Khilgaon Islami Pathagar

Khilgaon Islami Pathagar

Share

পাঠক দের নিকট বই সহজলভ্য করাই আমাদের মূল
উদ্দ্যেশ্য ।
সাহিত্যের প্রাণ লাইব্রেরী।

বাংলা ও বিশ্বসাহিত্যের সেরা বইগুলো নিয়ে গড়ে উঠেছে খিলগাঁও ইসলামী পাঠাগার।
পাঠকচাহিদার কথা মাথায় রেখে আমরা বই বাছাই করে থাকি।
হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল তো বটেই, মাসুদ রানা, তিন গোয়েন্দা সহ বিদেশী সব থ্রিলার বইয়ের অনুবাদেরও বিশাল সংগ্রহ আছে লাইব্রেরিটিতে। বাতিঘর, রোদেলা প্রকাশিত থ্রিলারসহ বাংলায় অনুবাদকৃত সকল থ্রিলার বইয়ের সংগ্রহ আছে আমাদের।
একইসাথে আছে পশ্চিমবঙ্গের বিখ্যাত লেখকদের সব ব

26/12/2025
Photos from Khilgaon Islami Pathagar's post 26/12/2025

নূরজাহান বেগমের জন্মশতবার্ষিক স্মরণ অনুষ্ঠানের কিছু মুহূর্ত

26/12/2025

নূরজাহান বেগমের শতবার্ষিক স্মরণ অনুষ্ঠান আয়োজিত

30/06/2025

আমাদের ছেলেবেলার ঘোর আর ভালোবাসার আরেক নাম সেবা প্রকাশনীর বই! তিন গোয়েন্দা, মাসুদ রানা কিংবা ওয়েস্টার্ন... সেবার বই অতুলনীয়, সাথে ঝরঝরে অনুবাদে পৃথিবী বিখ্যাত লেখকদের ওয়ার্ল্ড ক্লাসিক্স... সেবা জাস্ট অনবদ্য!! কিন্তু কালে সেবা তার জনপ্রিয়তার আসন হারিয়েছে, বড় বড় পাঠাগার কিংবা বই এর দোকানগুলোতে সেবার বই রীতিমতো ব্রাত্য। হয়তো কোনো এক কোনায় অল্প কিছু বই ফেলে রাখা অথবা একেবারে নেই।
এখনকার তরুণ পাঠকদের অনেকেই জানবার সুযোগও পাননি যে কী অমূল্য মনি-মানিক্য হারিয়ে যাচ্ছে হেলায়।

তবে এর দূর্লভ ব্যাতিক্রম আছে, ঢাকার এক পাঠাগারে। আমার পেছেনের বুক সেলফে যে হাজার হাজার বই তার সব সেবা প্রকাশনীর! কেউ বলতে পারবেন কোথায়?

Photos from Khilgaon Islami Pathagar's post 10/06/2025

বছরের নতুন বই

24/05/2025

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনার আলোকবর্তিকা, মানবতা ও সাম্যের অমর কণ্ঠস্বর।
তাঁর লেখনী যুগে যুগে প্রেরণা জুগিয়েছে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে, ভালোবাসা আর মানবিকতার পথে চলতে।

আজ, নজরুল জন্মজয়ন্তীর এই দিনটি হোক তাঁর সংগ্রামী চেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকারের দিন।

শ্রদ্ধাঞ্জলি,
খিলগাঁও ইসলামী পাঠাগার পরিবার।

18/05/2025

কথাসাহিত্যিক হরিপদ দত্তের জন্ম ১৯৪৭ সালে নরসিংদীর পলাশ থানার খানেপুর গ্রামে। লেখালেখির হাতেখড়ি ছোটোবেলায় হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা তাকে সাহিত্য রচনায় আরও নিবেদিত করেছে। ইতিহাস অনুসন্ধান, মহাভারতীয় রীতিতে গল্প বয়ান এবং যাদুবাস্তবতা তার উপন্যাসের মূল বৈশিষ্ট্য। ২০০৬ সালে তিনি কথাসাহিত্যে বাংলা একোডেমি পুরস্কার পান। ৪০টির বেশি উপন্যাসসহ ছোটোগল্প এবং প্রবন্ধ রচনা করেছেন। তার উল্লেখযোগ্য উপন্যাস- অজগর, জন্মজন্মান্তর, দ্রাবিড় গ্রাম, মোহাজের, চিম্বুক পাহাড়ের জাতক' প্রভৃতি।

হরিপদ দত্তের বইগুলো পড়তে চলে আসুন খিলগাঁও ইসলামী পাঠাগারে।

19/02/2025

পাঠাগারের নতুন সময়সূচি:
শনিবার থেকে বুধবার (বিকাল ৪টা থেকে রাত ৮টা)।
সাপ্তাহিক ছুটি: বৃহস্পতিবার ও শুক্রবার

Photos from Khilgaon Islami Pathagar's post 04/02/2025

রশীদ করীমের জন্মশতবার্ষিক আয়োজনের আমেজ পাঠাগার জুড়ে। জন্মশতবার্ষিক বিশেষ প্রকাশনা 'রশীদ করীম অমনিবাস' চলে এসেছে পাঠাগারে। আগ্রহী পাঠককে রশীদ করীম পাঠে জানাই সাদরে আমন্ত্রণ |

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Our Story

বাংলা ও বিশ্বসাহিত্যের সেরা বইগুলো নিয়ে গড়ে উঠেছে খিলগাঁও ইসলামী পাঠাগার।
পাঠকচাহিদার কথা মাথায় রেখে আমরা বই বাছাই করে থাকি।
হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল তো বটেই, মাসুদ রানা, তিন গোয়েন্দা সহ বিদেশী সব থ্রিলার বইয়ের অনুবাদেরও বিশাল সংগ্রহ আছে লাইব্রেরিটিতে। বাতিঘর, রোদেলা প্রকাশিত থ্রিলারসহ বাংলায় অনুবাদকৃত সকল থ্রিলার বইয়ের সংগ্রহ আছে আমাদের। নতুন প্রজন্মের তরুন লেখকদের সকল বই ই পাবেন আমাদের পাঠাগারে।
একইসাথে আছে পশ্চিমবঙ্গের বিখ্যাত লেখকদের সব বই। সুনীল, শীর্ষেন্দু, সমরেশ, আশাপূর্ণা, সুচিত্রাসহ প্রায় সকল জনপ্রিয় লেখকের বই।
বাংলা ধ্রুপদী সাহিত্যেরও বিশাল সংগ্রহ আছে আমাদের। হাসান আজিজুল হক, মাহমুদুল হক, আখতারুজ্জামান ইলিয়াস কিংবা বর্তমান সময়ের শাহাদুজ্জামান বা শহিদুল জহিরের সব বই আছে পাঠাগারে।

Location

Category

Telephone

Website

Address


721/3, Block C, Khilgaon
Dhaka
1219

Opening Hours

Monday 16:30 - 19:30
Tuesday 16:30 - 19:30
Wednesday 16:30 - 19:30
Thursday 16:30 - 19:30
Friday 16:30 - 19:30
Saturday 16:30 - 19:30