Chirirbandar Upazilla Health Complex, Dinajpur

Chirirbandar Upazilla Health Complex, Dinajpur

Share

Upazila Health Complex, Chirirbandar, Dinajpur

13/04/2026

সারাদেশে হামের প্রকোপ প্রতিরোধে আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী জরুরি MR campaign শুরু হতে যাচ্ছে।

সময়সীমা: ক্যাম্পেইন হবে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত।

বয়সসীমা: ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত সকল শিশু এই টিকা পাবে।
(যেসব শিশুর জন্ম ২০২১ সালের ২২ এপ্রিল থেকে ২০২৫ সালের ১০ নভেম্বর এর মধ্যে শুধু সেই সব শিশু এই জরুরি হাম ও রুবেলা টিকা পাবে।)

মনে রাখবেন-
১. যেকোন অসুস্থ্ শিশুকে এই টিকা দেয়া যাবেনা। সুস্থ্ হবার পর দিতে হবে।
২. আপনার বাচ্চা আগে হামের টিকা পাক বা না পাক ৬ মাস হতে ৪বছর ১১ মাস ২৯ দিন হলে এ জরুরি টিকা ক্যাম্পেইনে এক ডোজ টিকা পাবে।
৩. এ ক্যাম্পেইনে পেলেও ২৮দিন পর হতে যে কোন সময় সে তার রুটিন ডোজ পাবে।

হামের টিকা কেন দিতে হবে?
Measles (হাম) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা—
নিউমোনিয়া
ডায়রিয়া
অন্ধত্ব
এমনকি মৃত্যু ঘটাতে পারে
# টিকা দিলে এই জটিলতা ও মৃত্যু ৯০–৯৫% পর্যন্ত প্রতিরোধ করা যায়।
তাই সচেতন হোন। বাচ্চার সুরক্ষার জন্য টিকা দিন।

#টিকা পেতে যেসকল বাচ্চার জন্ম নিবন্ধন রয়েছে তাদের www.vaxepi.gov.bd তে পূর্বের মত রেজিস্ট্রেশন করতে হবে। এবং কার্ড ডাউনলোড করে আনতে হবে।

Photos from Chirirbandar Upazilla Health Complex, Dinajpur's post 11/04/2026
07/04/2026

“আজ ০৭ এপ্রিল ২০২৬, বিশ্ব স্বাস্থ্য দিবস।
এ বছরের প্রতিপাদ্য “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”
আয়োজনে: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিরিরবন্দর, দিনাজপুর।

Photos from Chirirbandar Upazilla Health Complex, Dinajpur's post 24/03/2026

'বিশ্ব যক্ষা দিবস' ২০২৬

"দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে, আমরাই পারবো যক্ষা নির্মূল করতে"

Photos from Chirirbandar Upazilla Health Complex, Dinajpur's post 19/02/2026

আজ ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ খৃস্টাব্দ, রোজ বৃহস্পতিবার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিরিরবন্দরে মোট আটজন মেডিকেল অফিসার যোগদান করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিরিরবন্দর, দিনাজপুর এর পক্ষ থেকে নবীন যোগদানকৃত কর্মকর্তাগণকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ম শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান মহোদয়, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. এহসানুল কবির মহোদয়, জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. সীমান্ত সরকার মহোদয়, আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক রায় মহোদয়সহ অন্যান্য মেডিকেল অফিসার, কর্মকর্তা ও কর্মচারীগণ।

12/10/2025
18/09/2025
Photos from Chirirbandar Upazilla Health Complex, Dinajpur's post 31/08/2025

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫
৯ মাস থেকে ১৫ বছর কম বয়সের সবাই ভেরিফাইড জন্মনিবন্ধন নাম্বার ও একটি সচল মোবাইল নাম্বার দিয়ে ছবিতে দেয়া লিংক এ (www.vaxepi.gov.bd) গিয়ে দ্রুত রেজিস্ট্রেশন করুন।
তারপর আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে টিকাদান সম্পন্ন করুন।।
মনে রাখবেন টাইফয়েড জ্বর থেকে আপনার শিশুকে সুরক্ষার জন্য সরকার কর্তৃক বিনামূল্যে এক ডোজ টিকা জীবন রক্ষা করতে পারে।
সবাই নিজ নিজ জায়গা থেকে সবাইকে উদ্বুদ্ধ করুন।

Want your business to be the top-listed Government Service in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chirirbandar Upazilla
Dinajpur
5240