18/02/2026
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, আলোক ডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয়-এর সম্মানিত অফিস সহকারী আবুল হাসান (রুবেল স্যার) আজ ১৮/০২/২০২৬, বুধবার বিকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ হৃদরোগজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল সকাল ১১:০০ ঘটিকায়,আলোক ডিহি জে,বি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে, ইনশা আল্লাহ।
সকল শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে জানাজায় শরিক হয়ে মরহুমের রূহের মাগফিরাতের জন্য দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন। আমিন। 🤲
18/02/2026
আলোক ডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয় অফিস সহকারী আবুল হাসান (রুবেল স্যার), আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন।।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই রুবেল স্যার এর জন্য দোয়া করবেন।
28/11/2022
AlokDihi J.B High School,Ranirbandar
Examinee: 193, Appeared: 191,
Passed: 178, Percentage of Pass: 93.19,
GPA 5: 53
31/10/2021
আলোকডিহি জে,বি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী জনাব মোঃ আফজাল হোসেনের বিদায় অনুষ্ঠান ৩০/১০/২০২১
from sir
26/03/2021
একনদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, আমরা তোমাদের ভুলবনা,,,তোমাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আয়োজনে আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়।
Post by- Md. Rouf (sir)
05/10/2020
প্রশ্ন: মৌমাছির চোখ কয়টি ?
= ৫ টি
প্রশ্ন: মাকড়সার পা কয়টি ?
= ৮ টি
প্রশ্ন: মাছির পা কয়টি ?
= ৬ টি
প্রশ্ন: সবচেয়ে দ্রুতগামী স্থলচর জন্তু কোনটি ?
= চিতাবাঘ
প্রশ্ন: ব্যাঙের হৃৎপিন্ডের প্রকোষ্ট কয়টি ?
= ৩ টি
প্রশ্ন: কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
= ত্বকের
প্রশ্ন: মানব দেহে মোট কয়টি হাড় থাকে ?
= ২০৬ টি
প্রশ্ন: মানব দেহে কশেরুকার সংখ্যা কত ?
= ৩৩ টি
প্রশ্ন: মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কত ?
= ২০ টি
প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী ?
= যকৃত
প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কী ?
= ফিমার
প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কী ?
= ত্বক
প্রশ্ন: লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন ?
= ১২০ দিন
প্রশ্ন: অনুচক্রিকার গড় আয়ু কত ?
= ১০ দিন
প্রশ্ন: রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?
= ল্যান্ড স্টিনার
প্রশ্ন: বিলিরুবিন কোথায় তৈরী হয় ?
= যকৃতে
প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায় ?
= কিডনীতে
প্রশ্ন: মহিলাদের পরিপূর্ণ জনন কোষকে কী বলে ?
= ডিম্বাণু
প্রশ্ন: প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ?
= ৭২ বার
প্রশ্ন: নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে ?
= ধমনীর মাধ্যমে
প্রশ্ন: মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে ?
= মেলানিন
প্রশ্ন: সেলসিয়াস স্কেলে মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ?
= ৩৬ .৯ ডিগ্রী
প্রশ্ন: মানব দেহের রক্ত সঞ্চালন চক্র কে আবিস্কার করেন ?
= ইউলিয়াম হার্ভে
প্রশ্ন: ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ?
= ৯৮.৪ ডিগ্রী
প্রশ্ন: নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ?
= নারীর
প্রশ্ন: কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ?
= পুরুষ
প্রশ্ন: পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে ?
= নিউরন
প্রশ্ন: পুরুষ মানুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজম ?
= Y ক্রোমোজম
প্রশ্ন: স্ত্রী জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজম ?
= X ক্রোমোজম
প্রশ্ন: মানব দেহে ক্রোমোজমের সংখ্যা কত ?
= ২৩ জোড়া
প্রশ্ন: জীবের বংশ গতির একক কোনটি ?
= জিন
প্রশ্ন: এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয় ?
= আমাশয়
প্রশ্ন: AIDS অর্থ কী ?
= Acquired Immune Deficiency Syndrome.
প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ?
= এবি (AB) গ্রুপ কে
প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?
= ও ( O) গ্রুপ
31/05/2020
আলোকডিহি জে. বি উচ্চ বিদ্যালয় - এসএসসি ২০২০ ফলাফল
১৩৩ জন পরিক্ষার্থীর মধ্যে ১২৯ জন কৃতকার্য হয়েছে
।
পাসের হার শতকরা ৯৬.৯৯ %
জিপিএ ৫ প্রাপ্তি ২৪ জন