10/03/2026
মাহে রামাযান উপলক্ষে 'ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, আলোচনা ও ইফতার মাহফিল ২০২৬'
তারিখ : ২৮ রামাযান, ১৮ মার্চ
রোজ : বুধবার, সকাল ৯ টা থেকে...
স্থান : খুশদিল বানিয়াপাড়া জামে মসজিদ, জোতরামধনপুর, চিরিরবন্দর, দিনাজপুর।
সভাপতি :
মুহাম্মাদ ফজলুল হক
সভাপতি, খুশদিল বানিয়াপাড়া জামে মসজিদ
প্রধান অতিথি :
মুহাম্মাদ মীযানুর রহমান
সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, দিনাজপুর পশ্চিম সাংগঠনিক যেলা
বিশেষ অতিথি :
মুহাম্মাদ নাজমুল হক
পরিচালক, সোনামণি সংগঠন, দিনাজপুর পশ্চিম সাংগঠনিক যেলা।
মুহাম্মাদ আলতাফ হোসেন
সভাপতি, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, চিরিরবন্দর উপযেলা।
মুহাম্মাদ রাকীবুল ইসলাম
সহ-সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, চিরিরবন্দর উপযেলা।
আলোচকবৃন্দ :
মুহাম্মাদ শিয়াব চৌধুরী
প্রচার সম্পাদক, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, দিনাজপুর পশ্চিম সাংগঠনিক যেলা।
মুহাম্মাদ জিহাদ ইসলাম
অর্থ সম্পাদক, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ দিনাজপুর পশ্চিম সাংগঠনিক যেলা
মুহাম্মাদ ঈমান আলী
সহ-পরিচালক, সোনামণি সংগঠন, দিনাজপুর পশ্চিম সাংগঠনিক যেলা।
উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি কাম্য।
18/02/2026
রামাযানের চাঁদ ওঠার খবর কানে বাজতেই আমাদের হৃদয়ে ইবাদতের আগ্রহ জাগ্রত হওয়ার কথা। এখন তো আমাদের মূল চিন্তা হওয়া উচিত—কতটুকু ইবাদত করতে পারব, কতখানি কুরআন তেলাওয়াত করতে পারব, কয় ওয়াক্ত ছালাত জামা‘আতে আদায় করতে পারব, আর কতটা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারব। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমরা ব্যস্ত হয়ে পড়ি খেজুর, ছোলা-বুট আর বাজারের হিসাব-নিকাশ নিয়ে। প্রস্তুতি নিই রসনা তৃপ্তির জন্য, অথচ হৃদয়ের পরিশুদ্ধির প্রস্তুতি যেন গৌণ হয়ে যায়। মনে হয়, যেন রামাযান আমাদের কাছে ত্যাগের মাস নয়—ভোগের মাস হয়ে উঠছে।
অথচ রামাযান তো আত্মসংযমের শিক্ষা দেয়, তাকওয়া অর্জনের সুযোগ এনে দেয়, নফসকে দমন করে আল্লাহর নৈকট্য লাভের এক মহামূল্যবান সময় উপহার দেয়। আসুন, বাহ্যিক আয়োজনের চেয়ে অন্তরের প্রস্তুতিকে অগ্রাধিকার দিই। ভোগ নয়, ত্যাগ—এটাই হোক আমাদের রামাযানের মূল সুর।
মুহাম্মাদ রিযওয়ানুল হক
সাধারণ সম্পাদক,
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, চিরিরবন্দর উপযেলা
14/01/2026
সাপ্তাহিক দাওয়াতি সফর
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ চিরিরবন্দর উপযেলা
28/12/2025
✨ দায়িত্বশীল প্রশিক্ষণ · মাসিক আয়োজন ✨
📍 উপজেলা কার্যালয়, ঘুঘুরাতলী, চিরিরবন্দর, দিনাজপুর
🕌 আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
🤝 বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, চিরিরবন্দর উপজেলা শাখা
📅 ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার
⏰ সকাল ১০ টা
🎙️ প্রশিক্ষক: ইঞ্জিঃ আব্দুন নূর
📞 যোগাযোগ: ০১৭৯৭-৮৬৬২৭৪
🟢 মাসিক দায়িত্বশীল প্রশিক্ষণ
📌 ইসলাহি ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ সেশন
📌 দায়িত্বশীলদের মানোন্নয়নে প্রফেশনাল ট্রেনিং
🫡 আপনি আমন্ত্রিত!
