20/03/2026
🌙✨ ঈদ মোবারক ✨🌙
ঘোড়াঘাট উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ আমাদের জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই আনন্দঘন মুহূর্তে আমরা সবাই যেন ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকি এই কামনাই করি।
আপনাদের সকলের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বয়ে আনুক এই পবিত্র দিন।
🌙 ঈদ মোবারক 🌙
ঘোড়াঘাট উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ🤍
19/03/2026
ইফতার মাহফিল, নবীন বরণ ও কৃতি সংবর্ধনা ২০২৬❤️
গতকাল শত ব্যস্ততার মাঝেও যারা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আয়োজনে অনেক সময় দিয়েছেন তাদেরও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি...❤️
18/03/2026
আমাদের আয়োজন শেষ দিকে সবাই নির্ধারিত সময়ে চলে আসুন 🤍
17/03/2026
২০২৫ সালের আমাদের ইফতার মাহফিলের কিছু স্মরণীয় মুহূর্ত ✨
সেই সুন্দর আয়োজনের ধারাবাহিকতায়, ইনশাআল্লাহ এবছর আরও বড় পরিসরে ও আরও সুন্দরভাবে ইফতার মাহফিল আয়োজন করা হবে।
আপনাদের সবার উপস্থিতিই আমাদের এই আয়োজনকে প্রাণবন্ত ও সফল করে তুলবে। তাই সবাইকে অনুরোধ করা যাচ্ছে-বিকাল ৩:৩০ মিনিটের মধ্যে উপস্থিত থাকার জন্য।
📍 স্থান: উপজেলা অডিটোরিয়াম, ওসমানপুর
12/03/2026
📢 ইফতার মাহফিল, নবীনবরণ ও কৃতি সংবর্ধনা
ঘোড়াঘাট উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজন করা হচ্ছে ইফতার মাহফিল, নবীনবরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সেশনে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ করা হবে। একই সাথে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হবে।
👉নবীন শিক্ষার্থীদের (২০২৪-২০২৫,২০২৫-২০২৬) রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/yE3gmRsau2nFkQkBA
🗓 তারিখ: ১৮ মার্চ ২০২৬, বুধবার (২৮ রমজান)
📍 স্থান: উপজেলা অডিটোরিয়াম, ওসমানপুর
সকল শিক্ষার্থী,উপদেষ্টামন্ডলী, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।
13/11/2025
🏛️ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫–২৬
📚 পরীক্ষা পদ্ধতি
ধরন: এমসিকিউ (Multiple Choice Question)
📌নেগেটিভ মার্কিং: ❌ নেই
📌সময়: ১ ঘণ্টা
📌মোট প্রশ্ন: ৯৬টি
📌প্রতি প্রশ্নের মান: ০.৭৫
📌পরীক্ষা শিফট: এক শিফটেই হবে
📌দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ: নেই
🧩 ইউনিটভিত্তিক বিষয়বন্টন
🔹 এ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ)
✅বাধ্যতামূলক: পদার্থবিজ্ঞান, রসায়ন
✅ঐচ্ছিক (যেকোনো একটি): জীববিজ্ঞান / গণিত
🔹 বি ইউনিট (কলা ও আইন অনুষদ)
বাংলা
ইংরেজি
সাধারণ জ্ঞান
🔹 সি ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)
ইংরেজি
গাণিতিক বুদ্ধিমত্তা
হিসাববিজ্ঞান / ম্যানেজমেন্ট
(অন্য গ্রুপ থেকে এলে): সাধারণ জ্ঞান
©POS
🔹 ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ)
বাংলা
ইংরেজি
সাধারণ জ্ঞান
গাণিতিক বুদ্ধিমত্তা
🔹 ই ইউনিট (চারুকলা অনুষদ)
আলাদা কার্যক্রম (ড্রয়িং ইত্যাদি ভিত্তিক)
🚨বিঃদ্রঃ বিস্তারিত সার্কুলার দ্রুত প্রকাশিত হবে।
🗓️ ভর্তি পরীক্ষার তারিখ:
ই ইউনিট —১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার
এ ইউনিট —২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
সি ইউনিট—২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার
ডি ইউনিট—৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার
বি ইউনিট—২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার
🏫 পরীক্ষা কেন্দ্র
✅রাজশাহী বিশ্ববিদ্যালয়
✅কুমিল্লা বিশ্ববিদ্যালয়
✅খুলনা বিশ্ববিদ্যালয়
25/10/2025
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের A Unit (বিজ্ঞান) ও B Unit (বিজ্ঞান,মানবিক,বাণিজ্য) এর সিলেবাস এবং সাবজেক্ট বিষয়ক তথ্য (২০২৪-২৫) ।
উল্লেখ্য HSC তে মাত্র ৩:০০ জিপিএ নিয়েই মানবিক ও বিভাগ পরিবর্তন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যায়
06/09/2025
📢 ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য 🎓
✔️ কোন বিশ্ববিদ্যালয়ে এসএসসি ও এইচএসসি সালের সীমাবদ্ধতা আছে, আর কোথায় নেই
✔️ সেকেন্ড টাইম চ্যান্স পাওয়া যাবে কিনা
✔️ সেকেন্ড টাইমে কত মার্ক কাটা হবে
সব তথ্য একসাথে দেখে নাও এই চার্টে
✅ ভর্তি প্রস্তুতিতে এগিয়ে থাকো
নিয়মিত গাইড লাইন পেতে লিংকে যুক্ত হও
https://chat.whatsapp.com/GwvLzjwxV3l4tvM8E6vkWO?mode=ems_copy_c
03/09/2025
আসসালামু আলাইকুম।
আমরা ঘোড়াঘাট উপজেলার ভর্তি পরীক্ষর্থীদের গাইডলাইনের জন্য একটি গ্রুপ খুলেছি, যারা ভর্তি পরীক্ষার্থী আছেন আপনারা জয়েন করবেন এবং আপনাদের পরিচিত ভর্তি পরীক্ষার্থী যারা আছে তাদের কে add করে দিবেন:
group link:
https://chat.whatsapp.com/GwvLzjwxV3l4tvM8E6vkWO?mode=ems_copy_c
মো: মোজাহিদুল ইসলাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সভাপতি, ঘোড়াঘাট উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ
chat.whatsapp.com
25/06/2025
আগামীকাল হতে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষাদের জন্য ঘোড়াঘাট উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ,দিনাজপুর এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইলো!
10/06/2025
বিলম্বিত জন্মতিথির শুভেচ্ছা!
শুভ জন্মদিন মি. Raihan Nabi Rasel
সম্মানিত উপদেষ্টা,
ঘোড়াঘাট উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, দিনাজপুর