আমার শরীয়তপুর আমার অহংকার

আমার শরীয়তপুর আমার অহংকার

Share

শরীয়তপুর জেলা সম্পর্কে জানতে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন Shariatpur District, Bangladesh

The previous name of the region was Indrakpur Pargana.

In the ancient age the region was under “Banga State”. As per the book named “Raghubansha” written by poet Kalidas, almost all the civilians then used boat and even in war. It is a matter of proud for Shariatpur that the two regions named Idilpur and Kedarpur once ruled by Buddhist emperor and they enriched the region much. During the Mughal era, the region was not conquered even the period of mig

Photos from আমার শরীয়তপুর আমার অহংকার's post 07/05/2026

অসাধু কসাইদের প্রতারণা ও আমাদের অজ্ঞতা: সতেজতার আড়ালে অনিরাপদ মাংস

অনেকেই অভিযোগ করেন যে, "গরুর মাংস খেলেই চুলকানি হয়, কিন্তু কোরবানির সময় হয় না" এর অন্যতম প্রধান কারণ হলো বাজারের অতিরিক্ত রক্তযুক্ত মাংস। কোরবানির সময় রক্ত পুরোপুরি ঝরে যায় বলে মাংস থাকে অনেকটাই নিরাপদ।

আমাদের দেশের মাংসের বাজারে কিছু অসাধু কসাইরা মাংসের ওজন বাড়ানোর জন্য পশু জবাইয়ের পরপরই ঘাড়ের ভেতর দিয়ে ছুরির মাথা ঢুকিয়ে মেরুদণ্ড বা স্পাইনাল কর্ডে (Spinal Cord) জোরে খোঁচা দেয়। এই খোঁচায় পশুর হার্ট পাম্প করা বন্ধ করে দেয়, ফলে শরীরের অধিকাংশ রক্ত মাংসের ভেতরেই আটকে যায়। কসাইরা এই কাজটি করে মূলত ওজনে বাড়তি সুবিধা পেতে।

একটি সুস্থ গরুর শরীরের ওজনের সাধারণত ৮% পর্যন্ত রক্ত থাকে। অর্থাৎ ৪০০ কেজি ওজনের একটি গরুর শরীরে প্রায় ৩২ লিটার রক্ত থাকে। সঠিকভাবে জবাই করলে এর প্রায় ৬০-৭০% রক্ত বেরিয়ে যায় (প্রায় ২৩ কেজি), বাকি ৯ কেজি কৈশিক নালীতে থাকে যা স্বাভাবিক। কিন্তু মেরুদণ্ডে খোঁচা দিয়ে দ্রুত চামড়া ছাড়ানোর কাজ শুরু করলে মাত্র ১০-১৫% রক্ত বের হয় মানে প্রায় ৩ লিটার রক্ত বের হয়। বাকি ২০ লিটার রক্ত মাংসে আটকে থাকে। এতে মাংস অতিরিক্ত লাল দেখায়, পিচ্ছিলতা থাকে, ক্রেতারা তাজা-টাটকা মাংস মনে করে। এখানেই অসাধু ব্যবসা এবং অনৈতিক মুনাফা, এখানেই ক্রেতারা মাংসের দামে দূষিত রক্ত কিনে বাসায় নিয়ে আসে।

এছাড়া, পশুর রক্তে থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও নানা টক্সিন। অতিরিক্ত রক্তযুক্ত এই মাংস যখন দোকানে দীর্ঘক্ষণ খোলা থাকে, তখন সেখানে দ্রুত ব্যাকটেরিয়া জন্মায়। এই ব্যাকটেরিয়া মাংসে থাকা হিস্টিডিন নামক প্রোটিনকে ভেঙে হিস্টামিন (Histamine) নামক এক প্রকার অ্যালার্জেন তৈরি করে। এই হিস্টামিন আবার অত্যন্ত তাপ-সহনশীল, যা রান্নার পরেও নষ্ট হয় না। আর বাজারের মাংসে থেকে যাওয়া অতিরিক্ত রক্ত ও হিস্টামিনের কারণেই আমাদের শরীরে অ্যালার্জি, চুলকানি, লাল চাকা হওয়া এবং হজমের সমস্যা দেখা দেয়।

©Ajmul Fuad নিরাপদ খাদ্য অফিসার, ফরিদপুর

05/05/2026

হাজার কোটির সাম্রাজ্যও আজ এক টুকরো সাদা কাফনের কাছে পরাজিত...

২০২০ সাল। অক্সিজেনের জন্য ঘরে ঘরে কাঁদছে মানুষ। সেই করোনাকালের এক ভয়ংকর রাতে ঢাকা বিমানবন্দরের রানওয়েতে চুপিসারে থামল একটি প্লেন। স্ট্রেচারে শুয়ে অক্সিজেন মাস্ক পরে দুই ভাই রোগীর ভান করে উঠলেন তাতে। গন্তব্য ব্যাংকক। রন আর দীপু, দুই ভাই, সিকদার গ্রুপের মালিক। নিজেদের দুই কর্মকর্তাকে হত্যাচেষ্টার মামলা তখন তাদের ঘাড়ে।

পুলিশ জানত। সরকারও জানত। তবু কেউ থামাতে আসেনি।

সেই রন হক সিকদার আজ মারা গেলেন দুবাইয়ের হাসপাতালে। ৬৮১ কোটির ব্যক্তিগত ঋণ, একটি পয়সাও ব্যাংকে ফেরেনি। সিকদার গ্রুপেরই মোট খেলাপি ৬ হাজার ৩৮০ কোটি। ন্যাশনাল ব্যাংক আগেই তছনছ। এই ছিল রেখে যাওয়া উত্তরাধিকার।

সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, লন্ডন, আমেরিকায় ছড়িয়ে থাকা হাজার কোটির ব্যালেন্স কোনো কাজে আসছে না। আজ তিনি মাটির নিচে যাচ্ছেন শুধু হাজার টাকার কাফন পরে।

লুটের টাকা পরকালে কাজে আসে না। এই সত্যটা জানতেও কি মানুষকে মরতে হয়?

