24/10/2026
২৪/১০/২৬ ইং তারিখ
সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ও ব্যবস্থাপনায় দিনাজপুর সদর উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান তহবিল থেকে নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়েছে।
শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে ৩৭টি অসচ্ছল পরিবারের মাঝে মোট ৩ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে প্রধানমন্ত্রীর অনুদান তহবিলের এই চেক ও অর্থ তুলে দেন দিনাজপুর-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মহোদয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মহিউদ্দিন মন্ডল বকুল, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি
মোস্তফা কামাল মিলন, পরিচালক, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
মোহাম্মদ কচি, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, দিনাজপুর জেলা বিএনপি
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং এলাকা থেকে আসা অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যকালে অতিথিরা বলেন, অসহায় ও প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পুনর্বাসনে সরকার ও সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই বিশেষ আর্থিক অনুদান দরিদ্র পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে ও স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।