Taxes Zone-Dinajpur

Taxes Zone-Dinajpur

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Taxes Zone-Dinajpur, Government Official, Eidhgah R/A, Dinajpur.

কর অঞ্চল-রংপুরের আওতাধীন দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা নিয়ে ২০২৫ সালে কর অঞ্চল-দিনাজপুর এর যাত্রা শুরু হয়। কর অঞ্চল-দিনাজপুরে ৪টি রেঞ্জ ও ২২টি সার্কেল রয়েছে।

05/05/2026

সার্টিফিকেট মামলা দায়েরের বিষয়:
-----------------------------
সাম্প্রতিককালে কায়েকজন কর কর্মকর্তার নিকট হতে জানা যায়, সার্টিফিকেট মামলা দায়ের করতে পাঠালে ডিসি অফিস এর সার্টিফিকেট শাখা থেকে দাবির একটি নির্দিষ্ট অংক সর্বোচ্চ ২৫,০০০ টাকা কোর্ট ফি হিসেবে জমা দেয়ার জন্য বলা হয়। জমা না দিলে সার্টিফিকেট মামলা গ্রহণ করেন না।
এ সংক্রান্ত কোর্ট ফি আইন, ১৮৭০ পর্যালোচনায় দেখা যায়, ধারা ১৯ এর ক্লজ (২০) অনুযায়ী সরকারি দাবি আদায়ের জন্য জেলা সার্টিফিকেট অফিসারের নিকট সার্টিফিকেট মামলা দায়েরের ক্ষেত্রে কোর্ট ফি প্রদান হতে অব্যাহতি দেয়া হয়েছে।

প্রয়োজনীয় সকলের অবগতির জন্য দেয়া হলো।

সংশ্লিষ্ট আইনের ধারা:
Court Fees Act, 1870

Sec 19. (clasue XX)
19. Exemption of certain documents
Nothing contained in this Act shall render the following documents chargeable with any fee:
i. Power-of-attorney or other written authority to institute or defend a suit when executed by an officer, warrant-officer, non-commissioned officer or private of the Bangladesh Army not in civil employment.
ii. [Repealed by the Amending Act, 1891 (Act No. XII of 1891).]
iii. Written statements called for by the Court after the first hearing of a suit.
iv. [Repealed by the Cantonment Act, 1889 (Act No. XIII of 1889).]
v-vii. [Omitted by the Adaptation of Central Acts and Ordinances Order, 1949.]
viii. Probate of a will and letters of administration, where the amount or value of the property in respect of which the probate or letters shall be granted does not exceed two thousand taka.
ix. Application or petition to a Collector or other officer making a settlement of land-revenue, or to the 17[National Board of Revenue] or the Commissioner], relating to matters connected with the assessment of land or the ascertainment of rights thereto or interest therein, if presented previous to the final confirmation of such settlement.
x. Application relating to a supply for irrigation of water belonging to Government.

27/04/2026

কর অঞ্চল-দিনাজপুর এর বিভিন্ন পদে মোট ১২২ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। আবেদন শুরুর তারিখ ০৩/০৫/২০২৬

Photos from Taxes Zone-Dinajpur's post 21/04/2026

বিগত ২০ এপ্রিল ২০২৬ তারিখ কর অঞ্চল-দিনাজপুর এর সম্মানিত কর কমিশনার জনাব মো: হাফিজ আল আসাদ কর সার্কেল-৪ (ফুলবাড়ী) পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সার্কেলের বকেয়া কর আদায়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। বকেয়া কর আদায়ে যে সব করদাতার ৫ লক্ষ টাকার উপর বকেয়া কর রয়েছে তাদের ব্যাংক হিসাব জব্দকরণসহ ইউটিলিটি লাইন বিচ্ছিন্ন করার কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও ২৭৫ ধারার জরিমানা আরোপসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদান করেন। যে সকল নথিতে নিবিড় পরিদর্শন ও কর পরিদর্শন পরিদপ্তরের নির্দেশনা রয়েছে, সে সকল নথিতে নির্দেশনার আলোকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। দ্রুত অডিট মামলা নিস্পত্তি, প্রতি মাসে গোয়েন্দা সেলের মাধ্যমে ন্যূনতম ২টি নথিতে কার্যক্রম গ্রহণের বিষয়টি স্মরণ করিয়ে দেন। সার্কেলের রেজিস্টারসমূহ হালনাগাদ রাখার বিষয়ে তিনি জোর দেন। এ সময়ে কর অঞ্চল-দিনাজপুরের যুগ্ম কর কমিশনার জনাব সৌমিত্র চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।

16/04/2026

জনাব মনোয়ার আহমেদ, সদস্য (কর অডিট ইন্টেলিজেন্স এন্ড ইন্ভেস্টিগেশন), জাতীয় রাজস্ব বোর্ড , ঢাকা মহোদয়ের জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য পদে পদোন্নতি উপলক্ষে কর অঞ্চল-দিনাজপুর এর পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ হাফিজ আল আসাদ, কর কমিশনার মহোদয়, জনাব সৌমিত্র চক্রবর্ত্তী, পরিদর্শী রেঞ্জ-৪ ও কাজী ইছায়েদ হোসেন, উপ কর কমিশনার, সদর দপ্তর (টেকনিক্যাল) মহোদয়।

16/04/2026

জনাব কাজী লতিফুর রহমান, সদস্য (আন্তর্জাতিক কর), জাতীয় রাজস্ব বোর্ড , ঢাকা মহোদয়ের জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য পদে পদোন্নতি উপলক্ষে কর অঞ্চল-দিনাজপুর এর পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ হাফিজ আল আসাদ, কর কমিশনার মহোদয়, জনাব সৌমিত্র চক্রবর্ত্তী, পরিদর্শী রেঞ্জ-৪ ও কাজী ইছায়েদ হোসেন, উপ কর কমিশনার, সদর দপ্তর (টেকনিক্যাল) মহোদয়।

Home | ITMS by TEC 08/04/2026

Home | ITMS by TEC Applicability of section 53A & Rule 17B on advance received against house rent to be adjusted with monthly rent payable…

Photos from Taxes Zone-Dinajpur's post 08/04/2026

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় কর অঞ্চল-দিনাজপুরের আওতাধীন স্থানীয় কর্তৃপক্ষসমূহের উৎসে কর কর্তন ও জমাদান যাচাই বাছাই করার জন্য ১৪৭ ধারায় কার্যক্রম গ্রহণ করা হয়। স্থানীয় কর্তৃপক্ষসমূহকে মনিটরিংয়ের অংশ হিসেবে ৮ এপ্রিল ২০২৬ তারিখ অত্র কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার জনাব সৌমিত্র চক্রবর্ত্তী এর নেতৃত্বে একটি টিম পার্বতীপুর পৌরসভা, দিনাজপুর পরিদর্শন করেন এবং ট্রেড লাইসেন্সের বিপরীতে সংগৃহীত উৎসে কর এবং ঠিকাদারী বিল হতে সঠিক হারে কর্তিত কর সরকারি কোষাগারে জমা হয়েছে কিনা তা যাচাই বাছাই করেন। যাচাই-বাছাইকালে বিগত ৩ বছরে পার্বতীপুর পৌরসভা ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন খাতে আয়কর বাবদ সংগৃহীত ৳ ১২,৬২,০০০ সরকারি কোষাগারে জমা প্রদান করেনি। উক্ত অর্থ দ্রুত আদায়ের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

Photos from Taxes Zone-Dinajpur's post 04/04/2026

বিরল পৌরসভা, দিনাজপুরে উৎসে কর মনিটরিং সংক্রান্ত ১৪৭ ধারার কার্যক্রম। উক্ত কার্যক্রমে বিরল পৌরসভা ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের মাধ্যমে সংগৃহীত অগিম আয়করের একটি বড় অংশ সরকারি কোষাগারে জমা প্রদান করেনি মর্মে উদঘাটিত হয়েছে। দ্রুত আইনের অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

Want your business to be the top-listed Government Service in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Eidhgah R/A
Dinajpur
5200

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 05:00
Wednesday 09:00 - 05:00
Thursday 09:00 - 05:00
Sunday 09:00 - 05:00