13/02/2022
ইউনিক আইডি বিষয়ক বিভাগভিত্তিক ডাটা এন্ট্রির সময়সূচি
Upazila ICT Training and Resource Center For Education,Parbatipur,Dinajpur
13/02/2022
ইউনিক আইডি বিষয়ক বিভাগভিত্তিক ডাটা এন্ট্রির সময়সূচি
18/01/2022
সুপ্রিয় অধ্যক্ষ/প্রধান শিক্ষক/সুপার,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যানবেইস কর্তৃক বাস্তবায়িত শিক্ষার্থীদের ইউনিক আইডি ফর্ম পুরণের কাজ আজ(১৭/১/২০২২) তারিখ থেকে শুরু হয়েছে। এ লক্ষ্যে সকলকে ১৬/২/২০২২ তারিখের মধ্যেই ডাটা এন্ট্রি নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
ডাটা এন্ট্রি লিঙ্কঃ
http://banbeis.gov.bd/
||
IEIMS
||
ইউনিক আইডি লাইভ সার্ভার
ইউনিক আইডির এডমিন ইউজার আইডি ও পাসওয়ার্ড নিম্নরূপঃ
UserID: প্রতিষ্ঠানের ইআইআইএন নাম্বার
PassWord: 532688
==> এডমিন পাসওয়ার্ড পরবর্তী সময়ে পরিবর্তন করা যাবে।
==> এডমিন হিসাবে লগ ইন করার পর ইউজার তৈরি করতে হবে।
ফর্ম এন্ট্রি করার সময় নিম্নোক্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হল
১) ২০২২ এ নতুন যারা ৬ষ্ঠ(২০২১ সালে যারা ৫ম শ্রেনীতে ছিলো) শ্রেণিতে ভর্তি হল তাদের তথ্য আপাততঃ এন্ট্রি না করার জন্য বলা হয়েছে।
২) ২০২১ সালে ছাত্র-ছাত্রীরা যে শ্রেণীতে ছিল সেই শ্রেণির তথ্য দিয়ে ডাটা এন্ট্রি করতে হবে।ডাটা এন্ট্রি করার পর পরবর্তী সময়ে প্রমোশন দিয়ে বর্তমান শ্রেনীতে(২০২২ সালের শ্রেণীতে) উত্তীর্ণ করা যাবে।
৩) ২০২১ সালের দশম পুরাতন ও দ্বাদশ পুরাতন শ্রেণীর পরিক্ষার্থীদেরকেও অন্তর্ভুক্ত করতে হবে।
26/05/2021
25/05/2021
শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদান সংক্রান্তঃ
-> শিক্ষার্থীদের পূরণকৃত তথ্য জন্মনিবন্ধন ডেটাবেইজে প্রেরণের পর তাদের ইউনিক আইডি প্রদান করা হবে। এজন্য শিক্ষার্থীদের অনলাইন জন্মনিবন্ধন আবশ্যক।
-> শিক্ষার্থীদের পিতা-মাতার যেকোন একজনের নাম, এনআইডি নম্বর, জন্ম তারিখ প্রভৃতি তথ্যছকে পূরণ করতে হবে। পিতা বা মাতার এনআইডি ডেটাবেইজ থেকে যাচাই করা হবে। এনআইডি তথ্য প্রদান করলে পিতা বা মাতার জন্মনিবন্ধন তথ্য় প্রদান বাধ্যতামূলক নয়। যদি পিতা বা মাতার কারও এনআইডি না থাকে, সেক্ষেত্রে পিতা বা মাতার অনলাইন জন্মনিবন্ধন তথ্য আবশ্যক।
-->> শিক্ষার্থীদের রক্তের গ্রুপ তথ্যছকে প্রদান আবশ্যক নয়। পরবর্তীতে রক্তের গ্রুপ প্রদান করা যেতে পারে।
--> ২০২১ সালের এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার্থীদেরও তথ্যছক পূরণ করতে হবে।
11/05/2021
পার্বতীপুর উপজেলাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
16/12/2020
উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন(ইউআইটিআরসিই),পার্বতীপুর,দিনাজপুর এর পক্ষ হতে সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
12/10/2020
আগামী ১৫ অক্টোবর ২০২০ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ-২০২০ শুরু হবে।
৩০ অক্টোবর ২০২০ পর্যন্ত জরিপ কার্যক্রম চলবে।
ইউজার আইডি : সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইন নম্বর-
পাসওয়ার্ড-532688