উপজেলা ভূমি অফিস, ঘোড়াঘাট-Upazila Land Office, Ghoraghat

উপজেলা ভূমি অফিস, ঘোড়াঘাট-Upazila Land Office, Ghoraghat

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উপজেলা ভূমি অফিস, ঘোড়াঘাট-Upazila Land Office, Ghoraghat, Government Organization, Dinajpur.

এটা উপজেলা ভূমি অফিস, ঘোড়াঘাট, দিনাজপুর-এর অফিসিয়াল ফেসবুক পেজ। ঘোড়াঘাট উপজেলার ভূমিসেবা সম্পর্কিত যেকোনো তথ্য জানতে আমাদের সাথে সংযুক্ত থাকুন। ভূমিসেবা সম্পর্কে যেকোনো তথ্য জানতে নির্দ্বিধায় আমাদের অফিসে যোগাযোগ করুন অথবা কল করুন 01711798922 ।

11/04/2026

প্রিয় ঘোড়াঘাটবাসী, আসসালামু আলাইকুম
আগামী ১২/০৪/২০২৬ খ্রি. তারিখ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সকাল ০৯.০০ ঘটিকা হতে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত ঘোড়াঘাট উপজেলার বিশেষ জ্বালানী কার্ড বিতরণ করা হবে। বিশেষ জ্বালানী কার্ড যাচাই বাচাই চুড়ান্ত তালিকা উপজেলা ওয়েবসাইটে (https://ghoraghat.dinajpur.gov.bd) দেওয়া রয়েছে।

✅বি:দ্র: আগামী ১২/০৪/২০২৬ খ্রি. তারিখ উপজেলা সকল তেল পাম্পে জ্বালানী তেল (পেট্রোল ও অকটেন) দেওয়া বন্ধ থাকবে। এবং আগামী ১৩/০৪/২০২৬ খ্রি. তারিখ হবে শুধুমাত্র বিশেষ জ্বালানী কার্ড প্রাপ্তি ব্যক্তিগণ পাম্প হতে তেল (পেট্রোল ও অকটেন) মজুদ থাকা সাপেক্ষে সংগ্রহ করতে পারবেন। বিশেষ জ্বালানী কার্ড ছাড়া আগামী ১৩/০৪/২০২৬ খ্রি. তারিখ হতে আর তেল দেওয়া হবে না।✅

তালিকার লিংক- https://ghoraghat.dinajpur.gov.bd/pages/files/69da545b8e1b33330b309f91

#বিশেষজ্বালানিকার্ড #ফুয়েলকার্ড

07/04/2026

সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট ও দোকান বন্ধের জরুরি গণবিজ্ঞপ্তি। সবাইকে মেনে চলার আহ্বান জানাচ্ছি। গণবিজ্ঞপ্তির নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Photos from উপজেলা ভূমি অফিস, ঘোড়াঘাট-Upazila Land Office, Ghoraghat's post 05/04/2026

৮ তারিখ পর্যন্ত ফুয়েল কার্ডের জন্য আবেদন করা যাবে।

31/03/2026

জনস্বার্থে জরুরী গণবিজ্ঞপ্তি। সবাইকে মেনে চলার অনুরোধ করা হলো।

Photos from উপজেলা ভূমি অফিস, ঘোড়াঘাট-Upazila Land Office, Ghoraghat's post 04/01/2026

ঘোড়াঘাট উপজেলার জলমহাল ইজারার বিজ্ঞপ্তি।

20/12/2025

ঘোষিত নির্বাচনি তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের ০৩(তিন) সপ্তাহ পূর্ব হতে ভোটগ্রহণ শুরুর ৪৮ (আটচল্লিশ) ঘন্টা পূর্ব পর্যন্ত নির্বাচনি প্রচারণা করা যাবে। অর্থাৎ আগামী ২২ জানুয়ারির আগে রাজনৈতিক দল বা প্রার্থী কর্তৃক কোন ধরনের প্রচারণা, মিটিং, মিছিল, সভা, সমাবেশ করা যাবে না এবং কোন ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন, লিফলেট, বিলবোর্ড প্রদর্শন বা বিতরণ করা যাবে না। জাতীয়, আন্তর্জাতিক দিবস উদযাপন ও ধর্মীয়, সামাজিক অনুষ্ঠান আয়োজন করতে রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি নিতে হবে।

20/09/2025

ভূমি মালিকদের জন্য ভূমিসেবা এখন আরও সহজ!

এখন থেকে “ভূমি উন্নয়ন কর” মোবাইল অ্যাপস Google Play Store অথবা iOS App Store-এ পাওয়া যাচ্ছে।

এই অ্যাপসের মাধ্যমে দেশের সকল নাগরিক ও প্রতিষ্ঠান ঘরে বসেই সহজ, দ্রুত ও নিরাপদভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন।

অ্যাপসের বিশেষ সুবিধাসমূহঃ
✅ যেকোনো সময় ও স্থান থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান।
✅ তাৎক্ষণিকভাবে ভূমি উন্নয়ন করের রসিদ (দাখিলা) গ্রহণ ও সংরক্ষণের সুবিধা।
✅ ভূমি উন্নয়ন কর সংক্রান্ত তথ্য সহজে দেখা ও যাচাই করার সুযোগ।
✅ জনবান্ধব সেবা ও সহজ অনলাইন পেমেন্ট সুবিধা।

👉 এখনই Play Store অথবা App Store থেকে “ভূমি উন্নয়ন কর” মোবাইল অ্যাপস ডাউনলোড করুন এবং আধুনিক ও নিরাপদ সেবার অভিজ্ঞতা গ্রহণ করুন।

👉 App Store Link: https://apps.apple.com/us/app/ldtax-land-development-tax/id6749883036

👉 Play Store Link: https://play.google.com/store/apps/details?id=com.mysoftheaven.ldtax_app&hl=en

-----
ভূমিসেবা পেতে অথবা ভূমিসেবা-সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে কল করুন ১৬১২২ নম্বরে।

বিদেশ থেকে সেবা পেতে কল করুন: +৮৮০৯৬১২৩১৬১২২

Photos from উপজেলা ভূমি অফিস, ঘোড়াঘাট-Upazila Land Office, Ghoraghat's post 27/05/2025

ভূমি মেলা ২০২৫ উপলক্ষে উপজেলা ভূমি অফিস ঘোড়াঘাট, দিনাজপুর কর্তৃক আজ ২৭/৫/২০২৫ তারিখ ঘোড়াঘাট সরকারি কলেজে জনসচেতনতামূলক সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের উদ্দেশ্যে ভূমি সংক্রান্ত আইন-কানুন, বিধি-বিধান ও অন্যান্য বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন ঘোড়াঘাট উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি), ঘোড়াঘাট, দিনাজপুর জনাব মোঃ আব্দুল আল মামুন কাউসার শেখ ও ঘোড়াঘাট সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম।

Photos from উপজেলা ভূমি অফিস, ঘোড়াঘাট-Upazila Land Office, Ghoraghat's post 26/05/2025

নামজারি ও জমা খারিজ কেন করবেন ও নামজারি আবেদনের ফ্লোচার্ট।

26/05/2025

অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন। আপনার জমি সুরক্ষিত রাখুন।

26/05/2025

ভূমি মেলা ২০২৫ উপলক্ষে আগামীকাল উপজেলা ভূমি অফিস, ঘোড়াঘাট, দিনাজপুরে গণশুনানি অনুষ্ঠিত হবে। আপনারা সকলে আমন্ত্রিত।

Want your business to be the top-listed Government Service in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dinajpur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00