পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল প্রান্তের মুসলিমদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মুবারক।
আত্মশুদ্ধি ও সংযমের আদর্শে মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
এ উৎসব ধনী-গরিব, ছোট-বড়, উঁচু-নিচু—সমাজের সকল ভেদাভেদ ভুলিয়ে আমাদের সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে এবং শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা, বিদ্বেষ ও বিভেদের অন্ধকার দূর করে ঈদ আমাদের হৃদয়ে আনে নির্মল প্রশান্তি।
এ দেশের মুসলিমদের জন্য এটি ফ্যাসিবাদ-উত্তর দ্বিতীয় ঈদুল ফিতর। দীর্ঘ দেড় দশক ধরে ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত ছিলেন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির অসংখ্য নেতাকর্মী। আমরা যেন কখনো ভুলে না যাই- শত শত শহিদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পেয়েছি।
যাদের সর্বস্ব ত্যাগে আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি, আসুন, সেই পরিবারগুলোর পাশে দাঁড়াই। আমাদের আহত সংগ্রামী ভাই-বোনদের খোঁজখবর নেওয়া এবং পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।
এই আনন্দের দিনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই প্রবাসী ভাই-বোনদের প্রতি; ঈদের আনন্দ ও পরিবারের সান্নিধ্য থেকে বঞ্চিত থেকে যারা দূর প্রবাসে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন।
একজন সচেতন মুসলিম হিসেবে ঈদের দিনে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সমাজের দরিদ্র, অসহায়, অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।
এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করেন।
Nahid for Dhaka-11
Official page for Nahid Islam in Dhaka-11.
A platform to share updates, engage with supporters, and promote community development, local issues, and public interests across the constituency.
এ কেমন নিষ্ঠুরতা?
রাজধানীর বাড্ডা থানাধীন আনন্দ নগর ওয়ার্ডের স্থানীয় জামায়াত নেতা ও ইকরামুন্নেসা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেন স্যারের ওপর অতর্কিত হামলা করেছে স্থানীয় বিএনপির নেতারা। দক্ষিণ আনন্দনগর ইউনিট বিএনপি সভাপতি জাহাঙ্গীর, বিএনপি নেতা খালেক ও আব্দুর রহিম এ হামলা চালায়।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, গতকাল যোহরের নামাজের পর সড়কে দাঁড়িয়ে থাকা আমজাদ স্যারের ওপর সজোরে মোটর সাইকেল দিয়ে আঘাত করে বিএনপি নেতা স*ন্ত্রাসী জাহাঙ্গীর। এরপর স্যারকে বেধড়ক পেটানো হয়।
আমরা এমন ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাই। অবিলম্বে এসব স*ন্ত্রা*সীদের গ্রেফতার করা হবে। নতুন বাংলাদেশে কোনো স*ন্ত্রা*সী, মাফিয়া গোষ্ঠীকে ছাড় দেয়া হবে না।
ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন কেআইবি মিলনায়তনে জাতীয় যুবশক্তির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আগামীদিনে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। সংসদের পাশাপাশি রাজপথেও সরব থাকবে । এজন্য জাতীয় যুবশক্তির সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
~এডমিন
জাতীয় নাগরিক পার্টি- এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আহ্বায়ক মোঃ নাহিদ ইসলামের শুভেচ্ছা বার্তা।
আজ ২৫ ফেব্রুয়ারি, ভয়ঙ্কর সেই কালোদিন। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দফতর পিলখানায় জঘন্য এক হ*ত্যা*কাণ্ডের সাক্ষী হয় বাংলাদেশ।
কথিত বিডিআর বিদ্রোহের আড়ালে দেশের মেরুদণ্ড ভেঙে দেয়ার নীল নকশা বাস্তবায়নে সেদিন ৫৭ জন চৌকশ সেনা কর্মকর্তাকে শহিদ করা হয়। এর মধ্য দিয়ে দেশকে আধিপত্যবাদীদের করায়ত্ত করা হয়।
চব্বিশের গণঅভ্যুত্থান সেই আধিপত্যবাদের কালো থাবা থেকে আমাদের সাময়িক মুক্তি দেয়। কিন্তু আজ এটা স্পষ্ট, প্রকৃত মুক্তির লড়াই আরও দীর্ঘ হয়েছে।
আজকের এই বিশেষ দিনে পিলখানার শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। পিলখানা হ*ত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি।।
