09/05/2025
❝তুমি কি ভেবেছিলে যে রকম রেখে গেছ ফিরে এসে সে রকম দেখবে?❞
বই- ‘অপেক্ষা’
লেখক- হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদের বাণীকে চিরস্মরণীয়
করে রাখাই আমাদের লক্ষ্য।
09/05/2025
❝তুমি কি ভেবেছিলে যে রকম রেখে গেছ ফিরে এসে সে রকম দেখবে?❞
বই- ‘অপেক্ষা’
লেখক- হুমায়ূন আহমেদ
প্রাণী হিসেবে মানুষের তুলনা নেই। তার অবচেতন মন সর্বক্ষণ কাজ করে। যথাসময়ে তাকে সজাগ করে দেয়। বিপদের আভাস দিতে চেষ্টা করে। মুশকিল হচ্ছে, তার কর্মপদ্ধতি আমাদের জানা নেই।
__হুমায়ূন আহমেদ (নিশীথিনী)
25/01/2021
পৃথিবীর অন্য কোনো ছবি এত খ্যাতি পায় নি। এত লক্ষ কোটি বার অন্য কোনো ছবির রিপ্রডাকশনও হয় নি। বলা যেতে পারে মোনালিসা হচ্ছে এই পৃথিবীর সবচে খ্যাতনামা মহিলা। অফকোর্স ছবির মহিলা। এখন বলো দেখি এই মহিলার বিশেষত্ব কী?
-চোখ।
-উঁহু, চোখ না। যদিও সবাই চোখ চোখ বলে মাতামাতি করে। তবু আমার মনে হয়। অন্য কিছু। কী তা-কি জানো?
-না।
-মোনালিসার ভুরু নেই। এই জগদ্বিখ্যাত মহিলার জগদ্বিখ্যাত চোখের ভুরু নেই। কী, ব্যাপারটা অদ্ভুত না?
___হুমায়ূন আহমেদ (নি)
16/12/2020
কালো ও অসুন্দর মেয়েদের জেদ থাকে না কখনো।
___ হুমায়ূন আহমেদ (দেবী)
15/12/2020
যারা সুন্দর তাঁরা সবসময় সুন্দর, হাসিতেও সুন্দর কান্নাতেও সুন্দর।
___হুমায়ূন আহমেদ (এপিটাফ)
13/12/2020
মেয়েদের সবচে ভালো মানায় ধবধবে সাদা শাড়িতে। আমাদের দেশের মেয়েরা সাদা শাড়ি পরে না - কারণ সাদা বিধবাদের রঙ।
___হুমায়ূন আহমেদ (বৃষ্টি বিলাস)
31/08/2020
ভালোবাসা খুবই ব্যক্তিগত ব্যাপার। ঢাক ঢোল পিটিয়ে তার প্রচার করার কোনো কারণ দেখি না।
—হুমায়ূন আহমেদ (বহুব্রীহি)
ভুল করে ভালোবেসে ফেলা যায় তবে
ভুল করে কখনও ভুলে যাওয়া যায় না
~হুমায়ূন আহমেদ
জীবনের আনন্দময় সময়ের একটি হচ্ছে, ঘুম-ঘুম ভাব নিয়ে শুয়ে থাকা।
--------হুমায়ূন আহমেদ (রূপালী দ্বীপ)
”অনিদ্রার রোগী যখন রাত জাগে তখন যেকোনো জাগ্রত মানুষকে দেখে খুশি হয়।”
—হুমায়ূন আহমেদ (মৃন্ময়ী)
23/08/2020
হাসলে মেয়েদের যত সুন্দর লাগে হাসি চেপে রাখলে তারচে দশ গুন বেশি সুন্দর লাগে।
—হুমায়ূন আহমেদ (অপেক্ষা)
ছবিঃ সংগ্রহীত
23/08/2020
স্বামী গরীব হওয়া ভাল, কারণ তারা অর্থের অভাব ভালবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে!
—হুমায়ূন আহমেদ