উপজেলা সমাজসেবা কার্যালয় বোচাগঞ্জ দিনাজপুর

উপজেলা সমাজসেবা কার্যালয় বোচাগঞ্জ দিনাজপুর

Share

রাখিব যতনে,
সেবা ও কল্যাণে
সমাজসেবা অধিদফতর,
সমাজকল্যাণ মন্ত্রণালয়।

Photos from উপজেলা সমাজসেবা কার্যালয় বোচাগঞ্জ দিনাজপুর's post 17/11/2025

#একটি_জরুরি_ঘোষণা
সরকারি সিদ্ধান্ত মোতাবেক বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পেতে নিজ এনআইডি দ্বারা নিবন্ধিত সিম নম্বর হওয়া বাধ্যতামূলক। যারা এখন পর্যন্ত অন্যের এনআইডি দ্বারা নিবন্ধিত সিম নম্বরে ভাতার টাকা পাচ্ছেন তারা নিজ নামে সিম নিবন্ধন করে ৩১ ডিসেম্বরের মধ্যেই সংশোধন করুন এবং KYC এর মাধ্যমে এমএফএস (বিকাশ/নগদ/উপায়/এমক্যাশ) নিজ নামে মালিকানাধীন করতে হবে।

11/11/2025

জরুরি ঘোষণা:
সরকারি সিদ্ধান্ত মোতাবেক বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পেতে নিজ এনআইডি দ্বারা নিবন্ধিত সিম নম্বর হওয়া বাধ্যতামূলক। যারা এখন পর্যন্ত অন্যের এনআইডি দ্বারা নিবন্ধিত সিম নম্বরে ভাতার টাকা পাচ্ছেন তারা নিজ নামে সিম নিবন্ধন করে ৩১ ডিসেম্বরের মধ্যেই সংশোধন করুন।

06/11/2025

সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম (হিজরা, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও উপবৃত্তি) প্রদানের নিমিত্ত অনলাইন আবেদনের সময় বৃদ্ধিকরণ।

06/11/2025

আজ ৬ নভেম্বর ২০২৫ বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা, প্রতিবন্ধী ও অন্যান্য ভাতার অনলাইন আবেদনের শেষ তারিখ।

উপজেলা সমাজসেবা কার্যালয় বোচাগঞ্জ দিনাজপুর এর আওতায় ভাতা প্রত্যাশী সকলকে অনলাইন আবেদন করতে অনুরোধ করা হলো।

ইতোপূর্বে ভাতা পেয়েছেন, অপেক্ষমানে আছেন ও অবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

উল্লেখ্য সমাজসেবা অধিদফতর সকল সেবা বিনামূল্যে দেওয়া হয়। কোন প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবে না।

Photos from উপজেলা সমাজসেবা কার্যালয় বোচাগঞ্জ দিনাজপুর's post 28/10/2025

প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয় বোচাগঞ্জ, দিনাজপুর এর আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের সনাক্তকরণ করেন ডা: বিজয় কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়।
সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দুলাল হোসেন।

13/10/2025

সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, হিজরা, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ের নিমিত্ত অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে।

12/10/2025

উপজেলা সমাজসেবা কার্যালয় বোচাগঞ্জ দিনাজপুর এর আওতায় বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচি, অনগ্রসর জনগোষ্ঠীর (বিশেষ ভাতা, শিক্ষা উপবৃত্তি) উপকারভোগীর লাইভ ভেরিফিকেশন ২০২৫ আগামী ১৫/১০/২০২৫ ইং তারিখ থেকে শুরু হতে যাচ্ছে।
নিন্মে তালিকা প্রদান করা হইলো।

