14/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩ 🌾🌽
এসো হে বৈশাখ, এসো এসো...
নতুন বছরের আগমনে প্রকৃতি যেমন সাজে নতুন রূপে, তেমনি আমাদের বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটও এগিয়ে চলুক নতুন উদ্যমে।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI)-এর পক্ষ থেকে দেশের সকল সম্মানিত কৃষক, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী এবং দেশবাসীকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রাণঢালা শুভেচ্ছা।
গত বছরের সকল গ্লানি মুছে দিয়ে নতুন বছরে আমাদের উদ্ভাবিত প্রযুক্তি ও জাতগুলো দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই হোক আমাদের অঙ্গীকার।
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
শুভ নববর্ষ! — কর্তৃপক্ষ
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI)
02/04/2026
সরকারি কর্মচারীদের আচরণবিধি, এসিআর প্রস্তুতকরণ ও ছুটি বিধিমালা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
তারিখ: ২রা এপ্রিল ২০২৬
স্থান: সেমিনার রুম, বিডাব্লিউএমআরআই, নশিপুর, দিনাজপুর
প্রধান অতিথি: ড. মো. মাহফুজ বাজ্জাজ, মহাপরিচালক, বিডাব্লিউএমআরআই
বিশেষ অতিথি: জনাব মো. মোস্তাফিজুর রহমান, উপসচিব (গবেষণা-১), কৃষি মন্ত্রণালয়
সভাপতি: ড. মো. আব্দুল হাকিম, পরিচালক (প্রশাসন ও অর্থ), বিডাব্লিউএমআরআই
30/03/2026
"Hybrid Wheat Research in Bangladesh: Progress and Future Strategies" Workshop 2026
Date: March 30, 2026
Venue: Seminar Room, BWMRI, Nashipur, Dinajpur
Chief Guest:
Dr. Md. Mahfuz Bazzaz
Director General, BWMRI, Nashipur, Dinajpur
Chairperson:
Dr. Md. Abdul Hakim
Director, BWMRI, Nashipur, Dinajpur
30/03/2026
জিপিএমএস নির্দেশিকা ২০২৬-২৭ মোতাবেক ‘৩ বছর মেয়াদী পরিকল্পনা (সেকশন-১)’ প্রস্তুতকরণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
26/03/2026
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই) পালন করেছে মহান স্বাধীনতা দিবস ২০২৬। দিবসটির কর্মসূচির সূচনা হয় সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।
এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিডাব্লিউএমআরআই পরিবারের পক্ষ থেকে সকল বীর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
12/03/2026
আজ ১২ মার্চ ২০২৬, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI), নশিপুর, দিনাজপুরে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
📌 বিষয়: 'Strategies to Overcome Wheat Yield Constraints in Bangladesh under Changing Climate'
🎯 কর্মশালার মূল লক্ষ্য:
পরিবর্তনশীল জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা করে বাংলাদেশে গমের ফলন কীভাবে টেকসই করা যায় এবং চাষাবাদের বিদ্যমান বাধাগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে কাটিয়ে ওঠা সম্ভব, তা নিয়ে এই কর্মশালায় বিস্তারিত আলোচনা ও কৌশল নির্ধারণ করা হয়। কৃষি গবেষণার এই নিরলস প্রচেষ্টা আমাদের জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
🤝 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
প্রধান অতিথি: অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)।
সভাপতি: ড. মো. মাহফুজ বাজ্জাজ, মহাপরিচালক, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।
এছাড়াও মাননীয় প্রধান অতিথি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ইনস্টিটিউটের গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
📍 স্থান: সেমিনার রুম, বিডাব্লিউএমআরআই (BWMRI), নশিপুর, দিনাজপুর।
06/03/2026
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই)- এ ‘ভুট্টার ফল আর্মিওয়ার্ম ও গমের ব্লাস্ট রোগ ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা
-২০২৬ অনুষ্ঠিত হলো।
🔴 প্রধান অতিথি: এ এস এম গোলাম হাফিজ (বিজ্ঞ সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন)
🔵 গেস্ট অব অনার: ড. মো. আব্দুস সালাম (নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল)
🟢 বিশেষ অতিথি: ড. মো. আব্দুল হাকিম (পরিচালক-প্রশাসন ও অর্থ, বিডাব্লিউএমআরআই) এবং জনাব মো. রিয়াজ উদ্দিন (অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর অঞ্চল)
🟣 সভাপতি: ড. মো. মাহফুজ বাজ্জাজ (মহাপরিচালক, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট)
📅 তারিখ: ৬ই মার্চ, ২০২৬
📍 স্থান: সেমিনার রুম, বিডাব্লিউএমআরআই, নশিপুর, দিনাজপুর।
05/03/2026
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর নবনিযুক্ত বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি সভা আয়োজিত। সভায় পরিচয় পর্ব শেষে নবনিযুক্ত বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীদের ফুল দিয়ে বরণ করে নেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মহাপরিচালক, পরিচালক ও সিনিয়র বিজ্ঞানী-কর্মকর্তাবৃন্দ।
25/02/2026
দিনাজপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ।
22/02/2026
মাননীয় কৃষি মন্ত্রী ও কৃষি প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ।
20/02/2026
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬
রক্তে কেনা বর্ণমালা আমাদের অহংকার। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সকল শহিদদের প্রতি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।
17/02/2026
স্মারক নং: ১২.২৬.০০০০.০০১.১১.০০১.২৪-৪৭৯ এ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে অস্থায়ীভাবে রাজস্বখাতে বিভিন্ন পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত।