02/10/2018
গ্রন্থ বিলাস
রক্ত মাংসে মানুষ নয়, শুদ্ধ জ্ঞানে মানু
"গ্রন্থ বিলাস" তিনটি যুবকের এক সময় ছিল সপ্ন, আজ তা বাস্তবিয়ত, বহু প্রতিক্ষিত প্রানের "গ্রন্থ বিলাস" উদ্ভোদন হয়ে গেলো, পথ চলা শুরু করলো ০১ জানুয়ারি ২০১৬ ইং তে। সাধারণ আট দশটা লাইব্রেরীর মত "গ্রন্থ বিলাস " নয়। তবে হ্যা, অন্যান্য লাইব্রেরী গুলোতে যেসব সুবিধা গুলো আছে, সেগুলা ত আছেই, তার বাইরে আরো অনেক সুবিধা এবং আয়োজন থাকে। প্রথমত, বিনা ফি তে গানের স্পেশাল ক্লাস নেয়া হয় এবং গানের আত্মাধিক বিষ
02/10/2018
14/04/2017
শুভ নববর্ষ।নতুন বছর সকলের জন্য হোক মঙ্গলময়।
গ্রন্থ বিলাসের সকল পাঠক,শুভাকাঙ্ক্ষী সহ সকল মনের মানুষ প্রাণের মানুষদের প্রতি রইল নতুন বছরের শুভেচ্ছা।
পহেলা বৈশাখে গ্রন্থ বিলাস আয়োজন করেছে সকাল ৯-১২ বাঙ্গালীদের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন।
সন্ধ্যার পর গ্রন্থ বিলাস প্রযোজিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচিত্র চাপ প্রদর্শনী।
স্থান:বাক্তার চর বালুর মাঠ,কোন্ডা, দক্ষিণ কেরানীগঞ্জ,ঢাকা।
অমর একুশে বই মেলায় আসছে গ্রন্থ বিলাসের মাসিক পত্রিকার প্রথম সংখ্যা,প্রিয় গ্রন্থ বিলাসের সদস্যদের আজ আনন্দের দিন,কার মুখাপেক্ষী না হয়ে প্রকাশিত হচ্ছে আমাদের সাহিত্য পত্রিকা।সততার জয় সব সময় হয়।আমরা বিজ্ঞাপন চাই না, আপনাদের ভালোবাসা চাই।সকলের প্রতি একটি দাবি সবাই এক কপি করে আমাদের সাহিত্য পত্রিকাটি ক্রয় কিরে পড়বেন।অন্যকে ক্রয় করে পড়তে বলবেন।
13/01/2017
গ্রন্থ বিলাস স্বপ্ন দেখে নতুন এক সমাজের,যে সমাজে আলোচনা হবে, হবে সমালোচনা তবে সবই হবে যুক্তিতে।
গ্রন্থ বিলাসের পাশে থাকার জন্য গ্রন্থ বিলাস গণগ্রন্থাগার পরিবারের পক্ষ হতে অশেষ ধন্যবাদ মাননীয় বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব,নসরুল হামিদ বিপু,এম,পি মহোদয়কে।
অসাম্প্রদায়িক আলোকিত যে কেরানীগঞ্জের স্বপ্ন দেখে কেরানীগঞ্জের জনগন, সেই স্বপ্ন বাস্তবে রুপ দানকারী আমাদের ঢাকা-৩ এর জনগনের প্রতিনিধি প্রিয় নসরুল হামিদ বিপু।
প্রিয় মন্ত্রী মহোদয়,মহান সৃষ্টিকর্তা আপনার সহায় হোক,দীর্ঘজীবী হউন।
07/01/2017
গ্রন্থ বিলাস পাঠাগার কর্তৃক আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়।
02/01/2017
কেরানীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কেরানীগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বাক্তার চর গ্রামে গ্রন্থ বিলাস গণ গ্রন্থাগারের আয়োজনে ও উপজেলার বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে 'আসুন রক্তের বন্ধনে গড়ি,নতুন কেরানীগঞ্জ 'স্লোগান কে ধারন করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম উদ্বোধন করা হয়।
02/01/2017
কেরানীগঞ্জে বিনা মূল্যে রক্তের গ্রুপ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোণ্ডা ইউনিয়নের বাক্তারচর গ্রামে গ্রন্থ বিলাস গণগ্রন্থাগারের আয়োজনে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। গতকাল রোববার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জের বাক্তারচর, ইস্টার্নবাজার ও মোল্লারহাট এলাকায় দুই শতাধিক নারী-পুরুষ বিনা মূল্যে...
01/01/2017
২য় বর্ষে গ্রন্থ বিলাস...
আজ গ্রন্থ বিলাসের
১ম বর্ষ পূর্তি উপলক্ষে "রক্তের গ্রুপ পরীক্ষা" কার্যক্রম পালিত হয়েছে...
কেরানীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় :: BanglaNews24.com mobile
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোণ্ডা ইউনিয়নের বাক্তার চর গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হচ্ছে। গ্রন্থ বিলাস গণগ্রন্থাগারের আয়োজনে ও উপজেলার বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে এ রক্তের গ্রুপ পরীক্ষা করা হচ্ছে।
:: BanglaNews24.com mobile
31/12/2016
আগামী ১লা জানুয়ারি "গ্রন্থ বিলাস" গণ গ্রন্থাগার ২য় বর্ষে পদার্পণ করছে।
গ্রন্থ বিলাসের ১ম বর্ষ পূর্তি উপলক্ষে আমরা আয়োজন করছি "বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা" কার্যক্রম।
উক্ত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি।
27/12/2016
জ্ঞানের আলো ছড়াচ্ছে ‘গ্রন্থ বিলাস’ গণ গ্রন্থাগার
---
কেরানীগঞ্জ, ঢাকা: ঢাকার
কেরানীগঞ্জ উপজেলায় গ্রন্থ বিলাস গণ গ্রন্থাগার জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। 'রক্ত মাংসে মানুষ নয় শুদ্ধ জ্ঞানে মানুষ হই' এই প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলার কোন্ডা
ইউনিয়নের বাক্তার চর গ্রামে এক দল স্বপ্নবাজ তরুণের হাতে ২০১৬ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় গ্রন্থ বিলাস নামে একটি গণ গ্রন্থাগার।
গ্রন্থাগারের মূল উদ্যোক্তা প্রকৌশলী রাশেদ আলম বলেন,এই গ্রন্থাগারের মাধ্যমে বিপথগামী তরুণদের মাঝে
শিক্ষার আলো ছড়িয়ে তাদের নৈতিক অবক্ষয় ঠেকানো যায়।
গ্রন্থাগারে গিয়ে দেখা যায়,
বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও সাধারণ মানুষ বই পড়ছে।
অনেকেই পড়ছেন পত্রিকা।
গ্রন্থাগারের দুটি সেলফে থরে
থরে সাজানো রয়েছে দেশি-
বিদেশি লেখকের বিভিন্ন বই।
জানা যায়, গ্রন্থাগারে
নিবন্ধিত সদস্য আছে ৯৫ জন।
নিবন্ধিত সদস্যরা নিয়মিত
বাসায় বই নিয়ে পড়েন। এছাড়া
নিবন্ধিত সদস্য ছাড়াও প্রতিদিন
গড়ে ৩০ জনের ওপরে পাঠক
গ্রন্থাগারে বই ও পত্রিকা পড়তে
আসেন।
পাঠাগারের সদস্য সাবেক
শিক্ষিকা সালমা বেগম
বাংলানিউজকে বলেন, এই
পাঠাগারটি স্থাপন হওয়ায়
আমার বেশ উপকার হইছে। এখানে
অনেক দামি বই আছে, যা আমার
পক্ষে কিনে পড়া সম্ভব ছিলো
না।
নতুন বাক্তার চর স্কুল অ্যান্ড
কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী
আইরিন, সুমাইয়া, তাবাসসুম,
মিম জানায়, গ্রন্থাগারে আরও
বেশি কিশোর গল্পের বই
প্রয়োজন। এই গ্রন্থাগারটি হওয়ার
কারণে আমরা পাঠ্য বইয়ের
পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য
বিভিন্ন বিষয়ভিত্তিক বই পড়তে
পারি।
গ্রন্থাগারের উদ্যোক্তা
প্রকৌশলী রাশেদ আলম
বাংলানিউজকে বলেন, পাঠক
চাহিদার যোগান দেওয়াই হচ্ছে
গ্রন্থাগারের প্রধান কাজ। তাই
পাঠকের চাহিদা মতো বই
যোগাড় করতে চেষ্টা করি।
গ্রন্থাগার থেকে প্রকাশের
অপেক্ষায় রয়েছে একটি মাসিক
সাহিত্য পত্রিকা। যার নাম হবে
'মাসিক বিলাসী'।
গ্রন্থাগারে বর্তমানে বইয়ের
সংখ্যা প্রায় ৫ শতাধিক। এখানে
রয়েছে বাংলা ভাষা, ইতিহাস,
নগর উন্নয়ন, পদার্থ বিজ্ঞান,
গণিত, রসায়ন, জীব বিজ্ঞান,
কম্পিউটার বিজ্ঞান, জ্যোর্তি
বিজ্ঞান, বৈজ্ঞানিক
কল্পকাহিনী ও কিশোর গল্প
ইত্যাদি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী
কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ
ফখরুজ্জামান বাংলানিউজিকে
বলেন, স্বপ্নবাজ তরুণরা স্বপ্ন
দেখে এই গ্রন্থাগারটি একদিন
একটি রিসার্চ সেন্টার হবে।
যেখানে একজন শিশু থেকে বৃদ্ধ
সবার চাহিদা অনুযায়ী বইয়ের
যোগান থাকবে এই গ্রন্থাগারে।
কেরানীগঞ্জের বিভিন্ন
গ্রন্থাগারে সহযোগিতা করা
হবে। এজন্য প্রতিটি গ্রন্থাগারের
পক্ষ থেকে আবেদন করতে বলা
হয়েছে।
http://m.banglanews24.com/national/news/bd/543325.details #.WGJq96_B06Q.facebook
জ্ঞানের আলো ছড়াচ্ছে ‘গ্রন্থ বিলাস’ গণ গ্রন্থাগার :: BanglaNews24.com mobile ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গ্রন্থ বিলাস গণ গ্রন্থাগার জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। 'রক্ত মাংসে মানুষ নয় শুদ্ধ জ্ঞানে মানুষ হই' এই প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলার কোন্ডা ইউনিয়নের বাক্তার চর গ্রামে এক দল স্বপ্নবাজ তরুণের হাতে ২০১৬ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় গ্রন্থ বিলাস নামে একটি গণ গ্রন্থাগার। :: Bangla...
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Baktar Char, Konda, South Keraniganj
Dhaka
1310
Opening Hours
| Monday | 17:00 - 21:30 |
| Tuesday | 17:00 - 21:30 |
| Wednesday | 17:00 - 21:30 |
| Thursday | 17:00 - 21:30 |
| Friday | 17:00 - 21:30 |
| Saturday | 17:00 - 21:30 |
| Sunday | 17:00 - 21:30 |
