CID Anti-Trafficking Monitoring Cell

CID Anti-Trafficking Monitoring Cell

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CID Anti-Trafficking Monitoring Cell, Law enforcement agency, CID Headquarters, Malibag, Dhaka.

এই পেজটি সিআইডি-এর মানব পাচার প্রতিরোধ কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য/অভিযোগ গ্রহণের জন্য পরিচালিত। সন্দেহজনক মানব পাচার, দালালচক্র, প্রতারণামূলক বিদেশগমন, শ্রম/যৌন শোষণসহ যেকোনো ঝুঁকিপূর্ণ ঘটনার তথ্য দিন। তথ্যদাতার গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্ব পাবে। THB Monitoring Cell, CID, Bangladesh Police works to combat trafficking in human beings (THB) by supporting quality investigations and case docum

16/03/2026

স্বপ্নের চাকরি নাকি দাসত্বের ফাঁদ? আমার ভুল থেকে শিখুন।

বিদেশে ভালো চাকরির সুযোগ এসেছে শুনে প্রথমে খুব খুশি হয়েছিলাম। পরিচিত একজনের মাধ্যমে এক দাললের সঙ্গে যোগাযোগ হলো। সে বলল, "সব কাগজপত্র আমরা করে দেব, শুধু দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।" আমি লোভে পড়ে বেশি যাচাই না করেই বিশ্বাস করে ফেললাম।

আমার সবচেয়ে বড় ভুল ছিল, আমি চাকরির সত্যতা যাচাই করিনি। কোম্পানির নাম, ঠিকানা, নিয়োগপত্র বা ভিসার ধরন কিছুই ঠিকভাবে দেখিনি। পরিবারের সবার সঙ্গে খোলাখুলি আলোচনা করিনি। দালালের কথায় আমার আসল পাসপোর্ট ও প্রয়োজনীয় সব কাগজ তার হাতে তুলে দিয়েছিলাম। তখন মনে হয়েছিল, এটাই নিয়ম। এখন বুঝি, সেটাই ছিল ফাঁদের শুরু।

যাত্রার পর একসময় বুঝতে পারলাম, আমাকে যে কাজের কথা বলা হয়েছিল, বাস্তবে তা নেই। মোবাইল ব্যবহার সীমিত করা হলো, বাইরে যোগাযোগ বন্ধ হয়ে গেল, আর শুরু হলো ভয়ংকর নির্যাতন ও ভয় দেখানো। তখন আমি উপলব্ধি করলাম, স্বপ্নের চাকরি নয়, আমি ভয়ংকর মানব পাচারের ফাঁদে পা দিয়েছি।

আজ আমি আপনাদের অনুরোধ করছি—আমার ভুলগুলো যেন আর কেউ না করে। মনে রাখবেন:

🚫 লোভনীয় বেতনের কথা শুনেই বিশ্বাস করবেন না।
🚫 কোনো দালাল বা অপরিচিত ব্যক্তির হাতে পাসপোর্ট, এনআইডি, টিকিট বা ব্যক্তিগত কাগজ দেবেন না।
🚫 পরিবারকে না জানিয়ে, গোপনে, তাড়াহুড়ো করে কোথাও যাবেন না।
⚠️ কেউ যদি বলে "এখনই সিদ্ধান্ত নিন" বা "কাউকে বলবেন না", তবে বুঝে নিন সেখানে বিপদের সম্ভাবনা আছে।

বিদেশে যাওয়ার আগে অবশ্যই নিজে যাচাই করুন:
✅ চাকরিদাতা প্রতিষ্ঠান ও তার সঠিক ঠিকানা
✅ ভিসার ধরন ও কাজের চুক্তিপত্র
✅ নিয়োগকারীর সঠিক নাম ও যোগাযোগ নম্বর

আমি বেঁচে ফিরেছি, কিন্তু সবাই সেই সুযোগ পায় না। সচেতন থাকুন। সন্দেহজনক প্রস্তাব, ভুয়া চাকরি, বিয়ের প্রলোভন, মডেলিং বা সহজে বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি — এসবের আড়ালে মানব পাচারের চক্র লুকিয়ে থাকতে পারে।

নিজে সচেতন হোন, পরিবার ও অন্যকেও সতর্ক করুন।

মানব পাচারের ফাঁদ চিনুন, প্রতিরোধ করুন।

#মানব_পাচার_প্রতিরোধ #সচেতনতা

21/02/2026

আপনি বা আপনার পরিচিত কেউ কি বিদেশে যাওয়ার নামে প্রতারণার শিকার হয়েছেন? ভুয়া ভিসা, নকল বিএমইটি (BMET) কার্ড বা দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন? মানব পাচার, দালালচক্র, প্রতারণামূলক বিদেশগমন বা শোষণের আশঙ্কা থাকলে—এখনই তথ্য দিন।
সিআইডি, বাংলাদেশ পুলিশ এর ট্রাফিকিং ইন হিউম্যান বিয়িং (THB) মনিটরিং সেল জনসচেতনতা ও তথ্য/অভিযোগ গ্রহণের জন্য এই উদ্যোগ পরিচালনা করছে।

⚠️ অনুগ্রহ করে কমেন্টে NID/পাসপোর্ট নম্বর, ঠিকানা, ছবি বা অন্য কোনো সংবেদনশীল তথ্য লিখবেন না। নিরাপত্তার জন্য শুধু ফর্ম/ইনবক্স ব্যবহার করুন।
✅ সন্দেহজনক ব্যক্তি/দল, ভিকটিমের ঝুঁকি, জাল কাগজপত্র, অনলাইন প্রলোভন, নিখোঁজ বা আটকের তথ্য থাকলে নিচের ফর্মটি পূরণ করুন।

🚨 প্রতারণা এড়াতে, কাউকে টাকা দেয়ার পূর্বে আমাদের সাথে কথা বলুন।

📝 এই ফর্মে আপনি যা জানাতে পারবেন:
১. ভিকটিম বা ভুক্তভোগীর বিস্তারিত তথ্য।
২. অভিযুক্ত দালাল বা রিক্রুটিং এজেন্সির নাম ও ঠিকানা।
৩. ভুয়া পাসপোর্ট, ভিসা বা নথিপত্রের ছবি/তথ্য।
৪. ঘটনার বিস্তারিত বিবরণ ও শোষণের ধরণ।


অভিযোগ/তথ্য দেওয়ার ফর্ম লিংক:

docs.google.com

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


CID Headquarters, Malibag
Dhaka