Md. Siam

Md. Siam

Share

I live with depth in few words - grounded in reality, yet dreaming to touch the sky. ☁️✨

20/03/2026
30/01/2026

জানেন, আপনাকে ভীষণ মনে পড়ে।
আপনার কথা মনে আসতেই চোখ দু’টো টলমল হয়ে যায়।
কখনো স্মৃতি হাসায়,
কখনো ভেতরটাকে ভেঙে দেয়।

জানি না, আপনার মনে আমার কথা আছে কিনা।
আপনার শহরে হয়তো হাসির উৎসব চলছে,
অথচ আমার শহর জুড়ে
দুঃখ নামের দিনগুলো জমে থাকে।

মানুষ শ্বাস না নিলে মৃত ধরা হয়,
আপনি চলে যাওয়ার পর আমি সে হিসাবেই পড়েছি।
বাইরে চলাফেরা আছে,
ভেতরের শক্তিটা অনেক আগে ক্ষয়ে গেছে।

তবু নামের খাতায় বেঁচে আছি,
অভ্যাসের কারণে দিন গুনি।
যদি কখনো মনে পড়ে,
জানবেন- আপনাকে ভীষণ মনে পড়ে।

• ❐ আমার শহর জুড়ে
• লেখক: মাহবুব সরদার সবুজ

05/11/2025

হারিয়েছে সবকিছুই, সময় এখন শেষ,
মরতে হবে, লড়তে হবে — গর্জে ওঠো দেশ!
রক্তে আগুন, চোখে শপথ, বুকের ভিতর দাহ,
১৩ নভেম্বর, ঢাকার পথে জাগুক বিদ্রোহ।

03/11/2025

এখনও রক্তদানের ইতিহাস
বন্ধক রাখি তোমাদের কাছে,
এখনও ৩রা নভেম্বর মানে—
অনাপোষহীন সূর্যেরা বুলেটেই বাঁচে।

জেল হত্যা দিবসে
জাতির চার অবিস্মরণীয় নেতার প্রতি
অন্তরের গভীর শ্রদ্ধাঞ্জলি। 🌺

31/10/2025

হয়তো আমি তোমার জীবনে সেরা মানুষ ছিলাম না,
কিন্তু একদিন তুমি আমার নাম শুনে হেসে বলবে
“সে অন্যরকম ছিলো”!

31/10/2025

"শেখ হাসিনা বিহীন নির্বাচন, জনগনের কাছে প্রহসন।
আওয়ামী লীগ বিহীন নির্বাচন, শুধুই ধোঁকা ও বিভ্রম।"
- শেখ ওয়ালী আসিফ ইনান❤️💛
সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।

31/10/2025

কলেজের প্রথম দিন। পরপর তিনটি ছাত্র সংগঠন মিছিলের মাধ্যমে আমাদের স্বাগতম জানালো। আমরা যেনো তাদের সংগঠনের পতাকাতলে দাঁড়াই।
প্রথমে ছাত্রদল। তারপর ছাত্র ইউনিয়ন। সর্বশেষ ছাত্রশিবির।
দুপুর তখন প্রায় দেড়টা। চেনা-অচেনা মুখের ভিড়ে হঠাৎ কানে এলো এক স্লোগান,
“জয় বাংলা!”
মনে হলো, যেন ইতিহাস ডেকে বলছে— “এসো, তোমাকে দরকার।”
এদিক সেদিক না তাকিয়ে দৌড় দিয়ে মিছিলে মিশে গেলাম এবং প্রথম দিনেই মিছিলের সামনে!
সেই মুহূর্তে বুঝেছিলাম,
ছাত্রলীগ শুধু একটি সংগঠন নয়,
এটা এক অনুভূতি.....
আমাকে কেউ জোরজবরদস্তি করে বলেনি,তোমাকে অমুক সংগঠন করতেই হবে।
আমাকে টেনেছিল একাত্তর। আমাকে টেনেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব এবং আমার পারিবারিক রাজনৈতিক দর্শন।
সেই থেকেই “জয় বাংলা”
আজও জয় বাংলা 🇧🇩

31/10/2025

১। লোকটারে কেউ থামান...
২। অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন।
৩। ষোলো বছরের জঞ্জাল ষোলোদিনে যাবে?
৪। আমাদের একজন নোবেল লরিয়েট আছেন।
৫। যারা সমালোচনা করবে তারা স্বৈরাচারের দোষর।
৬। আপনারা সমালোচনা করেন আর উনি কাজ করেই যাচ্ছেন। একহাজার কোটি টাকা এনে দিচ্ছেন বন্যার্তদের জন্য...
৭। উনি একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়।
৮। জাস্ট পাঁচটা বছর দেন, দেশটাকে সিংগাপুর বানিয়ে দেখিয়ে দেবেন।
৯। ১৫ বছর কোথায় ছিলেন?
১০। এবার ভারতের চোখে চোখ রেখে কথা হবে।
১১। বিশ্ব আমাদের কাছে আসবে, আমরা যাবো না। 😏

আরো কি কি যেনো ছিলো, মনে পড়তেছেনা। একটু মনে করিয়ে দিয়েন তো। 😪

31/10/2025

মানুষ বদলে যায়।
বুকের ভেতর রেখে যায়- অবিশ্বাসের ক্ষত

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka
1216