📢 সময় মত উপস্থিত থাকার অনুরোধ রইল
🔁 শেয়ার করুন, দাওয়াত পৌঁছাতে সাহায্য করুন
#দায়িত্বশীল_প্রশিক্ষণ #আহলেহাদীছআন্দোলন #যুবসংঘ #চিরিরবন্দর #দাওয়াত #ইলম
25/12/2025
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
প্রশংসা আল্লাহর জন্য এবং দরূদ ও সালাম বর্ষিত হোক নবী করীম (ছা.) এর প্রতি।
সম্মানিত সূধীবৃন্দ,
আপনি জেনে আনন্দিত হবেন যে, মহান আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলার অশেষ কৃপায় দ্বীনি ও আদর্শিক শিক্ষার প্রসারে নিবেদিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান —
“সোনামণি ইসলামী একাডেমী”, বড় হাশিমপুর, চিরিরবন্দর, দিনাজপুর
—এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান, শিক্ষা সেমিনার ও ইসলামী আলোচনাসভা আগামীঃ
📅 ২৯ ডিসেম্বর ২০২৫ ইং, রোজ সোমবার
⏰ বিকাল ২:৩০ মিনিটে
📍 একাডেমীর নিজস্ব প্রাঙ্গণে
অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইনশা-আল্লাহ।
🎯 আমাদের লক্ষ্য
দ্বীন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নৈতিকতা-সমৃদ্ধ, আদর্শ মানবসম্পদ গঠন।
এই শুভ সূচনা লগ্নে আপনার সম্মানিত উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ মর্যাদা ও তাৎপর্যে সমৃদ্ধ করবে—এ প্রত্যয়ে আমরা আশাবাদী।
🎙️ অনুষ্ঠানের অতিথিবৃন্দ
🔹 প্রধান অতিথি:
ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আব্দুন নূর
পরিদর্শক, হাদীছ ফাউণ্ডেশন শিক্ষাবোর্ড
🔹 বিশেষ অতিথি:
মুহাম্মাদ রাজু আহমেদ
সভাপতি, ৩ নং ফতেজংপুর বিএনপি
🔹 সভাপতি:
মাওলানা মুহাম্মাদ জালালউদ্দীন
সহ-সভাপতি, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, চিরিরবন্দর উপজেলা
এছাড়াও দেশবরেণ্য আলেম-ওলামা, শিক্ষাবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন এবং মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন, যা শিক্ষা ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
🤝 দাওয়াত
আপনার ব্যস্ততার মাঝেও সময় করে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও শিক্ষা সেমিনারে উপস্থিত থেকে আমাদের কৃতার্থ করবেন—এ প্রত্যাশায় বিনীত আমন্ত্রণ রইল।
মহান আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন—আমীন।
✍️ বিনীত
মুহাম্মাদ এছানুল ইসলাম
মুহাম্মাদ মিজানুর রহমান
প্রতিষ্ঠাতা ও পরিচালক, সোনামণি ইসলামী একাডেমী
03/12/2025
📢 সংগঠন সংবাদ!
বিগত ২৯ নভেম্বর ২০২৫, শনিবার, বিকাল ৩:০০ টায় উপযেলা কার্যালয়, ঘুঘুরাতলী কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, চিরিরবন্দর -এ মাসিক দায়িত্বশীল ও কর্মী প্রশিক্ষণ কর্মশালা – নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয় ।
🎓 প্রশিক্ষণ প্রদান করেন :
ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আব্দুন নূর
কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ
এবং শিক্ষক, সীরাত কোর্স, হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড
🟦 অনুষ্ঠানে প্রায় ৩০ জন দায়ি্ত্বশীল ও কর্মী উপস্থিত ছিলেন।
আয়োজনে:
✨ আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
✨ বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, চিরিরবন্দর উপযেলা