Kaharol Darussalam Qawmi Madarasa

Kaharol Darussalam Qawmi Madarasa

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kaharol Darussalam Qawmi Madarasa, Public utility company, nijia, Dinajpur.

28/03/2026

ভর্তি চলছে। ভর্তি চলছে।। ভর্তি চলছে।।।
 ২৮ মার্চ ২০২৬ ইং শনিবার থেকে মাদ্রাসার সকল বিভাগের ছাত্র ভর্তি শুরু হবে।
 প্রতিদিন সকাল ৯.৩০ মিনিট থেকে ১২.৪৫ মিনিট পর্যন্ত এবং দুপুর ২.৩০ মিনিট থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত ভর্তি চলবে।
 ভর্তির সময় পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ও জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র সঙ্গে আনতে হবে।

ভর্তি ফরম ৩০ /-
মাসিক দেয় পরিশোধ প্রমাণ্য কার্ড ২০ /-
আল-বালাগ ছাত্র সংসদ পাঠাগার ফি ৫০ /-
ভর্তি ফি ১৯০০ /-
মোট ২০০০ /-

বোর্ডিং ফি (তিন বেলা খাওয়া বাবদ) ২৫০০ /-
মাসিক বেতন ফি ৫০০/-


বি: দ্র: এক মাসের অগ্রিম টাকা জমা দিয়ে বোডিংয়ের খানা
জারি করতে হবে।
 ভর্তির পরপরই সকল বিভাগের দরস শুরু হবে ইনশাআল্লাহ।
 ছাত্রদের মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ।

Photos from Kaharol Darussalam Qawmi Madarasa's post 20/03/2026

আলহামদুলিল্লাহ! 🤲
আজ আমাদের প্রিয় অএ জামিয়ার নির্মাণাধীন নতুন পাঁচতলা ভবনের পূর্ব পাশের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ সুন্দরভাবে এগিয়ে চলছে।

এ এক আনন্দের মুহূর্ত—দ্বীনের খেদমতে আরেকটি ধাপ এগিয়ে যাওয়ার দৃশ্য।
আপনিও চাইলে এই মহৎ কাজে শরীক হতে পারেন।

আল্লাহ তায়ালা যেন সবার অংশগ্রহণ কবুল করেন এবং এই প্রতিষ্ঠানকে উম্মাহর জন্য আরও কল্যাণকর বানান—আমিন।

Photos from Kaharol Darussalam Qawmi Madarasa's post 18/03/2026

কাহারোল বীরগঞ্জের সম্মানিত মাননীয় এমপি মহোদয় কাহারোল দারুস সালাম কওমি মাদ্রাসায় উপস্থিত হলে মাদ্রাসার কমিটি ও শিক্ষকবৃন্দ কর্তৃক তিনাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

Photos from Kaharol Darussalam Qawmi Madarasa's post 09/03/2026

আজ আমাদের প্রিয় জামিয়ায় একটি সুন্দর ও বরকতময় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এই মাহফিলে অনেক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল, যার ফলে পুরো পরিবেশটি আনন্দ ও ভ্রাতৃত্বে ভরে উঠেছিল।

সবাই একসাথে বসে ইফতার করা এবং এই বরকতময় মুহূর্তগুলো ভাগাভাগি করার দৃশ্য সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ছিল। এই সুন্দর আয়োজনের অংশ হতে পেরে আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং নিজেদের ধন্য মনে করেছি।

আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করুন এবং সবার জন্য রহমত ও বরকত দান করুন। আমিন।

20/01/2026

KAHAROL DARUSSALAM QAWMI MADRASHA

Photos from Kaharol Darussalam Qawmi Madarasa's post 17/01/2026

আজ অএ জামিয়ায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষা চলমান। ইলমের পথে এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজতা, তাওফিক ও কামিয়াবি দান করুন—আমিন। 🤲

Photos from Kaharol Darussalam Qawmi Madarasa's post 29/12/2025

আলহামদুলিল্লাহ!
আজ মাদ্রাসার নির্মাণাধীন নতুন পাঁচ তলা ভবনের (পূর্ব দিকে দ্বিতীয় তলার )ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে...

29/12/2025

«في ظلّ ما يتعرّض له المسلمون في فلسطين من ظلمٍ واضطهاد، قدّم طالبُ هذه الجامِعة، الأخ محمد نورُ الله ثابت، كلمةً عربيّةً مهمّةً ومؤثّرةً حول مفهوم الجهاد وأبعاده الشرعيّة.»