19/02/2026
এই নির্বাচনে বিএনপি, ভারত ও আওয়ামী লীগের যোগসাজশ হয়েছে।
তাই সারাদেশে বিচার চলমান আওয়ামী লীগের কার্যালয় খোলা হচ্ছে।
মনে রাখতে হবে, ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়, তাহলে জনগণই প্রতিরোধ করবে।
~এডমিন
আহলান সাহলান মাহে রমাদান।
আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, যে যেখানে আছেন, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
পবিত্র রমজান মাস আমাদের মাঝে আবির্ভূত হয় আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। আমাদের ত্যাগ এবং তাকওয়ার মহান শিক্ষা প্রদানের জন্য।
কিন্তু প্রতিবছর আমাদের দেশে পবিত্র রমজান মানেই কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের সাধারণ মানুষের আর্থিক সামর্থ্যকে জিম্মি করে অসাধু উপায়ে রমরমা ব্যবসায়ের মাস।
এই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে সারাবছর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি গুদামজাত করে চিন্তা করে কীভাবে রমজানে দ্রব্যমূল্যের দাম সাধারণ কর্মজীবী মানুষের হাতের নাগালের বাইরে নিয়ে টাকার পাহাড় বানানো যায়।
পবিত্র রমজান মাসে সেসকল অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষ এবং সরকার কে একপ্রকার ব্ল্যাকমেইল করার মাধ্যমে তেল, গ্যাস, চিন, ছোলা, চিড়া সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী করে তোলে।
বাংলাদেশের আপামর মুসলমানেরা যেনো নির্বিঘ্নে ইফতার এবং সেহরি সহ অন্যান্য ইবাদত করতে পারে, সেজন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরবিচ্ছিন্নভাবে বৈদ্যুতিক সেবা নিশ্চিত করতে হবে।
নগরের বাসিন্দাদের জন্য গ্যাসের মূল্য কমাতে সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাই।
জনগণ যেনো পবিত্র রমজান মাসে কোনো ধরণের অসুবিধার সম্মুখীন না হয়, সেজন্য গ্যাস ও বিদ্যুৎ সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
আমাদের মনে রাখা প্রয়োজন, দেশের সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই আমাদের একমাত্র অঙ্গীকার।
আসুন, আমরা সবাই মিলে পবিত্র রমজান মাসে গড়ে উঠা প্রথাগত ব্যবসায়িক সিন্ডিকেটের মূল উপড়ে ফেলতে ঐক্যবদ্ধ হই। এই লড়াইয়ে আমাদের মূল শক্তি আমি, আপনি এবং আমরা সবাই।
18/02/2026
আসনকে পরিচ্ছন্ন রাখা, জনচলাচলে বিঘ্ন দূর করা এবং একটি সুন্দর, সুশৃঙ্খল ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য জনাব নাহিদ ইসলাম এর নির্দেশনায় সকল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়েছে।
~এডমিন
17/02/2026
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ১ টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যগণ সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৭৭ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন। জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বিরোধী দলীয় উপনেতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে নির্বাচিত হন।
-এডমিন
কত প্রতিকূলতা নাহিদ ইসলামকে ফেস করতে হয়েছে!
লাঙল, আম ও স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট জানেন না তিনি আসলে কার এজেন্ট এবং তার প্রার্থীর নাম কি? তবে কাইয়ুম ভাইয়ের লোক তাকে বসাইছে এটা জানেন।
সকল ষড়যন্ত্র ব্যর্থ করে আল্লাহ তাকে বিজয়ী করেছেন।
©Muzahedul Islam Shahin
এ কেমন বর্বরতার সাক্ষী হলো বাংলাদেশ?
শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার অপরাধে নোয়াখালীর হাতিয়ায় তিন সন্তানের জননীকে ধ র্ষ ণ করেছে স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদী আচরণের এমন ঘৃণ্য পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেয়া যায় না।
এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা হতাশাজনক। অবিলম্বে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিএনপিকে অবশ্যই এসব ঘটনার দায় নিতে হবে। নেতাকর্মীদের নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হবে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
1212
