QC Lab,DLS

QC Lab,DLS

Share

Quality Control Laboratory, Department of Livestock Services, Savar Dhaka is an ISO 9001: 2015 and ISO/IEC 17025:2017 accredited body.

The lab is mandated for the quality testing of livestock production inputs and the foods of animal origin. QC lab is now fully Government organization under the Ministry of Fisheries and Livestock from 08/02/2021

Photos from QC Lab,DLS's post 04/11/2025

স্বাধীনতা অর্জনের চেয়ে যেমন রক্ষা করা কঠিন, ঠিক তেমনি ISO পাওয়ার চেয়ে সেটা প্রপারলি মেইন্টেইন করাটা বেশ দূরহ ব্যাপার। প্রাণিসম্পদ পণ্যের গুণগত মান এবং সর্বসাধারণের জন্য নিরাপদ পুষ্টির কথা বিবেচনায় নিয়ে আগামী দিনে একটি সুস্থ-সবল-মেধাবী জাতি বিনির্মাণের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের এক উচ্চাভিলাষী পদক্ষেপ ছিল এই "কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি ফর লাইভস্টক এন্ড লাইভস্টক প্রডাক্টস" এর প্রতিষ্ঠা(২০১৯)। কালের আবর্তে যা আজ "কিউসি ল্যাব" নামে সমধিক পরিচিত। আন্তর্জাতিক মানের সাথে পূর্ণ সঙ্গতি রেখেই পরিচালিত হয় এই ল্যাবের কার্যক্রম। এই এক্সিলেন্সির স্বীকৃতি স্বরূপ প্রতিষ্ঠালগ্নেই ল্যাব অর্জন করে ISO 9001:2015 এবং ISO 17025:2017 যা বাস্তবিক অর্থেই গৌরবের। কিন্তু মুশকিল হলো এই সার্টিফিকেশন এসএসসি বা এইচএসসি সনদের মতন স্থায়ী কোন ব্যপার না মোটেই। এই বিরল স্বীকৃতির মেয়াদকাল থাকে প্রাপ্তির সময় থেকে ঠিক তিন বছর। উক্ত সময় পর পুনরায় সার্টিফিকেশন বডি (BAB, SGS) এসে চুলচেরা অডিট করে ভার্ডিক্ট দিবেন। যদি ল্যাবের কার্যক্রম সন্তোষজনক(বিশ্বমানের) হয় তবেই পরবর্তী তিন বছরের জন্য আবারও এই বিরল স্বীকৃতি মিলিবে নাহয় সার্টিফিকেশন বাতিল হইয়া যাইবে! এরই ধারাবাহিকতায় আজ ছিল সেকেন্ড রিসার্টিফিকেশন সাইকেল ISO:9001 এর প্রথম সার্ভেইলেন্স অডিট। ছবি তিনটি দেখে মনে হতে পারে গুটি কয়েক কেতাদুরস্ত, পরিপাটি কর্মকর্তা জাস্ট টেবিল মিটিং করছেন। ভাই বিশ্বাস করেন, এই ছবির পেছনের গল্প একেবারেই ভিন্ন! জনবলের তীব্র সংকট সামলে সুবিশাল এই ল্যাবটির কর্মযজ্ঞ শতভাগ মানসম্পন্ন উপায়ে করতে গিয়ে ঘাম ছুটে যায়, সেই ঘাম আবার চুলচেরা অডিটের তাপদাহে শুকিয়েও যায়!! এরই মাঝে হাজারো সীমাবদ্ধতা তো আছেই। সীমাহীন টেস্টের বিপরীতে জনবল অপ্রতুলতা, মহামূল্যবান যন্ত্রপাতিসমৃদ্ধ সুবিশাল ল্যাবের প্রপার মেইন্টেন্যান্সের বিপরীতে বরাদ্দের অপ্রতুলতা, ক্ষেত্রবিশেষে সময়োপযোগী প্রশিক্ষণের অপ্রতুলতা এরকম অসংখ্য চ্যালেঞ্জ! স্বল্প জিডিপির দেশে এসব চ্যালেঞ্জ থাকবেই। তবুও এতকিছু সামলে জনগণের দোরগোড়ায় মানসম্মত প্রাণিজ আমিষ পৌছে দেয়ার মতন একটি উদ্যোগের সূচনা দেশে সরকারি পর্যায়ে এই ল্যাবটির মাধ্যমেই শুরু। আমরা প্রতিনিয়ত লড়াই করছি ল্যাবটিকে সাস্টেইন করাবার, আগামীতে যে সকল কর্মকর্তা আসবেন তারাও এই লিগ্যাসি কন্টিনিউ করবেন এই প্রত্যাশা করছি।

15/07/2025

Cats and dogs

23/06/2025
23/06/2025

কিউসি ল্যাবের পোষা প্রাণিকুল

06/06/2025

কিউসি ল্যাব, প্রাণিসম্পদ অধিদপ্তর এর পক্ষ থেকে সবাই কে ঈদুল আজহার শুভেচ্ছা।

15/05/2025

Successful meeting with H.E. Ambassador, Argentina regarding an official tour.

Photos from QC Lab,DLS's post 09/04/2025

Presentation in Workshop on Residue Control Plan in Dairy

07/04/2025

আজ ডেনমার্কের একটি বিশেষজ্ঞ দল কিউসি ল্যাব পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ডিএলএস, বিএফএসএ, বিএসটিআই ও ঔষধ প্রশাসনের প্রতিনিধিগন।

Photos from QC Lab,DLS's post 03/03/2024

অদ্য (০৩/০৩/২০২৪) সকাল ৯.০০ ঘটিকায় কিউসি ল্যাব, প্রাণিসম্পদ অধিদপ্তর, সাভার, ঢাকা এর পক্ষ হতে প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক স্যার ও পরিচালক (প্রাশাসন) ডাঃ মলয় কুমার শূর স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Photos from QC Lab,DLS's post 24/10/2022

অদ্য ২৪/১০/২০২২ তারিখ রোজ সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. নাহিদ রশিদ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা কিউসি ল্যাব, ডিএলএস, সাভার, ঢাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা কিউসি ল্যাবের ভূয়শী প্রশংসা করেন। উল্লেখ্য, কিউসি ল্যাব, ডিএলএস, সাভার, ঢাকা একটি ISO 9001:2015 certified এবং ISO/IEC 17025:2017 accredited আন্তর্জাতিক মানের গবেষণাগার।

Photos from QC Lab,DLS's post 26/12/2021

Whole Team QC Lab, DLS with ISO 17025:2017 Accreditation Certificate and ISO 9001:2015 Certificate. First accreditated Laboratory of Department of Livestock Services.

Photos from QC Lab,DLS's post 13/11/2021

প্রাণিসম্পদ অধিদপ্তরের "মান নিয়ন্ত্রণ গবেষণাগার, সাভার,ঢাকা এর ISO 9001:2015 Certificate Handover Ceremony on 13th Nov 2021 at QC Lab Savar,Dhaka.উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ডা.মনজুর মোহাম্মদ শাহজাদা।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Anwar Jung Road, Ashulia, Savar
Dhaka
1341

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00