Photos from Kaharol Darussalam Qawmi Madarasa's post 28/12/2025

ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ কাহারোল দারুসসালাম কওমী মাদ্রাসা-এর সুপ্রতিষ্ঠিত ছাত্র সংগঠন আল বালাগ-এর উদ্যোগে আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত বাৎসরিক অনুষ্ঠান। ইলমে দ্বীনের আলো, আদর্শ চরিত্র গঠন এবং ছাত্রদের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি এক অনন্য মর্যাদা ও গুরুত্ব বহন করছে।

✨ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে গৌরবান্বিত করেন—
আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মোশারফ হুসাইন সাহেব দা.বা.
মুহতামিম, কাহারোল দারুসসালাম কওমী মাদ্রাসা।
তাঁর মূল্যবান নসিহত, অভিভাবকসুলভ দিকনির্দেশনা ও দোয়ায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে।

🌸 উক্ত মজলিসে সভাপতির দায়িত্ব পালন করেন—
আলহাজ্ব হযরত মাওলানা আলমগীর হুসাইন সাহেব দা.বা.
সাবেক নাজেমে তালিমাত ও মুদাররিস, কাহারোল দারুসসালাম কওমী মাদ্রাসা।
তাঁর প্রজ্ঞাপূর্ণ বক্তব্য ও দিকনির্দেশনা অনুষ্ঠানের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করে।

🤍 এ ছাড়াও উক্ত মাহফিলে সম্মানিতভাবে উপস্থিত ছিলেন অত্র জামিয়ার সকল সুযোগ্য ওস্তাদে কেরাম, যাঁদের ইলম, ত্যাগ ও মেহনতের ফসল হিসেবেই আজকের এই সফল আয়োজন।

আল্লাহ তায়ালার দরবারে দোয়া—এই দ্বীনি প্রতিষ্ঠান ও এর ছাত্র সংগঠনের সকল খেদমত কবুল করুন, ইলমে নাফে‘ ছড়িয়ে দেওয়ার তাওফিক দান করুন এবং এ ধরনের বরকতময় অনুষ্ঠান ভবিষ্যতেও অব্যাহত রাখুন।

আমীন।

Photos from Kaharol Darussalam Qawmi Madarasa's post 20/12/2025

আজ অত্র জামিয়ায় খতমে বুখারী অনুষ্ঠান চলিতেছে......

আজ অত্র জামিয়ায় খতমে বুখারী অনুষ্ঠান চলিতেছে......

প্রধান মেহমান
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি অর্থনীতিবিদ
বাংলাদেশ গ্র্যান্ড মুফতি
আল্লামা মিজানুর রহমান সাঈদ দা.বা.
প্রতিষ্ঠাতা পরিচালক
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা
সদস্য
ইন্টারন্যাশনাল ফিকাহ একাডেমি, জেদ্দা, সৌদি আরব

Photos from Kaharol Darussalam Qawmi Madarasa's post 27/11/2025

আলহামদুলিল্লাহ,
অত্র জামিয়ায় আজীবন ৩১৩ সদস্য বদরী কমিটির পরামর্শ সভার চলমান আয়োজন সর্বোচ্চ মর্যাদায় সম্পন্ন হচ্ছে।

Photos from Kaharol Darussalam Qawmi Madarasa's post 21/11/2025

ইসলাহী মজলিস ও ইসলাহী মাহফিল

আজকের উক্ত ইসলাহী মজলিসে আমন্ত্রিত মেহমানঃ
আল্লামা শাহ্ মুফতি কুতুব উদ্দিন নানুপুরী হাফি:
শাইখুল হাদিস, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর, চট্টগ্রাম।

প্রধান অতিথিঃ
জনাব আলহাজ্ব মোঃ আব্দুল মাজেদ শাহ্
সভাপতি, কাহারোল দারুস সালাম কওমী মাদ্রাসা, কাহারোল, দিনাজপুর।

বিশেষ অতিথিঃ
জনাব আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান
সেক্রেটারি, কাহারোল দারুস সালাম কওমী মাদ্রাসা, কাহারোল, দিনাজপুর।

উক্ত মজলিসে সভাপতিত্ব করছেনঃ
আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মোশাররফ হুসাইন
মুহতামিম, কাহারোল দারুস সালাম কওমী মাদ্রাসা।

Want your business to be the top-listed Government Service in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Nijia
Dinajpur