19/07/2026
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনীর মহালছড়ি জোন✅
খাগড়াছড়ির মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন। সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক নগদ অর্থ, ত্রাণসামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি আগুন নেভাতে গিয়ে আহত স্থানীয়দের প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
16/07/2026
সেনাবাহিনী প্রধানের সাথে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ১৫ জুলাই ২০২৬ (বুধবার): বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত H.E. Joris van Bommel আজ সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় মান্যবর রাষ্ট্রদূত ব-দ্বীপ ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।
Ambassador of the Netherlands to Bangladesh pays courtesy call on Army Chief
Dhaka, 15 July 2026 (Wednesday): Ambassador of the Netherlands to Bangladesh H.E. Joris van Bommel paid a courtesy call on Chief of Army Staff General Waqar-uz-Zaman, SBP, OSP, SGP, psc, at the Army Headquarters today.
During the meeting, besides exchanging greetings, bilateral defense cooperation and various matters of mutual interest were discussed. During this meeting, the Ambassador expressed his interest in collaborating with Bangladesh in developing sustainable water management by utilizing the Netherlands' experience and expertise in delta management and flood control.
16/07/2026
চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রম
15/07/2026
শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার। 🌍🕊️
ইউএনএফআইসিওয়াইপি (UNFICYP) মিশনে ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমের সঙ্গে যুক্তরাজ্যের মেজর জেনারেল টম বেউইকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়। এ সময় মিশনের সামরিক কার্যক্রম নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয় এবং দ্বীপে দায়িত্ব পালনরত ব্রিটিশ শান্তিরক্ষীদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। 🇧🇩🤝🇬🇧
#শান্তিরক্ষা #বাংলাদেশসেনাবাহিনী
15/07/2026
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ। তিনি দ্বিতীয়বারের মতো সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন। এটি একটি ঐতিহাসিক ঘটনা। "কঠোর প্রশিক্ষণ নাও, তাহলে যুদ্ধ সহজ হবে"; এই নীতির বাস্তব প্রতিফলন এটি। নিঃসন্দেহে এই সফর সেনাবাহিনীর মনোবল আরও বৃদ্ধি করবে। এটি অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ। বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বিশ্বমানের। এই প্রশিক্ষণকেই আমাদের সম্ভাব্য শত্রুরা সবাচাইতে ভয় পায়। আমাদের প্রতিপক্ষ সবসময় এ ধরনের প্রশিক্ষণকে গুরুত্বের সঙ্গে দেখে, আর প্রধানমন্ত্রী এই প্রশিক্ষণকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি একেবারে সঠিক জায়গায় গুরুত্ব দিচ্ছেন।
13/07/2026
শেকড়ের টান কখনও পুরোনো হয় না, শুধু আরও গভীর হয়।
13/07/2026
বন্যাদুর্গত বান্দরবানে ৩৪০ পরিবারের পাশে সেনাবাহিনী, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ
টানা অতি ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন।
বন্যাকবলিত বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকায় ৩৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে সেনাবাহিনীর মেডিকেল টিম দেড় শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করে।
ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।