05/09/2022
জনসচেতনতামূলক পোস্ট।
শোক সংবাদ-
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😥
রক্তদানে আরো সতর্ক হোন।
প্রিয় রক্তদাতা স্বেচ্ছাসেবী ভাই বোন সকলের দৃষ্টি ও মনুযোগ আকর্ষণ করছি প্লিজ।
অত্যন্ত দুঃখজনক, ব্যাদনাদায়ক ঘটনা।
একমাসে দুইবার রক্তদান করে, ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানা কামাল পুর গ্রাম,,, কসবা বায়েক আলহাজ্ব শাহ আলম কলেজ ব্লাড ব্যাংক এর সম্মানিত সদস্য
রক্তযোদ্ধা “শুভ” নিজেই চলে গেলেন দুনিয়া ছেড়ে। যদিও মৃত্যু ও বেঁচে থাকা উপরওয়ালার হাতে।
সে দীর্ঘদিন হাসপাতালে থেকে গতকাল সকালে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে😢
এমন ভুল যেনো আমরা আর কেউ না করি অপরকে বাঁচাতে গিয়ে যেনো আমরা নিজেই এত বড় ক্ষতির সম্মুখীন না হই। সবাই সচেতন হয়ে রক্তদান করার চেষ্টা করবো।
আমাদের রক্তদাতা স্বেচ্ছাসেবী ভাইবোনদের মাঝে লক্ষ্য করলে দেখা যায়, ডোনেট এর হিসাব বাড়াতে গিয়ে ৪ মাসের আগেই রক্তদান করতে আগ্রহ প্রকাশ করে থাকেন।
এমনটা মুটেও ঠিক না!!
রক্তদানের পর কমপক্ষে ৪ মাস পর আপনি রক্তদানের জন্য তৈরি হবেন। শারীরিক মানসিক ও রক্তের হিমোগ্লোবিন সকল কিছু বিবেচনা করে রক্তদানের জন্য প্রস্তুতি নিবেন ।
নিজের এত বড় ক্ষতি করে অন্যের উপকার করা মুটেও উচিত নয় 😓
একজন প্রবীণ রক্তযোদ্ধা ছিলো শুভ,এক মাসে দুইবার রক্তদানের পর শরীর আর সুস্থ হয়ে উঠেনি তার 😓
তুমি ছিলে মানবতার ফেরিওয়ালার এক ভাই তোমার রক্তের বিনিময়ে হাসি ফোঁটে ছিলো কত পরিবারের। তোমার এই দানের ভালোবাসা ভুলার মতো না,কিন্তু আজ তুমি আমাদের থেকে চলে গেছো না ফেরার দেশে 😥
তোমার জন্য দোয়া রইলো প্রিয় ভাই আমার মহান রবের নিকট হাজারো প্রার্থনা করি মহান রব যেনো তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।
আমরা শোকাহত 😥

10/06/2021
30/03/2021
29/03/2021