14/04/2026
শুভ নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা আর নতুন সূচনার আহ্বান। পুরোনো বছরের সব ক্লান্তি, ব্যর্থতা ও দুঃখ পেছনে ফেলে মানুষ নতুন বছরে এগিয়ে যেতে চায় আনন্দ, সাহস ও ভালোবাসা নিয়ে। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের এক উজ্জ্বল প্রতীক।
এই দিনটি শুধু একটি নতুন বছরের শুরু নয়, এটি বাঙালির হৃদয়ের উৎসব। নববর্ষের সকালে লাল-সাদা পোশাক, পান্তা-ইলিশ, মঙ্গল শোভাযাত্রা, গান, কবিতা আর শুভেচ্ছা বিনিময়ে চারপাশ হয়ে ওঠে উৎসবমুখর। ধনী-গরিব, ছোট-বড়, শহর-গ্রাম—সবাই এক আনন্দের বন্ধনে আবদ্ধ হয়। এই দিন আমাদের মনে করিয়ে দেয়, আমরা বাঙালি, আমাদের আছে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও গর্বের ইতিহাস।
নতুন বছর আমাদের শেখায় নতুন করে বাঁচতে, নতুন করে ভাবতে। জীবনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। তাই নববর্ষ হোক শান্তি, সৌহার্দ্য, সাফল্য ও মানবিকতার বার্তা বহনকারী। সবার জীবনে আসুক সুখ, সমৃদ্ধি আর অফুরন্ত সম্ভাবনা।
শুভ নববর্ষ।
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও সাফল্য।
20/03/2026
ঈদ মোবারক।
এই পবিত্র ঈদুল ফিতরে আপনার ও আপনার পরিবারের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। আপনাদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন।
21/02/2026
শ্রদ্ধাঞ্জলি
শ্রদ্ধাভরে স্মরণ করি ভাষা শহীদদের—
তাঁদের ত্যাগ আমাদের শিখিয়েছে মাথা নত না করতে,
নিজস্ব সংস্কৃতি ও ভাষাকে ভালোবাসতে।
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি…”
২১ ফেব্রুয়ারি আমাদের চেতনার শক্তি, আত্মমর্যাদার প্রতীক এবং স্বাধীনতার বীজ। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
শহীদ দিবসের অঙ্গীকার হোক— বাংলা ভাষার শুদ্ধ চর্চা, সঠিক ব্যবহার এবং সকল ভাষার প্রতি সম্মান। 🌺
20/02/2026
রমজান মোবারক 🤲
পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিকতার বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে আমাদের সকলের রোজা, ইবাদত ও দোয়া কবুল করুন।
মানবকল্যাণ, সাম্য ও সম্প্রীতির চেতনায় গড়ে উঠুক আরও সহানুভূতিশীল ও বৈষম্যহীন সমাজ। পরিবার, সমাজ ও দেশের জন্য বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (HDRC)-এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক রমজান মোবারক।
31/12/2025
HDRC wishes you a year bursting with new possibilities, fresh beginnings, and impactful milestones. Let’s step forward together with passion, purpose, and positivity!
📌 Happy New Year from HDRC ✨
24/12/2025
HDRC extends its sincere appreciation to the International Organization for Migration (IOM) Bangladesh for successfully arranging and facilitating the event. The program was thoughtfully planned, executed, and creating a meaningful platform for dialogue, learning, and collaboration among all participants.
The IOM - UN Migration convened a Knowledge Sharing Event on Strengthening Mechanisms for Improved Reintegration Services in Dhaka, bringing together key stakeholders to advance collective action for returnee migrant workers.
With the generous support of the Embassy of Switzerland in Bangladesh, the event gathered government institutions, development partners, civil society, and the private sector to reflect on progress achieved through the Reintegration for Migrant Workers Project, implemented in close collaboration with the আন্তর্জাতিক শ্রম সংস্থা - International Labour Organization and UN Women Bangladesh. Discussions highlighted advances in policy reform, coordination frameworks, and reintegration service delivery.
The dialogue showcased achievements, shared lessons from decentralized reintegration efforts, and marked the formal handover of revised policy frameworks and knowledge products to the Government of Bangladesh—reinforcing national ownership and long-term sustainability.
15/12/2025
লাল-সবুজের গর্ব, স্বাধীনতার বিজয়।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
11/12/2025
On behalf of HDRC, we extend our sincere appreciation to IOM Bangladesh and all other partners, contributors whose dedication and support continue to strengthen this collective efforts.
IOM - UN Migration convened partners for a dialogue to explore the nexus between youth and migration, bringing together youth changemakers from the United Nations Youth Advisory Group Bangladesh, government 🇧🇩, development partners, and other key stakeholders to amplify youth perspectives in migration governance, advocacy, and programme design, supported by the European Union in Bangladesh 🇪🇺
Participants discussed ways to leverage stronger youth engagement, building the foundations for the development of a Youth & Migration Plan for Bangladesh.
28/09/2025
শারদীয় দুর্গোৎসবের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন।
আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন।
— এইচডিআরসি পরিবারের পক্ষ থেকে