Bangladesh Election Commission Secretariat

Directions Website Contact the organization

Bangladesh Election Commission Secretariat বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান
(291)

নির্বাচন কমিশন বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর আওতায় নির্বাচন কমিশন বাংলাদেশ স্থাপিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে। একাধিক নির্বাচন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতিরূপে কাজ করবেন। সংবিধানের বিধানবলী সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও কোন নির্বাচন কমিশনারের মেয়াদ তাঁর কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এ নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হল রাষ্ট্রপতি ও সংসদে নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা (এর মধ্যে সকল স্থানীয় সরকার পরিষদ যেমনঃ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ অর্ন্তভুক্ত) এবং আনুষাঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন থাকবেন এবং কেবল সংবিধান ও আইনের অধীন হবেন। নির্বাচন কমিশন এর দায়িত্ব পালনে সহায়তা করা সকল কর্তৃপক্ষের কর্তব্য।

বর্তমান নির্বাচন কমিশনারবৃন্দঃ

জনাব এ, এম, এম, নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার

জনাব আব্দুর রহমানেল মাছউদ
নির্বাচন কমিশনার

বেগম তাহমিদা আহমদ
নির্বাচন কমিশনার

জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার
নির্বাচন কমিশনার

ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত)
নির্বাচন কমিশনার

বর্তমান সিনিয়র সচিবঃ
জনাব আখতার আহমেদ

একজন সচেতন ভোটারই একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি
29/07/2026

একজন সচেতন ভোটারই একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি

আপনার ভোট আপনার সাংবিধানিক অধিকার 🗳
27/07/2026

আপনার ভোট আপনার সাংবিধানিক অধিকার 🗳

ভোটার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে 🗳
28/06/2026

ভোটার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে 🗳

ভুল তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র (NID) নিবন্ধন বা পরিবর্তন করা একটি শাস্তিযোগ্য অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি ৭ বছরের কারাদ...
28/06/2026

ভুল তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র (NID) নিবন্ধন বা পরিবর্তন করা একটি শাস্তিযোগ্য অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি ৭ বছরের কারাদণ্ড!

ভালোবাসা, প্রেরণা ও দায়িত্ববোধের অটুট বন্ধনে পরিবারকে আগলে রাখা সকল বাবার প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে রইলো...
21/06/2026

ভালোবাসা, প্রেরণা ও দায়িত্ববোধের অটুট বন্ধনে পরিবারকে আগলে রাখা সকল বাবার প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে রইলো গভীর শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত শুভকামনা

ত্যাগের মহিমায়, মানবতার আলোয় এবং সহমর্মিতার বন্ধনে উদ্ভাসিত হোক সবার জীবন। বাংলাদেশ নির্বাচন কমিশন এর পক্ষ থেকে সবাইকে প...
27/05/2026

ত্যাগের মহিমায়, মানবতার আলোয় এবং সহমর্মিতার বন্ধনে উদ্ভাসিত হোক সবার জীবন। বাংলাদেশ নির্বাচন কমিশন এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক 🌙

ভালোবাসার অটুট বন্ধনে আগলে রাখা সকল মায়ের প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে রইলো গভীর শ্রদ্ধা, অফুরন্ত ভালোবাসা...
10/05/2026

ভালোবাসার অটুট বন্ধনে আগলে রাখা সকল মায়ের প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে রইলো গভীর শ্রদ্ধা, অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা

আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই গভীর  শ্রদ্ধা ও সম্মান
01/05/2026

আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও সম্মান

13/04/2026

বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩৩

Address

Agargaon
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Election Commission Secretariat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Election Commission Secretariat:

Shortcuts

Share