06/10/2025

সতর্কতা অবলম্বন জরুরী।

ভাতা (বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, বেদে, হিজড়া ভাতা ও অনগ্রসর) এবং শিক্ষা উপবৃত্তি (প্রতিবন্ধী, বেদে ও অনগ্রসর) 'নগদ' হিসাবে প্রদান করা হয়, যার 'নিরাপত্তা' হলো চার সংখ্যার পিন কোড' সম্প্রতি বিভিন্ন প্রতারক চক্র সমাজসেবা অফিসের কথা বলে ফোন দিয়ে 'পিন কোড' ও ম্যাসেজে পাঠানো 'ওটিপি' নম্বর নিয়ে টাকা হ্যাকিং করছে।
"কাউকে 'পিন কোড' ও ম্যাসেজে পাঠানো 'ওটিপি' নম্বর জানাবেন না”
সমাজসেবা অফিস থেকে ফোন দিয়ে কোন 'পিন কোড' ও ম্যাসেজে পাঠানো 'ওটিপি' নম্বর চাওয়া হয়।

21/09/2025

সতর্কবার্তা :
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সারা দেশে নগদ নম্বরে যাদের টাকা যায় যেমন-বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অন্যান্য ভাতাভোগী৷ তাদের নিকট থেকে একদল প্রতারক চক্র সমাজসেবা অফিসের নাম করে আইডি, ওটিপি বা পাসওয়ার্ড চাচ্ছে৷ এর মাধ্যমে তারা ভাতা ভোগীর টাকা হাতিয়ে নিচ্ছে৷ কেউ কারো নগদ আইডি, ওটিপি না পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না৷ সমাজসেবা অফিস থেকে এ ধরনের কোন কিছুই চাওয়া হয় না৷

Photos from উপজেলা সমাজসেবা কার্যালয় বোচাগঞ্জ দিনাজপুর's post 08/09/2025

প্রাচীন কাল থেকেই মানব সমাজে ভিক্ষাবৃত্তি চলে আসছে।
ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যধি। এটি স্বীকৃত কোন পেশা নয়। বর্তমানে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণ ঘটেছে। ভিক্ষাবৃত্তির লজ্জা থেকে দেশকে মুক্ত করার সময় এসেছে।
দেশে দারিদ্র্য নিরসনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন এবং ভিক্ষাবৃত্তির মত অমর্যাদাকর পেশা থেকে মানুষকে নিবৃত করার লক্ষ্যে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজসেবা অধিদফতরের ‘‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’’ শীর্ষক কর্মসূচির অংশ উপজেলা সমাজসেবা কার্যালয় বোচাগঞ্জ দিনাজপুর এর তত্ত্বাবধানে উপজেলার তিন (৩)জন ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যাক্তি কে চারটি করে ছাগল ও নগদ অর্থ প্রদান করা হয় এবং তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের কে ১৮,০০০/-(আঠার হাজার) টাকার চেক প্রদান করেন।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মারুফ হাসান, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক উপজেলা পরিষদ, বোচাগঞ্জ, দিনাজপুর।
দোকান ঘর বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ দুলাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার , বোচাগঞ্জ, দিনাজপুর।

Photos from উপজেলা সমাজসেবা কার্যালয় বোচাগঞ্জ দিনাজপুর's post 04/09/2025

উপজেলা সমাজসেবা কার্যালয়, বোচাগঞ্জ, দিনাজপুর-এর পল্লী সমাজসেবা ঋণ কার্যক্রমের আওতায় ৫ টা দলের মধ্যে ৬,০০,০০০/-(ছয় লাখ) টাকা, পল্লী মাতৃকেন্দ্র২ টা দলের মাঝে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা ও ১ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ২০,০০০/-(বিশ হাজার) টাকা ঋণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব- মোঃ মারুফ হাসান। ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বোচাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব-মোঃ দুলাল হোসেন।

01/09/2025

২০২৫-২৬ অর্থবছরে ভাতাভোগী ও শিক্ষা উপবৃত্তির মৃত ব্যক্তির পরিবর্তে প্রতিস্থাপনের জন্য অনলাইনে ভাতা আবেদনকারীর নামের তালিকা প্রেরণ প্রসঙ্গে।

Want your business to be the top-listed Government Service in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Dinajpur
5216

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00