20/03/2026
আস্সালামুআলাইকুম,
ঈদের আনন্দ সবার মধ্যে ভাগ করার উদ্দেশ্যেই আমাদের ছোট্ট কার্যক্রম। সেমাই, দুধ ও চিনির প্যাকেটের সামান্য প্রচেষ্টা। সেই সাথে সকল ভাই ও বোনদের আন্তরিক ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য।
সবাই কে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক
ধন্যবাদান্তে,
টিম আল হক ফাউন্ডেশন।
17/02/2026
ইনশাল্লাহ, প্রথম সেহরী ও ইফতার আল হক ফাউন্ডেশনের পন্য সামগ্রীর মাধ্যমেই সম্পন্ন করা সম্ভব হবে।
09/02/2026
আসসালামু আলাইকুম সবাইকে।
আল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়াতে পারাটা সম্মানের।
রমজান মাসে রোজা রাখা আত্মার জন্য "পুনঃস্থাপন"। আমরা তাকওয়া (আল্লাহ্ -সচেতনতা) অর্জনের জন্য রোজা রাখি। সদকা প্রদান হলো সেই চেতনার ব্যবহারিক প্রয়োগ। এটি হলো এই উপলব্ধির স্পষ্টতা যে আমরা যা রাখি তা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যা দান করি তা চিরস্থায়ী।
"যারা আল্লাহর পথে তাদের ধন-সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা সাতটি শীষ উৎপন্ন করে; প্রতিটি শীষে একশ শস্য থাকে। আর আল্লাহ যাকে ইচ্ছা [তার প্রতিদান] বহুগুণে বৃদ্ধি করেন।" (সূরা আল-বাকারা, ২৬১)
আল হক ফাউন্ডেশন পারিবারিক ভাবে পূর্ণাঙ্গ ও আংশিক দুই ভাগে সহযোগিতার উদ্দেশ্যে কাজ শুরু করেছেন।
ধন্যবাদ
সদস্যবৃন্দ
আল হক ফাউন্ডেশন
04/02/2026
এই রমজান ১৪৪৭ হিজরি (২০২৬) -এ আল হক ফাউন্ডেশনের মাধ্যমে আপনার সদকা ভাগ করে নিন। আপনার সদকা একটি অভাবী পরিবারের জন্য এক মাসের ইফতার এবং সেহরি সরবরাহ করতে পারে। আসুন নিশ্চিত করি যে আজানের সময় কোনও খাবারের টেবিল খালি নেই।"
31/03/2025
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম🌙❤️🕋
এবারের রোজা ও ঈদের আয়োজনে ছিলো,
ফ্যামিলি প্যাকেট ইফতার ও নিত্য অপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ২৭ টা।
মাঝারি প্যাকেট ইফতার ও নিত্য অপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ২৭ টা।
ছোট্ট শুধু ইফতার প্যাকেট ২৫টা।
এবং ঈদের শুভেচ্ছা প্যাকেট ১০০টা।
ফেতরা প্যাকেট ৮টা।
ধন্যবাদ
সদস্যবৃন্দ
আল হক ফাউন্ডেশন।
যাত্রাবাড়ী, জুরাইন, ঢাকা।
28/02/2025
আস্সালামুআলাইকুম,
সকলকে রমজানের শুভেচ্ছা।
আলহামদুলিল্লাহ্ আল্লাহর অশেষ রহমতে আমাদের কার্যক্রম শুরু করলাম। সকলের দোয়া ও অংশগ্রহন একান্ত কাম্য।
পরিবার, ব্যক্তি, ও আর্থিক সকল বিবেচনায় কার্যক্রম তিনটি ভিন্ন্য প্যাকেট করা সম্ভব হল। ইন শা আল্লাহ, আপনাদের সকালের অংশগ্রহন ও সহযোগিতার হাত অব্যাহত থাকলে এর কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব।
ধন্যবাদ
সদস্যবৃন্দ
আল্ হক ফাউন্ডেশন।
24/02/2025
আস্সালামুআলাইকুম,
একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই আমাদের কার্যক্রম রমজান ২০২৫ শুরু করলাম। যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল।
ধন্যবাদ
সদস্যবৃন্দ
আল হক ফাউন্ডেশন।
18/02/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
প্রতি বছরের মতো এবারও আল্লাহর নামে ও আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান ২০২৫ এর কার্যক্রম শুরু করলাম… প্রতিবারের ন্যায় আপনাদের সকালের সাহায্য সহযোগিতা একান্ত কাম্য।
ধন্যবাদান্তে,
সদস্যবৃন্দ
আল হক ফাউন্ডেশন।
.khan.96 .sumon83