25/05/2026
নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রার জন্য গ্রামে ফেরার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি।
১. যাত্রার টিকিট আগেই নিশ্চিত করুন: ঈদের সময় বাস, ট্রেন কিংবা লঞ্চের টিকিটের ব্যাপক চাপ থাকে। তাই শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে আগেভাগেই টিকিট কেটে রাখুন। অনলাইনে টিকিট কিনলে সেটি ভালোভাবে সংরক্ষণ করুন।
২. বাসা নিরাপদ রেখে বের হন: দীর্ঘ সময় বাসা ফাঁকা থাকলে চুরি বা দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই বের হওয়ার আগে—গ্যাসের চুলা ও রেগুলেটর বন্ধ করুন। বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করুন। দরজা-জানালা ঠিকভাবে তালাবদ্ধ করুন। বিশ্বস্ত প্রতিবেশী বা নিরাপত্তাকর্মীকে জানিয়ে যান।
৩. প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখুন: জাতীয় পরিচয়পত্র, মোবাইল চার্জার, প্রয়োজনীয় ওষুধ, নগদ টাকা এবং জরুরি ফোন নম্বর সঙ্গে রাখুন। শিশু বা বয়স্ক সদস্য থাকলে তাদের প্রয়োজনীয় সামগ্রী আলাদা ব্যাগে রাখাই ভালো।
৪. অতিরিক্ত লাগেজ বহন এড়িয়ে চলুন: অতিরিক্ত মালামাল যাত্রাকে কষ্টকর করে তোলে। প্রয়োজন ছাড়া বেশি জিনিস না নেওয়াই ভালো। মূল্যবান জিনিস নিজের কাছেই রাখুন।
৫. যাত্রাপথে সতর্ক থাকুন: ঈদের ভিড়ে ছিনতাই বা প্রতারণার ঘটনা বাড়তে পারে। অপরিচিত কারও দেয়া খাবার বা পানীয় গ্রহণ করবেন না। নিজের ব্যাগ ও মোবাইলের দিকে খেয়াল রাখুন।
৬. আবহাওয়ার খোঁজ রাখুন: বর্ষা বা অতিরিক্ত গরমের সময় যাত্রা হলে আবহাওয়ার পূর্বাভাস দেখে বের হওয়া ভালো। প্রয়োজন অনুযায়ী ছাতা, পানির বোতল বা হালকা পোশাক সঙ্গে রাখুন।
৭. স্বাস্থ্যবিধি মেনে চলুন: দীর্ঘ যাত্রায় ক্লান্তি এড়াতে পর্যাপ্ত পানি পান করুন এবং বাইরের অস্বাস্থ্যকর খাবার কম খান। প্রয়োজনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন।
৮. সময় হাতে নিয়ে রওনা দিন: ঈদের আগে সড়কে যানজট স্বাভাবিক বিষয়। তাই নির্ধারিত সময়ের অনেক আগেই বাসস্ট্যান্ড, রেলস্টেশন বা লঞ্চঘাটে পৌঁছানোর চেষ্টা করুন।
📣সতর্কতা অবলম্বন করুন
চলমান পরিস্থিতিতে চারিদিকে ছিনতাই, ডাকাতি, চুরি-র উপদ্রব চরম আকারে পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায় আইএসটিটি পরিবারের সদস্যসহ সকললে সতকর্তা অবলম্বন করে চলার জন্য সকলকে অনুরোধা করা হলো।
যেসকল বিষয়ে সতকর্তা অবলম্বন করা উচিত:
✅ সতর্ক থাকুন; চারপাশ পর্যবেক্ষন করুন।
✅ অপ্রয়োজনে বাসা থেকে বের হওয়া সীমিত করুন।
✅ আত্মরক্ষায় প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখুন।
✅ ভীড় এড়িয়ে চলুন।
✅ যাত্রা পথে অপরিচিত ব্যক্তির দেয়া কিছু খাবেন না।
✅ মোবাইল ফোন নিরাপদ থাকুন।
✅ নিজের অবস্থান গোপন রাখুন
✅ নির্ভরযোগ্য যানবাহন ব্যবহার করুন
✅ পরিকল্পিতভাবে ভ্রমণ করুন
✅ দামী জিনিস বা ক্যাশ টাকা সাথে নিয়ে চলা পরিহার করুন।
অনুরোধে-
মোঃ রহমাতুল্লাহ (কাওসার)
প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভাটারা থানা শাখা

25/05/2026
25/05/2026
25/05/2026
18/05/2026
17/05/2026
15/05/2026
14/05/2026