25/03/2026
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! ✨
২৬শে মার্চ আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। এই বিশেষ দিনে বিনম্র শ্রদ্ধা জানাই সকল বীর শহীদদের।
নেশ ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে দেশের প্রতিটি নাগরিককে স্বাবলম্বী করতে এবং একটি সুন্দর সমাজ গড়তে। চলুন, আমরা সবাই মিলে মানুষের পাশে দাঁড়াই এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাই।
Empowering Independence, Building the Nation.
— নেশ ফাউন্ডেশন (Nesh Foundation)
📞 যোগাযোগ: +8801901401742
OurNation
20/03/2026
শান্তি, মৈত্রী আর ভালোবাসার ঈদ মোবারক! 🌙✨
ঈদের প্রকৃত আনন্দ কেবল নিজের জন্য নয়, বরং এই খুশি সবার মাঝে বিলিয়ে দেওয়ার মাঝেই লুকিয়ে আছে। ছবির এই সুন্দর দৃশ্যের মতোই—একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হলো আমাদের এই উৎসবের সার্থকতা।
নেশ ফাউন্ডেশন (𝐍𝐞𝐬𝐡 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧)-এর পক্ষ থেকে আপনাদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আমাদের বিশ্বাস—ঈদের এই পবিত্র দিনে ভালোবাসা, সহমর্মিতা আর মানবতার আলো ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
আসুন, আমরা আমাদের চারপাশের সুবিধাবঞ্চিত মানুষদের কথা ভুলে না যাই। ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে উঠুক আমাদের প্রত্যেকের ঈদ। ❤️
17/03/2026
Ramadan is the month of giving and compassion. 🌙
Together we are sharing Iftar essentials with families in need, spreading hope and kindness.
“The best charity is given in Ramadan.”
📞 +8801901401742
📍NESH Foundation
15/03/2026
রমiজান মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির ২৫তম দিন সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। 🌙✨
এই উদ্যোগের মাধ্যমে আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতারের সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
মানবতার সেবাই আমাদের ছোট্ট প্রচেষ্টা।
আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থন আমাদের এই কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা দেয়। 🤲
📅 Date: 15 March 2026
📍Organized by NESH Foundation
10/03/2026
পবিত্র মাহে রমজান উপলক্ষে নেশ ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ! 🌙
অসহায় ও সুবিধাবঞ্চিত রোজাদার পরিবারগুলোর ইফতারের কষ্ট দূর করতে নেশ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী।
মানুষের সহযোগিতায় এগিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। রোজার এই মাসে এবং রমজানের পবিত্রতায় আসুন সবাই মিলে একটু ত্যাগের মহিমায় গরিব-দুঃখীদের পাশে দাঁড়াই।
আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। ❤️
আয়োজনে: নেশ ফাউন্ডেশন (𝐍𝐄𝐒𝐇 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧)
21/02/2026
শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি সকল ভাষা শহীদদের,
যাদের ত্যাগের বিনিময়ে পেয়েছি আমাদের প্রিয় বাংলা ভাষা।
18/01/2026
সফলভাবে সম্পন্ন হলো নেশ ফাউন্ডেশনের "ফ্রি মেডিকেল ক্যাম্প"! ❤️🩺
মানবতার সেবায় এক ধাপ এগিয়ে, গত ১৩ই ডিসেম্বর নেশ ফাউন্ডেশন (Nesh Foundation)-এর উদ্যোগে সন্দ্বীপের রহমতপুরে অনুষ্ঠিত হয়ে গেল একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে বিনামূল্যে নিম্নলিখিত চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে: ✅ মেডিসিন ✅ শ্বাসকষ্ট ও হাঁপানি ✅ বাত ব্যথা ✅ শিশুর পুষ্টিহীনতা ✅ ডায়াবেটিস ও শারীরিক দুর্বলতা ✅ চর্ম ও যৌন রোগ
এই মহৎ উদ্যোগে সরাসরি চিকিৎসা প্রদান করেছেন: 👨⚕️ ডাঃ শাহেদুর রহমান 👩⚕️ ডাঃ খাদিজা আক্তার (প্রেমা)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব ফয়সাল আলম। তাঁর দিকনির্দেশনায় এবং ফাউন্ডেশনের সকল মেম্বারদের অক্লান্ত পরিশ্রমে এই ক্যাম্পটি সফল হয়েছে।
আমরা কৃতজ্ঞতা জানাই হাজী আবু বকর সিদ্দিক সাহেবের পরিবারের প্রতি, যাঁদের বাড়িতে (তালতলী, রহমতপুর, সন্দ্বীপ) এই ক্যাম্পটি সফলভাবে আয়োজিত হয়েছে।
নিচে আমাদের মেডিকেল ক্যাম্পের কিছু স্থিরচিত্র তুলে ধরা হলো। আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের আগামীর পথচলার পাথেয়।
— নেশ ফাউন্ডেশন (𝐍𝐞𝐬𝐡 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧)
17/01/2026
NESH Foundation পরিবারে যুক্ত হওয়া সকল নতুন ভলেন্টিয়ার সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন। দরিদ্র ও অসহায় মানুষের সেবায় আপনাদের এই অঙ্গীকার আমাদের অনুপ্রেরণা দেয়।
ছবিতে আমাদের নিবেদিতপ্রাণ ভলেন্টিয়ার সদস্যবৃন্দ, যারা সম্প্রতি NESH Foundation-এর দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবা কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের নিয়ে আমাদের পথচলা দীর্ঘ হোক।
— Nesh Foundation
31/12/2025
নতুন বছরের শুভেচ্ছা! 🎆✨
পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছর নিয়ে আসুক অনাবিল আনন্দ ও সমৃদ্ধি। NESH Foundation-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক—আরও বেশি মানুষের পাশে দাঁড়ানো এবং সবার মুখে হাসি ফোটানো। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের পথচলার শক্তি।
সবাইকে শুভ নববর্ষ ২০২৬! ❤️
— 𝐍𝐞𝐬𝐡 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 পরিবার
15/12/2025
NESH Foundation-এর পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা! ❤
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল বীর শহীদদের, যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ।
NESH Foundation দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে সেই বিজয়ের চেতনাকে ধারণ করে চলেছে। আসুন, সকলে মিলে দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য কাজ করি, আর গড়ে তুলি স্বপ্নের সোনার বাংলা।
শুভেচ্ছান্তে,
NESH Foundation পরিবার ❤
12/12/2025
📢 ফ্রি মেডিকেল ক্যাম্প – নেশ ফাউন্ডেশন 🎗️
অসহায় ও দরিদ্র মানুষের জন্য নেশ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক দিনের সম্পূর্ণ ফ্রি মেডিকেল ক্যাম্প।
🩺 সেবা পাওয়া যাবে:
✅মেডিসিন
✅শ্বাসকষ্ট ও হাঁপানি
✅বাত ব্যথা
✅শিশুর পুষ্টিহীনতা
✅ডায়াবেটিস
✅শারীরিক দুর্বলতা
✅চর্ম ও যৌন রোগ
👨⚕️ চিকিৎসা প্রদান করবেন:
👨⚕️ডাঃ শাহেদুর রহমান –
এমবিবিএস, এমসিজিপি
সিসিডি (ডায়াবেটোলজি) বারডেম (কোর্স)
ক্লিনিক্যাল ট্রেনিং (জি.জি.এস.এম.এইচ) (ইন্ডিয়া)
মেডিকেল অফিসার-
মিডপয়েন্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড
বিএমডিসি রেজি. নং: এ–১৪১৮০
👩⚕️ডাঃ খাদিজা আক্তার (প্রেমা) –
এমবিবিএস, সিএমইউ (আল্ট্রা), এমসিজিপি
সিসিডি (ডায়াবেটোলজি) বারডেম (কোর্স)
ক্লিনিক্যাল ট্রেনিং (জি.জি.এস.এম.এইচ) (ইন্ডিয়া)
মেডিকেল অফিসার-
মিডপয়েন্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড
প্রাক্তন মেডিকেল অফিসার
মাদার এবং চাইল্ড কেয়ার হসপিটাল
বিএমডিসি রেজি. নং: এ–১৩৭৮৭
📅 তারিখ: ১৩ ডিসেম্বর ২০২৫, (শনিবার)
⏰ সময়: সকাল ১০টা–দুপুর ২টা
📍 স্থান: হাজী আবু বক্কর সিদ্দিক সাহেবের বাড়ি, তালতলী, রহমতপুর, সন্দ্বীপ
🎗️ প্রধান অতিথি:
জনাব ফয়সাল আলম, প্রতিষ্ঠাতা – নেশ ফাউন্ডেশন
#ফ্রি_মেডিকেল_ক্যাম্প #নেশ_ফাউন্ডেশন