20/05/2026
এই বিচারহীনতা আর কতদিন? ঢাকায় শিশু রামিসার নির্মম মৃত্যু পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। একজন শিশুর প্রতি এমন নিষ্ঠুরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
আমরা রামিসা হত্যার বিচার চাই। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হোক, যেন আর কোনো শিশুকে এমন ভয়াবহতার শিকার হতে না হয়।
রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা।
20/05/2026
আজ চুকনগর গণহত্যা দিবস।
১৯৭১ সালের এই দিনে খুলনার চুকনগরে সংঘটিত হয়েছিল মুক্তিযুদ্ধের অন্যতম ভয়াবহ গণহত্যা। মাত্র কয়েক ঘণ্টায় নির্বিচারে হত্যা করা হয় হাজারো নিরীহ মানুষকে। ইতিহাসের সেই রক্তাক্ত দিন আজও বয়ে বেড়ায় বেদনা, শোক ও প্রতিরোধের স্মৃতি।
চুকনগরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
20/05/2026
মাইনর অবজেক্টিফিকেশন ও রেইপ থ্রেট বাকস্বাধীনতা নয়, শাস্তিযোগ্য অপরাধ! এই সাইবার অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন কবে ব্যবস্থা নেবে? তথ্য মন্ত্রণালয় আর কতদিন নির্বিকার থাকবে?
18/05/2026
ত্বকী সমাবেশে এনপিএ-এর সংহতি। যোগ দিন ২২ মে ৩.৩০ এ সংসদের সামনে।
16/05/2026
ফারাক্কা লংমার্চ, ১৬ মে, ১৯৭৬
13/05/2026
হামে চার শতাধিক শিশু মৃত্যুর দায় কার?
13/05/2026
এতগুলো শিশুর মৃত্যু। হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অসংখ্য শিশু। চিকিৎসার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন অনেক পিতা-মাতা। এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন উঠছে— এই সংকট মোকাবিলায় সরকার কী পদক্ষেপ নিয়েছে? আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করা, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং সংক্রমণ ঠেকাতে কার্যকর উদ্যোগ কতটা নেওয়া হয়েছে, তা নিয়েও বাড়ছে উদ্বেগ।
08/05/2026
দেশে থ্যালাসেমিয়া ব্যবস্থাপনায় রক্ত পরিসঞ্চালনও একটি বড় চ্যালেঞ্জ। দেশে রক্ত সঞ্চালনব্যবস্থা অনতিবিলম্বে উন্নত করতে হবে। উন্নত দেশগুলোতে ৯০ থেকে ১০০ শতাংশ রক্তদান স্বেচ্ছায় করা হয়। যেটা বাংলাদেশে মাত্র ২৫ থেকে ৩০ শতাংশ।
08/05/2026
আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫তম জন্মজয়ন্তীতে এনপিএ'র পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।
06/05/2026
"আমরা এমন একটি দল হতে চাই না, যেখানে সবাইকে যোগ দিতেই হবে, বিষয়টি এমন নয়। আমরা এমন কোনো প্ল্যাটফর্মও হতে চাই না, যেখানে কেউ সেক্যুলার, লিবারেল বা বামপন্থী রাজনীতি করতে চাইলে তাকে আমাদের সঙ্গে যুক্ত হতেই হবে।
আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের মানুষের বিভিন্ন সংগ্রামকে এক সুতোয় গেঁথে দেওয়া। কারণ আমরা দেখেছি, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরও দেশে উগ্রপন্থা, ডানপন্থী ও ফ্যাসিবাদী প্রবণতার উত্থান ঘটেছে। তবে একইসঙ্গে এই প্রবণতার বিরুদ্ধে প্রতিরোধও গড়ে উঠেছে।
আমরা সেই ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিরোধগুলোর মধ্যে সংযোগ তৈরি করতে চাই। মানুষের সংগ্রামগুলোকে একত্র করতে চাই। এবং এমন একটি বোধগম্য, বাস্তবসম্মত ও সমাধানমুখী ধারণা তুলে ধরতে চাই যাতে মানুষ একটি ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে, এবং আমাদের সঙ্গে সংযুক্ত বোধ করতে পারে, এমনকি তারা সরাসরি আমাদের প্ল্যাটফর্মের অংশ না হলেও।"
This is a translation of a portion of an interview published in Jamhoor, a left-leaning online media platform focusing on South Asia and its diasporas. The interview features Readus Jawad and Oliur Sun, central committee members of the Network for People’s Action (NPA). Read the full article in English in the comments section.
05/05/2026
শুভ জন্মদিন কার্ল মার্কস।