04/05/2026

বিশিষ্ট ব্যবসায়ী জয়নুল হক সিকদারের পুত্র রন হক সিকদার দুবাইতে মৃত্যু বরণ করেছেন।

Photos from আমার শরীয়তপুর আমার অহংকার's post 02/05/2026

এই আধুনিক যুগে এসেও আমরা একেকজন অট্টালিকায় বাস করি কিন্তু এই পরিবারের কথাটা চিন্তা করে দেখুন তো প্রচন্ড রকমের বৃষ্টি হলে তাদের কি হাল হয় 😕 প্রতিবন্ধী ছেলে স্বামী-স্ত্রী দুজনই মানুষের বাসায় কাজ করে সংসার চালাতে হিমশিম খাচ্ছে । কথায় আছে একের বোঝা দশের লাঠি সকলের সামান্য সহযোগিতায় হলেও ঘর নির্মাণ সম্ভব ।

স্থান: জেড এইচ সিকদার ইউনিভার্সিটির সামনে মধুপুর, কার্তিকপুর, ভেদরগঞ্জ, শরীয়তপুর ।

©

02/05/2026

শুভ সকাল ❤️
কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন?

20/03/2026

ঈদ মোবারক
تَقَبَّلَ اللّهُ مِنَّا وَ مِنْكُمْ
“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম”
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতরের প্রতিটি মুহূর্ত আপনার জীবনে বয়ে আনুক সুখ ও শান্তি ।

18/03/2026

ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের
ধনই গ্রামে সাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রমজান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

17/03/2026

বাইকের স্পিডোমিটারে কাঁটা যখন ৮০… ৯০… ১০০ ছুঁয়ে ফেলে,
মাথার ভেতর তখন আর কিছু কাজ করে না। বন্ধুদের সামনে নিজেকে হিরো মনে হয়, বাতাসের শব্দে মনে হয়—এই বুঝি জীবন জয় করে ফেললাম। কিন্তু ওই কয়েক সেকেন্ডের উত্তেজনাই কখনো কখনো পুরো জীবনটা থামিয়ে দেয়।

একটু বালি। হঠাৎ সামনে চলে আসা একটা রিকশা। চোখের পলকে নিয়ন্ত্রণ হারায় বাইক। বাইক একদিকে, মানুষটা আরেকদিকে— বাইক দুর্ঘটনায় সবচেয়ে বেশি যে জিনিসটা ভাঙে, তা হলো পা।

চিকিৎসার ভাষায় একে বলা হয় High Energy Trauma। নিচের ছবিটার কথা ভাবুন। এটা কোনো সাধারণ ভাঙা না। টিবিয়া আর ফিবুলা হাড় কয়েক টুকরো হয়ে গেছে— হাড় ভেঙে চামড়া ছিঁড়ে বাইরে বেরিয়ে এসেছে। এটাই Open, Comminuted fracture।

এই মানুষটা হয়তো মাসের পর মাস হাসপাতালের বিছানায় শুয়ে থাকবে।
পায়ে ঢুকবে রড, প্লেট। কখনো বাইরের দিক থেকে লোহার ফ্রেম লাগানো হবে—External Fixator।

এরপরও কেউ বুক ফুলিয়ে বলতে পারে না, “সে আবার আগের মতো হাঁটতে পারবে।” আর কিছু ক্ষেত্রে? ইনফেকশন। পচন। শেষ পর্যন্ত পা কেটে ফেলার সিদ্ধান্ত।

একটা মুহূর্তের গতি, আর সারা জীবনের লাঠি, ক্রাচ, কিংবা হুইলচেয়ার।
এই গল্পটা শুধু “ওর” না। এটা আপনার হতে পারে, আপনার ভাইয়ের হতে পারে, আপনার সন্তানেরও।

তাই তরুণদের জন্য কয়েকটা সোজা কথা—
১. রাস্তা কোনো রেসিং ট্র্যাক না। হিরোগিরি দেখানোর জায়গাও না।

২. হেলমেট শুধু মাথার জন্য না, দায়িত্বের প্রতীক। পায়ে ভালো জুতো পরুন। স্যান্ডেল পরে বাইক মানেই বিপদ ডেকে আনা।

৩. গতি কমান। কয়েক মিনিটের রোমাঞ্চ যেন আপনার পরিবারের সারা জীবনের কান্না না হয়ে দাঁড়ায়। যৌবনের জৌলুস যেন ক্রাচের খটখট শব্দে হারিয়ে না যায়। বাইকে উঠুন, কিন্তু সুস্থ হয়ে ঘরে ফেরার ইচ্ছে নিয়েই উঠুন।

15/03/2026

শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক..
বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালু.
অভিনন্দন ও শুভকামনা রইল...

08/03/2026

শরীয়তপুরের ডামুড্যায় ভ্যান থেকে পরে ২ মাসের শিশু বাচ্চার মৃত্যু

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Shariatpur
Dhaka
8000