঞ্চিত না হন !!!
সকল শ্রমিক ভাইদেরকে এই বার্তাটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি।
এবং সবাই সোচ্চার হন নিজেকে শক্ত অবস্থানে নিন।

10/07/2025

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলাম; আমি দায়ী: সাবেক আইজিপি চৌধুরী মামুন

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে রাজসাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেই সঙ্গে গণহত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। বৃহস্পতিবার (১০ জুলাই) ট্রাইব্যুনালে তিনি বলেন, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলাম, সব রহস্য উন্মোচন করব। এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।

এদিকে জুলাই-আগস্টের গণহত্যায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এ মামলায় আগামী ৩ আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন শেষে ৪ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এর মাধ্যমে শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

এর আগে সকালে জুলাই গণহত্যার মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ১২ মে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। হাসিনা ছাড়াও এ মামলার অপর ২ আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ওইদিন প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে।

Desh Bangla-দেশ বাংলা

10/07/2025

২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি আরও জানান, ভোটের সময় দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্যের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

Desh Bangla-দেশ বাংলা

21/01/2025

পোশাক শিল্প কারখানাতে শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান প্রসঙ্গে।

17/09/2024

ত্রানের টাকার একাউন্টিবিলিটি নিয়ে যেভাবে হাসনাতদের প্রশ্ন করা হচ্ছে সেরকম প্রশ্ন যদি আমরা আগে লক্ষ কোটি টাকা পাচারকারিদের করতে পারতাম!

আশার কথা হচ্ছে-চ্যালেঞ্জ করার সাহস এবং সংস্কৃতি তৈরী হচ্ছে এখন!

26/07/2024

চার দেয়ালের ভেতর থেকে বলা যায় সহজে,
আমি এই করব ওই করব সেই করব অনেক কিছু করব!
কিন্তু সময় মত সবকিছুই দেখা যায় কে কি পারবে কে কি পারে।

26/07/2024

তোমরা চুপ থাকো!
একদিন তোমাদের সাথে এমনটাই হবে!
বাংলার মিডিয়া থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো সত্য তথ্য বেশি প্রকাশ হচ্ছে।

30/05/2024
20/11/2023

আল্লাহর ভয় যার ভিতরে নাই, তাকে বিবেক আর অনুশোচনার কথা শুনিয়ে কোনো লাভ নাই।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka